সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

নিলামে কমলার কেজি সাড়ে ১০ টাকা!

চট্টগ্রাম কাস্টমসে প্রতি কেজি কমলার দাম উঠেছে ১০ টাকা ৫৪ পয়সা। চট্টগ্রাম কাস্টমসের প্রকাশ্য নিলামে ৫২ হাজার ২শ কেজি কমলার একটি চালানের দাম উঠে ৫ লাখ ৫০ হাজার টাকা। চট্টগ্রাম কাস্টমসের নিলাম শাখায় সোমবার এ নিলাম হয়।

চট্টগ্রাম কাস্টমসে প্রতি কেজি কমলার দাম উঠেছে ১০ টাকা ৫৪ পয়সা। চট্টগ্রাম কাস্টমসের প্রকাশ্য নিলামে ৫২ হাজার ২শ কেজি কমলার একটি চালানের দাম উঠে ৫ লাখ ৫০ হাজার টাকা। চট্টগ্রাম কাস্টমসের নিলাম শাখায় সোমবার এ নিলাম হয়।

নগরীর আশরাফ আলী রোডের প্রতিষ্ঠান মেসার্স মঈনুদ্দিন জাবেদ ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান সর্বোচ্চ এ নিলাম দর ডাকে। চালানটির সংরক্ষিত মূল্য ধরা ছিল ৪৭ লাখ ২৪ হাজার ৬৫২ টাকা।

একই দিন ৩০ লাখ ৪ হাজার ৪৩৬ টাকার আদার একটি চালানের দাম উঠছে ৫ লাখ ৬৫ হাজার টাকা। ২২ হাজার ৩১২ কেজির এক কনটেইনার আদার ওই চালানের সর্বোচ্চ দর ডাকে নগরীর এ কে খান গেট এলাকার প্রতিষ্ঠান মদিনা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। এতে প্রতি কেজি আদার সর্বোচ্চ দর উঠে ২৫ টাকা ৩২ পয়সা।

কাস্টমস সূত্র জানিয়েছে, আমদানিকারক খালাস না নেওয়ায় পচনশীল পণ্য হিসেবে কমলা, আদাসহ কিছু জুস নিলামে তোলা হয়। ৭২ লাখ ৪৭ হাজার ৮৭৬ টাকার ৩ হাজার ৪২২ লিটার জুসের একটি চালানের সর্বোচ্চ দর উঠে ১ লাখ ২০ হাজার টাকা। নগরীর স্টেশন রোডের প্রতিষ্ঠান রফিক অ্যান্ড ব্রাদার্স এই দর প্রস্তাব করেন। এসব জুসের মধ্যে রয়েছে ২৯২ লিটার পাইনাপেল জুস (১ লিটারের বোতল), ৮৪২ লিটার ম্যাঙ্গো জুস (২৫০ মিলি লিটারের বোতল), ৫৯২ লিটার অ্যাপল জুস (১ লিটারের বোতল), ৪২২ লিটার স্ট্রবেরি এন্ড বানানা জুস (২৫০ মিলি লিটারের বোতল), ৬৯৮ লিটার পেয়ারার জুস (২৫০ মিলি লিটারের বোতল) এবং ৫৭৬ লিটার ম্যাঙ্গো জুস (১ লিটারের বোতল)।

চট্টগ্রাম কাস্টম হাউজের ডেপুটি কমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, আমদানিকারকরা নিয়ম অনুযায়ী খালাস না নেওয়ায় বন্দরের জটলা কমাতে কিছু পণ্যশীল পণ্য নিলামে তোলা হয়েছে। তন্মধ্যে কমলা, ফলের জুস, আদার একটি চালান রয়েছে। সোমবার বিডাররা নিলামে অংশ নিয়েছে। নিলাম নিষ্পত্তির একটি কমিটি রয়েছে। কাস্টমস নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

এমডিআইএইচ/এমআরএম/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)