সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

নেক ব্লাস্ট: বোরোর জন্য আরেক বিপর্যয়

এবারের বোরো মৌসুমে বড় এক বিপর্যয় ধানের নেক ব্লাস্ট রোগ। দেশের গোটা উত্তর পশ্চিমাঞ্চলে জুড়ে এই রোগের কারণে এবার বোরোর ফলনে বড় ধরনের ঘাটতির আশংকা করছেন কৃষক। যদিও কৃষি বিভাগ এই ক্ষতিকে গৌণ হিসেবে দেখছে, কিন্তু এ কারণে ইতোমধ্যে সীমাহীন বিপর্যয়ে পড়েছেন বহু কৃষক।

এবারের বোরো মৌসুমে বড় এক বিপর্যয় ধানের নেক ব্লাস্ট রোগ। দেশের গোটা উত্তর পশ্চিমাঞ্চলে জুড়ে এই রোগের কারণে এবার বোরোর ফলনে বড় ধরনের ঘাটতির আশংকা করছেন কৃষক। যদিও কৃষি বিভাগ এই ক্ষতিকে গৌণ হিসেবে দেখছে, কিন্তু এ কারণে ইতোমধ্যে সীমাহীন বিপর্যয়ে পড়েছেন বহু কৃষক।

ধানের এই বড় মৌসুমে কৃষকের স্বপ্ন পূরণ করে ঘরে ফসল ওঠার আগেই পুড়ে গেছে কপাল। ঘাড় ভেঙ্গে জ্বলে পুড়ে গেছে ধানের শীষ। দূর থেকে বোঝা না গেলেও কাছে গেলে টের পাওয়া যায় এর ভয়াবহতা।

পঞ্চগড়ের বোদা উপজেলার ইসলামপুরের বিস্তীর্ণ একটি বোরো ক্ষেতের কমপক্ষে ১০০ বিঘার ফসল এভাবে নষ্ট হয়েছে বলে কৃষকদের দাবি। আশেপাশের এলাকার চিত্রও একই। এখানকার সব কৃষকই কেউ শতভাগ, কেউ আশিভাগ ক্ষতির শিকার।

তারা বলছেন, এই বিপদে কৃষিবিভাগকে নাগালে পাওয়া যায়নি। যেখানে ব্লাস্ট ঢুকেছে, সেখানে ছড়িয়েছে সিংহভাগ জমিতে। কেউ কৃষি বিভাগের প্রাথমিক পরামর্শ গ্রহণ করতে গিয়ে পড়েছেন আরও বিপদে।

গোটা উওরাঞ্চলের সব জেলাতেই ব্লাস্টের ক্ষতিতে দিশেহারা কৃষক। কিন্তু কৃষি বিভাগ সামগ্রিকভাবে এই ক্ষতিকে দেখছে গৌণ হিসেবে।

তবে ব্লাস্ট যাদের শতভাগ স্বপ্ন কেড়ে নিয়েছে তারা কতদিনে উঠে দাঁড়াতে পারবেন, প্রশ্ন সেখানেই।

শাইখ সিরাজকৃষি সাংবাদিক

ফসল

সম্পর্কিত খবর

ফসল

ইংল্যান্ডে যবের ফলন ১৪ বছরে সর্বনিম্ন, গম সামান্য বেশি

যুক্তরাজ্যের কৃষি মন্ত্রণালয় ডেফরার প্রাথমিক হিসাবে ইংল্যান্ডে যব উৎপাদন ১১ শতাংশ কমে ৩৭ লাখ টন হয়েছে, গম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ কোটি ৮ লাখ টন; গমের তুলনায় পশুখাদ্যের যব বিক্রি হচ্ছে অনেক কম দামে।

Farmers Weekly১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
বিশ্ব

ভালো ফসলের বছরেও আফগানিস্তানে শীতে তীব্র খাদ্যসংকটে পড়বে ১ কোটি ৯২ লাখ মানুষ

অনুকূল বৃষ্টি ও ভালো ফসলের পরও নভেম্বর-এপ্রিলে আফগানিস্তানের ৩৮ শতাংশ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় পড়বে বলে পূর্বাভাস দিয়েছে এফএও ও ডব্লিউএফপি; গত বছর একই সময়ের পূর্বাভাস ছিল ১ কোটি ৭৪ লাখ।

ডব্লিউএফপি১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

জমির সিদ্ধান্তের ভার পেয়ে তুলার ফলন সাত গুণ করলেন মহারাষ্ট্রের সুনীতা

একসময় দিনমজুরি করা, পরিবারের ১২ একর জমি নিয়ে কোনো সিদ্ধান্তের অধিকার না থাকা মহারাষ্ট্রের পাচোদ গ্রামের সুনীতা নেহারে এখন খামার চালান; মাটি ও পানি সংরক্ষণে একরপ্রতি তুলার ফলন প্রায় ১ থেকে বাড়িয়েছেন ৭ দশমিক ১৪ কুইন্টালে।

ডাউন টু আর্থ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)