সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

ফিলিপাইনের আখ চাষে সফল কালীগঞ্জের মাসুদ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর গ্রামের কৃষি উদ্যোক্তা মাসুদ ভূঁইয়া পরীক্ষামূলকভাবে চাষ করেছেন ফিলিপাইনের 'ব্ল্যাক সুগার কেইন' জাতের আখ। একেবারে প্রথমবারেই দেড় বিঘা জমিতে চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন। পেয়েছেন আশানুরূপ ফলন। খরচ হয়েছে প্রায় ১ লাখ টাকা। আখ বিক্রির আশা করছেন ৪-৫ লাখ টাকা।

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর গ্রামের কৃষি উদ্যোক্তা মাসুদ ভূঁইয়া পরীক্ষামূলকভাবে চাষ করেছেন ফিলিপাইনের 'ব্ল্যাক সুগার কেইন' জাতের আখ। একেবারে প্রথমবারেই দেড় বিঘা জমিতে চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন। পেয়েছেন আশানুরূপ ফলন। খরচ হয়েছে প্রায় ১ লাখ টাকা। আখ বিক্রির আশা করছেন ৪-৫ লাখ টাকা।

ফিলিপাইনের এ জাতের আখ চিনি বা গুড় তৈরির জন্য নয় বরং এটি খাওয়ার উপযোগী। দেখতে কালো-খয়েরি হলেও খেতে বেশ মিষ্টি ও রসালো। দেশীয় আখের তুলনায় এটি অনেক নরম হওয়ায় সরাসরি চিবিয়ে খাওয়ার জন্য খুব জনপ্রিয়। মাসুদ জানান, একবার বীজ রোপণ করলে তিন-চার বছর ধরে ফলন পাওয়া যায়।

তিনি বলেন, ‌'আমি ইউটিউবে দেখে আগ্রহী হই। পরে টাঙ্গাইল থেকে কাটিং সংগ্রহ করে নিজ জমিতে লাগাই। স্থানীয় কৃষি অফিস থেকে নিয়মিত সহযোগিতা পেয়েছি। প্রথম বছর সবকিছু নতুন হওয়ায় খরচ বেশি হয়েছে। তবে আগামী বছর থেকে খরচ কমবে, লাভ বাড়বে।'

রামচন্দ্রপুর গ্রামের ষাটোর্ধ্ব কৃষক নেহার উদ্দিন শেখ বলেন, 'প্রথমে সন্দেহ ছিল এই আখ টিকবে কি না। কিন্তু এখন দেখি আখ বেশ লম্বা, খেতেও ভালো। এলাকার ছোট-বড় সবাই কিনছেন। এমনকি পাইকাররাও বাগান কিনে নিতে চাচ্ছেন।'

ত্রিশোর্ধ্ব কৃষক সাজ্জাদ হোসেন বলেন, 'মাসুদের আখ চাষ দেখে উৎসাহ পেয়েছি। আমি নিজেও তার কাছ থেকে কাটিং নিয়ে চাষ শুরু করেছি।' একই কথা জানালেন ওই গ্রামের সুমন পালোয়ান।

আরও পড়ুনফরিদপুরে কালো আখ চাষে মফিজুরের বাজিমাৎআখ চাষে আগ্রহ হারাচ্ছেন শরীয়তপুরের চাষিরা

মাসুদের এ উদ্যোগ এখন আশপাশের অনেক কৃষককে আগ্রহী করে তুলেছে। উপজেলা কৃষি অফিস জানায়, এ বছর কালীগঞ্জে প্রায় ১ হেক্টর জমিতে এ আখ চাষ হয়েছে।

মোক্তারপুর ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা আজিজুর রহমান রুবেল বলেন, 'মাসুদ কৃষি অফিসের পরামর্শ নিয়ে কাজ করছেন। তার সফলতা দেখে অন্যরা উদ্বুদ্ধ হচ্ছেন।'

উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আক্তারুজ্জামান বলেন, 'এ জাতের আখ নরম ও মিষ্টি হওয়ায় কিছু পোকামাকড়ের সমস্যা হয়, বিশেষ করে মাজরা পোকার। আমরা নিয়মিত তদারকি করছি এবং প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছি।'

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসলিম বলেন, 'ফিলিপাইনের এ আখ চাষ করে মাসুদ লাভবান হয়েছেন। এতে খরচ কম, লাভ বেশি। নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করবে। কৃষি অফিস থেকে তাকে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।'

আব্দুর রহমান আরমান/এসইউ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

ফসল

সম্পর্কিত খবর

ফসল

ইংল্যান্ডে যবের ফলন ১৪ বছরে সর্বনিম্ন, গম সামান্য বেশি

যুক্তরাজ্যের কৃষি মন্ত্রণালয় ডেফরার প্রাথমিক হিসাবে ইংল্যান্ডে যব উৎপাদন ১১ শতাংশ কমে ৩৭ লাখ টন হয়েছে, গম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ কোটি ৮ লাখ টন; গমের তুলনায় পশুখাদ্যের যব বিক্রি হচ্ছে অনেক কম দামে।

Farmers Weekly১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
বিশ্ব

ভালো ফসলের বছরেও আফগানিস্তানে শীতে তীব্র খাদ্যসংকটে পড়বে ১ কোটি ৯২ লাখ মানুষ

অনুকূল বৃষ্টি ও ভালো ফসলের পরও নভেম্বর-এপ্রিলে আফগানিস্তানের ৩৮ শতাংশ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় পড়বে বলে পূর্বাভাস দিয়েছে এফএও ও ডব্লিউএফপি; গত বছর একই সময়ের পূর্বাভাস ছিল ১ কোটি ৭৪ লাখ।

ডব্লিউএফপি১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

জমির সিদ্ধান্তের ভার পেয়ে তুলার ফলন সাত গুণ করলেন মহারাষ্ট্রের সুনীতা

একসময় দিনমজুরি করা, পরিবারের ১২ একর জমি নিয়ে কোনো সিদ্ধান্তের অধিকার না থাকা মহারাষ্ট্রের পাচোদ গ্রামের সুনীতা নেহারে এখন খামার চালান; মাটি ও পানি সংরক্ষণে একরপ্রতি তুলার ফলন প্রায় ১ থেকে বাড়িয়েছেন ৭ দশমিক ১৪ কুইন্টালে।

ডাউন টু আর্থ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)