সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

পশ্চিমবঙ্গেও বাড়ছে পেঁয়াজের দাম

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় পূজার মৌসুম এলেই পেঁয়াজের দাম বেড়ে যায়। চলতি বছরও এর ব্যতিক্রম হয়নি।বর্তমান খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৪৮ থেকে ৫০ রুপি। কোথাও ৫২ রুপি।

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় পূজার মৌসুম এলেই পেঁয়াজের দাম বেড়ে যায়। চলতি বছরও এর ব্যতিক্রম হয়নি।বর্তমান খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৪৮ থেকে ৫০ রুপি। কোথাও ৫২ রুপি।

গত সপ্তাহে প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল ৩৪ থেকে ৪০ রুপি। আর পাইকারি বাজারে ছিল ২৯ থেকে ৩০ রুপি। শনিবার (৯ অক্টোবর) তা বেড়ে হয়েছে ৩৯ রুপি।

পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার কারণ হিসেবে কলকাতার পাইকারি পেঁয়াজ ব্যবসায়ীরা বলেন, ভারতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি, পাশাপাশি বৃষ্টিতে পেঁয়াজ কিছুটা নষ্ট হয়েছে এবং পূজার সময় বর্ডার বন্ধ হয়ে যাবে, এমন খবরে আগে থেকেই বেশি পরিমাণ পেঁয়াজ বাংলাদেশমুখী হচ্ছে। এসব কারণে কলকাতার বাজারে পেঁয়াজ গত সপ্তাহের তুলনায় দাম বেড়েছে।

তবে ২০২০ সালে এই সময়ে খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ ছিল ১০০ থেকে ১১০ রুপি। চলতি বছর একই সময়ে পেঁয়াজের দাম ৫০ রুপি।

এই সময়ে প্রতি বছর নাসিক, অন্ধ্রের পেঁয়াজের ওপরেই নির্ভর করতে হয় পশ্চিমবঙ্গবাসীকে। আর পূজার মৌসুম এলেই পেঁয়াজের চাহিদা বেড়ে যায়। এ সময় যোগান কম থাকায় কেজি প্রতি পেঁয়াজ ১০ রুপি বেড়েছে।

গোটা অক্টোবর পূজার মৌসুম, তাই পেঁয়াজের দাম আরও বাড়তে পারে। এমনটাই মনে করছেন কলকাতার পেঁয়াজ ব্যবসায়ীরা।

প্রসঙ্গত, চলতি সপ্তাহে বাংলাদেশের খুচরা বাজারে হঠাৎ করেই বেড়ে গেছে পেঁয়াজের দাম। প্রতি কেজি ৫০ টাকার বদলে এখন দেশি পেঁয়াজ কিনতে হচ্ছে ৭০-৮০ টাকায়।

বাংলা নিউজ ২৪সূত্র

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

ফসল

ইংল্যান্ডে যবের ফলন ১৪ বছরে সর্বনিম্ন, গম সামান্য বেশি

যুক্তরাজ্যের কৃষি মন্ত্রণালয় ডেফরার প্রাথমিক হিসাবে ইংল্যান্ডে যব উৎপাদন ১১ শতাংশ কমে ৩৭ লাখ টন হয়েছে, গম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ কোটি ৮ লাখ টন; গমের তুলনায় পশুখাদ্যের যব বিক্রি হচ্ছে অনেক কম দামে।

Farmers Weekly১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

নিজস্ব কারখানা ছেড়ে চুক্তিভিত্তিক ও যৌথ কারখানায় ঝুঁকছে উদ্ভিজ্জ মাংস

চাহিদা অনিশ্চিত থাকায় উদ্ভিজ্জ মাংসের ব্র্যান্ডগুলো নিজস্ব কারখানার বদলে চুক্তিভিত্তিক উৎপাদন, যৌথ অবকাঠামো ও মাংস প্রক্রিয়াকরণের পুরোনো যন্ত্রপাতির দিকে ঝুঁকছে বলে জানিয়েছেন শিল্পসংশ্লিষ্টরা।

FoodNavigator১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

সারের দাম দেখার প্ল্যাটফর্ম ক্লিয়ারকস্টে বিনিয়োগ, সালফার সংকটে কমছে ফসফরাস

কৃষকদের সারের দাম ও চালান দেখার এবং সরবরাহ চুক্তির সুযোগ দেওয়া কানাডার স্টার্টআপ ক্লিয়ারকস্ট সিরিজ এ তহবিল পেয়েছে; ২০২৭ সালের শুরুতে উত্তর আমেরিকাজুড়ে নতুন প্ল্যাটফর্ম চালু করবে তারা।

AgNavigator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)