সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

কাদা-পানিতে বিপাকে ক্রেতা-বিক্রেতারা

রাত পোহালেই মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। অন্যান্য বছর এ সময়ে পশু কেনাবেচার ধুম থাকলেও বৃষ্টির বাগড়ায় বিপাকে পড়েছেন ক্রেতা বিক্রেতা। থেমে থেমে বৃষ্টি হওয়ায় হাটে কাদা-পানি জমায় চলাচলে চরম দুর্ভোগের শিকার হচ্ছে তারা।

রাত পোহালেই মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। অন্যান্য বছর এ সময়ে পশু কেনাবেচার ধুম থাকলেও বৃষ্টির বাগড়ায় বিপাকে পড়েছেন ক্রেতা বিক্রেতা। থেমে থেমে বৃষ্টি হওয়ায় হাটে কাদা-পানি জমায় চলাচলে চরম দুর্ভোগের শিকার হচ্ছে তারা।

বুধবার (২৮ জুন) বিকেলে রাজধানীর শনির আখড়া, কমলাপুর ও গোলাপবাগসহ কয়েকটি পশুর হাট ঘুরে এমন চিত্র দেখা গেছে। এসব হাটের অধিকাংশ জায়গায় চলাচলের রাস্তায় পানি জমে আছে। মঙ্গলবারের (২৭ জুন) মতো বুধবারও সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তবে আজ বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি।

পশু বিক্রেতারা বলছেন, 'মঙ্গলবার থেকে বৃষ্টির জন্য ক্রেতারা হাটে কম আসছে। আজ সেই সংখ্যা আরও কম। আজ সব পশুবিক্রি করতে না পারলে ব্যাপক লোকসান করে বাড়ি ফিরিয়ে নিতে হবে।'

সিরাজগঞ্জ থেকে পাঁচটি গরু নিয়ে কমলাপুর হাটে এসেছেন পারভেজ মিয়া। জাগো নিউজকে তিনি বলেন, 'চারদিন হয়েছে এসেছি, পাঁচটা গরুর তিনটা বিক্রি হয়েছে। এখনো দুইটা আছে। বৃষ্টির জন্য মঙ্গলবার আর আজকে কোনো গরু বেচা হইতেছে না। মানুষ হাটে আসছে না। আজকে বিক্রি না করতে পারলে লোকসান কইরা বাড়ি নিয়ে যাইতে হবে। আমার দুইটা গরুর একেকটার দামই দুই লাখের ওপরে। কিন্তু কাস্টমার দুইটার দাম কয় ২ লাখ টাকা। তাইলে কেমনে বেচুম।'

পাবনা থেকে ১২টি গরু নিয়ে শনিরআখড়া হাটে এসেছেন ব্যাপারী শরিফ মোল্লা। তিনি বলেন, 'আমি হাটে আইছি চারদিন আগে। এহন পর্যন্ত মাত্র পাঁচটা গরুর বেচছি। কাস্টমার দেখি না। যাও আসে গরুর খাবারে যা খরচ করছি সেই দামও বলে না। দুইদিনের বৃষ্টি আমাগো ডুবাইলো।'

গোলাপবাগ হাটে পশু কিনতে আসা সুমন পাটোয়ারী বলেন, দুইদিন ধরে বৃষ্টিতে খুব সমস্যা হচ্ছে। আজ প্রথমে শনির আখড়া হাটে ঘুরলাম, পছন্দ মতো গরু পাইনি। আর হাটে বৃষ্টির জন্য কাদা পানিতে একাকার। হেঁটে যে গরুর দেখবো সেই অবস্থাও নেই। আজতো শেষদিন, পশু কিনতেই হবে। তাই বাধ্য হয়েই এসেছি। তবে দাম কিছুটা কমই মনে হচ্ছে।

আইএইচআর/এমএএইচ/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)