সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

বাজারে বেশিরভাগ ইলিশের পেটে ডিম!

নিষেধাজ্ঞা শেষে বাজারে ইলিশের আমদানি শুরু হয়েছে। তবে সেই ইলিশের সঙ্গে জাটকা ও ডিমওয়ালা মা ইলিশের উপস্থিতি রয়েছে।বিশেষ করে বাজারে বিক্রির জন্য আনা বেশিরভাগ বড় আকারের ইলিশ মাছেই

নিষেধাজ্ঞা শেষে বাজারে ইলিশের আমদানি শুরু হয়েছে। তবে সেই ইলিশের সঙ্গে জাটকা ও ডিমওয়ালা মা ইলিশের উপস্থিতি রয়েছে।বিশেষ করে বাজারে বিক্রির জন্য আনা বেশিরভাগ বড় আকারের ইলিশ মাছেই ডিম রয়েছে বলে জানিয়েছেন ক্রেতা-বিক্রেতারা।

নগরের সদররোড এলাকার বাসিন্দা নাঈমুল ইসলাম জানান, গতকাল তিনি মোট ৬ কেজি ইলিশ মাছ কিনেছেন, যার মধ্যে এক কেজি সাইজের দুটি ইলিশ ছিল এবং এর প্রতিটিতেই ডিম পেয়েছেন। সেইসঙ্গে ছোট আকারের ইলিশগুলোর মধ্যে জাটকাও রয়েছে।

স্থানীয় সাংবাদিকরাও বলছেন, নিষেধাজ্ঞার পর বাজারে আসা ইলিশের মধ্যে জাটকার উপস্থিতি লক্ষ্য করেছেন তারা।

যদিও মৎস বিক্রেতা মাসুদ জানান, এসময়টাতে জাটকা নয়, ভালো আকারের ইলিশের দখলে থাকে বাজার। আর জাটকায় বছরজুড়ে নিষেধজ্ঞা থাকায় তা প্রকাশ্যে বিক্রির সুযোগও নেই। এছাড়া এ সময়টাতে এলসি থেকে কেজি বা কেজির ওপরের ইলিশ মাছগুলোতে ডিম পাওয়া যায়। তবে গত কয়েকবছর ধরে নিষেধাজ্ঞার উঠে যাওয়ার পরও বেশ কিছুদিন বাজারে ডিমওয়ালা ইলিশ পাওয়া যায়।

এ বিষয়ে বরিশাল জেলা মৎস অফিসের মৎস কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বলছেন, বর্তমান সময়টাই এমন, যে ইলিশ মাছ ডিম ছেড়ে আবার সাগরে চলে গেছে, আর কিছু মাছ যারা এখনও ডিম ছাড়েনি তারা নদীতে রয়েছে। অর্থাৎ নদীতে যে মাছ রয়েছে তাতে ডিম থাকবে এটাই স্বাভাবিক। তাছাড়া সারবছরই কম-বেশি ডিমওয়ালা ইলিশ পাওয়া যায়। তবে বর্তমান যে আবহাওয়া বিরাজ করছে তাতে সব ইলিশই নদীতে ডিম ছেড়ে দিবে।

তিনি বলেন, যে পরিমান মাছের সঠিকভাবে ডিম দেওয়ার কথা ছিল, আমরা আশাকরি সে পরিমান মাছ ডিম দিয়েছে। মূলত ৪টি অমাবস্যা-পূর্ণিমাতে বেশি পরিমানে ইলিশ ডিম দেয়, সেই চারটা আমরা কভার করেছি। ফলে এখন যে ডিমওয়ালা মাছ পাওয়া যাচ্ছে তাতে উৎপাদনের ওপর কোন প্রভাব ফেলবে না।তিনি বলেন, আজ যে আবহাওয়া রয়েছে তাতে নদী ও সাগরে ইলিশ পাওয়ার কথা। আর আসন্ন কালিপূজার সময় জো রয়েছে তখন আরও প্রচুর মাছ ধরা পরবে।

এদিকে জাটকার বিষয়ে জেলা মৎস কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, নভেম্বর থেকে জুন পর্যন্ত জাটকা ধরার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এ কার্যক্রম কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। আর বাস্তবায়িত হলে ইলিশের লক্ষ্যমাত্রা পূরণে কোন ঘাটতি থাকবে না।

বাংলা নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

আট পদের পাঁচটিই শূন্য, তিনজনে চলছে শায়েস্তাগঞ্জের সরকারি মৎস্য বীজ খামার

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ১২টি পুকুরে পোনা উৎপাদন চললেও আট পদের পাঁচটি শূন্য, নৈশপ্রহরী নেই, বরাদ্দ না থাকায় চাষি প্রশিক্ষণও বন্ধ।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)