সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

বিদেশি ফল ড্রাগন চাষে সফল মশিউর

নবীগঞ্জের মাটি ও আবহাওয়া চাষের জন্য উপযোগী হওয়ায় বাণিজ্যিকভাবে শুরু হয়েছে বিদেশি ফল ড্রাগন চাষ। ইতোমধ্যে ড্রাগন চাষে সফল হয়েছেন মশিউর রহমান। বাজারে ফলের ভালো দাম ও চাহিদা থাকা

নবীগঞ্জের মাটি ও আবহাওয়া চাষের জন্য উপযোগী হওয়ায় বাণিজ্যিকভাবে শুরু হয়েছে বিদেশি ফল ড্রাগন চাষ। ইতোমধ্যে ড্রাগন চাষে সফল হয়েছেন মশিউর রহমান। বাজারে ফলের ভালো দাম ও চাহিদা থাকায় দিনদিন বাড়ছে ড্রাগন ফলের চাষ। কম সময়ে কম পুঁজিতে ড্রাগন চাষ করে বেকারদের স্বাবলম্বী হওয়ার সুযোগ রয়েছে।

জানা যায়, উপজেলার পাহাড়ি অঞ্চল দিনারপুর পরগনার পানিউমদা গ্রামের উঁচু-নিচু পথ পেরিয়ে ববানি চা বাগান। পাহাড়ের পাদদেশে চা বাগানের একাংশে প্রায় ১ একর জমিতে ড্রাগন চাষ করে সফল হয়েছেন মশিউর রহমান। এখন অনেকেই এ ফল চাষে আগ্রহী হয়ে উঠেছেন।

কৃষি অফিস জানায়, যেসব জমি পুরোপুরি সূর্যের আলো পায়, বর্ষায় পানি ওঠে না বা স্যাঁতস্যাঁতে থাকে না- এমন জমিতে ড্রাগন ফলের চাষ করা সহজ। বাগান করার মাত্র নয় মাসের মধ্যে গাছে ফল ধরতে শুরু করে। একটি ফলের ওজন ২০০ থেকে ৩০০ গ্রাম পর্যন্ত হয়। তবে ৪-৫ বছরের একটির পূর্ণাঙ্গ গাছ থেকে এক কেজি পর্যন্ত ওজনের ফল পাওয়া যায়। একটি গাছ থেকে বছরে ৮০ কেজি পর্যন্ত ফল হতে পারে।

নবীগঞ্জের ববানি ড্রাগন বাগানের ম্যানেজার বিনয় চন্দ্র ভর্মন জানান, বাগানের মালিক মশিউর রহমান ১ বছর আগে ড্রাগন চাষের পরিকল্পনা করেন। প্রথমে সিমেন্ট দিয়ে প্রায় ৫০০টি পিলার তৈরি করেন। পিলারগুলোকে দাঁড় করিয়ে ১টি পিলারের চারপাশে চারটি করে চারা রোপণ করেন। এভাবে প্রায় ২ হাজার চারা রোপণ করেন। এতে সব মিলিয়ে ব্যয় হয় প্রায় ৭ লাখ টাকা। প্রথম মৌসুমেই দেড় লক্ষাধিক টাকার ফল বিক্রি করেন। সামনে আরও ৩ গুণ ফল বিক্রি করার আশা করছেন তিনি।

নবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা এ কে এম মাকসুদুল আলম জানান, উপজেলায় বেশ কয়েকটি ড্রাগনের বাগান হয়েছে। বাগানগুলো দেখে অন্যরা চাষ করতে আগ্রহী হচ্ছেন। কেউ বাণিজ্যিকভাবে চাষ করতে চাইলে উপজেলা কৃষি অফিসের পরার্মশ নিতে বলেন তিনি।

হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক তমিজ উদ্দিন খাঁন বলেন, ‘আমাদের দেশে ড্রাগন সম্ভাবনাময় ফল। এর পুষ্টিগুণ অনেক। ফলটিতে প্রচুর পরিমাণে ভিটামিন-সি আছে। ক্যান্সারসহ অনেক জটিল রোগের প্রতিরোধক হিসেবে কাজ করে।’

জাগো নিউজ ২৪সূত্র

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

ফসল

ইংল্যান্ডে যবের ফলন ১৪ বছরে সর্বনিম্ন, গম সামান্য বেশি

যুক্তরাজ্যের কৃষি মন্ত্রণালয় ডেফরার প্রাথমিক হিসাবে ইংল্যান্ডে যব উৎপাদন ১১ শতাংশ কমে ৩৭ লাখ টন হয়েছে, গম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ কোটি ৮ লাখ টন; গমের তুলনায় পশুখাদ্যের যব বিক্রি হচ্ছে অনেক কম দামে।

Farmers Weekly১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

নিজস্ব কারখানা ছেড়ে চুক্তিভিত্তিক ও যৌথ কারখানায় ঝুঁকছে উদ্ভিজ্জ মাংস

চাহিদা অনিশ্চিত থাকায় উদ্ভিজ্জ মাংসের ব্র্যান্ডগুলো নিজস্ব কারখানার বদলে চুক্তিভিত্তিক উৎপাদন, যৌথ অবকাঠামো ও মাংস প্রক্রিয়াকরণের পুরোনো যন্ত্রপাতির দিকে ঝুঁকছে বলে জানিয়েছেন শিল্পসংশ্লিষ্টরা।

FoodNavigator১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

সারের দাম দেখার প্ল্যাটফর্ম ক্লিয়ারকস্টে বিনিয়োগ, সালফার সংকটে কমছে ফসফরাস

কৃষকদের সারের দাম ও চালান দেখার এবং সরবরাহ চুক্তির সুযোগ দেওয়া কানাডার স্টার্টআপ ক্লিয়ারকস্ট সিরিজ এ তহবিল পেয়েছে; ২০২৭ সালের শুরুতে উত্তর আমেরিকাজুড়ে নতুন প্ল্যাটফর্ম চালু করবে তারা।

AgNavigator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)