সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

চাঁপাইনবাবগঞ্জে বড় বিনিয়োগে গড়ে উঠেছে আধুনিক মাছের খামার

চাঁপাইনবাবগঞ্জে বড় বিনিয়োগে গড়ে উঠেছে আধুনিক মাছের খামার। চাঁপাইনবাবগঞ্জের ‍বুলনপুরে ২০ হেক্টর জায়গা নিয়ে বিশাল এ মাছের খামার যাত্রা শুরু করেছে দু বছর আগে। পরিকল্পিত নবাব মৎস খামারের ৩৬ টি পুকুরের পাড়ে রোপন করা হয়েছে দেশি বিদেশি বিভিন্ন ফলের গাছ।

চাঁপাইনবাবগঞ্জে বড় বিনিয়োগে গড়ে উঠেছে আধুনিক মাছের খামার। চাঁপাইনবাবগঞ্জের ‍বুলনপুরে ২০ হেক্টর জায়গা নিয়ে বিশাল এ মাছের খামার যাত্রা শুরু করেছে দু বছর আগে। পরিকল্পিত নবাব মৎস খামারের ৩৬ টি পুকুরের পাড়ে রোপন করা হয়েছে দেশি বিদেশি বিভিন্ন ফলের গাছ।

পুকুরের পাড়ে চার‘শ মাল্টা গাছ, পাঁচ‘শ ভিয়েতনামি ডাব গাছ, ছয়‘শ মত ড্রাগন, দেশি বিদেশি জাতের পেঁপেসহ রয়েছে কলার চাষ। খামারের প্রতিটি পুকুরে পানিতে মাছের চাহিদা অনুযায়ি অক্সিজেন পৌঁছে দিতে ব্যবহার করা হয়েছে অ্যারেটার। মাছের খাদ্য দেয়া হয় স্বয়ংক্রিয় পদ্ধতিতে।

এবিষয়ে খামারের উদ্যেক্তা আকবার হোসেন বলেন, আমি গত রোযার ঈদে প্রায় দু লাখ টাকার মত কলা বিক্রয় করি। এই কলার জাত আমি রাজশাহীর পুঠিয়া থেকে সংগ্রহ করেছি। পুকুরে মাছের ঘনত্ব র্নিধারণসহ সকল ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক পদ্ধতি। পুকুরে প্রতি শতাংশে ৩০০ পিস পাঙ্গাস হিসাবে মাছের চাষ করছেন।’

মৎস্য শিল্প নিয়ে অনেক স্বপ্নের কথা জানান তিনি। গড়ে তুলতে চান মাছের হ্যাচারি। ভবিষতে ভিয়েতনাম, মিয়ানমারের পাশাপাশি বাংলাদেশে যেন মাছ রপ্তানিতে নিজেদের জায়গা করে নিতে পারে এই স্বপ্ন দেখেন তিনি।

মাছ উৎপাদনে এই এক বিশাল শিল্পায়ন। ক্ষুদ্র খামার কিংবা পুকুরের মাছ চাষের আওতায় আনার প্রচারণার সাফল্য এসে পৌঁছেছে এখানে। শুধু পুকুর আর পুকুর। পরিকল্পিত এবং সুনির্দিষ্টভাবে মাছ উৎপাদনের কলাকৌশল জেনে মাছ উৎপাদন করা মানে মাছে আমাদের দেশকে আরো স্বয়ংসম্পূর্ণ করা। আশা করা যায় খুব অল্প দিনেই এদেশ মাছ রপ্তানি বাণিজ্যে অংশ নেবে।

শাইখ সিরাজকৃষি সাংবাদিক

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

আট পদের পাঁচটিই শূন্য, তিনজনে চলছে শায়েস্তাগঞ্জের সরকারি মৎস্য বীজ খামার

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ১২টি পুকুরে পোনা উৎপাদন চললেও আট পদের পাঁচটি শূন্য, নৈশপ্রহরী নেই, বরাদ্দ না থাকায় চাষি প্রশিক্ষণও বন্ধ।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)