সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

মানিকগঞ্জে শীতকালীন সবজির বীজতলা তৈরিতে ব্যস্ত চাষিরা

শীতকালীন সবজির চারা উৎপাদন ও বীজতলা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন মানিকগঞ্জের চাষিরা। জেলার ৭টি উপজেলার মধ্যে সিংগাইর, সাটুরিয়া, ঘিওর ও সদর উপজেলায় ফুলকপি, বাঁধাকপি, বেগুন, করলা, লাউ, মুলা, শসা, পটল, লালশাক, পালংশাকসহ বিভিন্ন সবজির বীজতলা তৈরি এবং পরিচর্যায় কৃষকেরা দিন-রাত কাজ করছেন। কম খরচে বেশি লাভ

শীতকালীন সবজির চারা উৎপাদন ও বীজতলা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন মানিকগঞ্জের চাষিরা। জেলার ৭টি উপজেলার মধ্যে সিংগাইর, সাটুরিয়া, ঘিওর ও সদর উপজেলায় ফুলকপি, বাঁধাকপি, বেগুন, করলা, লাউ, মুলা, শসা, পটল, লালশাক, পালংশাকসহ বিভিন্ন সবজির বীজতলা তৈরি এবং পরিচর্যায় কৃষকেরা দিন-রাত কাজ করছেন। কম খরচে বেশি লাভের আশায় আগাম জাতের সবজি চাষে ঝুঁকছেন তারা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত খরিপ-২ মৌসুমে জেলায় সবজির আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৬৭৬ হেক্টর। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫২ হাজার ১৫৫ মেট্রিক টন। হেক্টরপ্রতি ফলন হয়েছিল ১ হাজার ৯৪৯ মেট্রিক টন। চলতি মৌসুমে আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৪৯৬ হেক্টর। এরই মধ্যে জমিতে চারা উৎপাদন ও বীজতলা তৈরিতে কৃষকেরা সক্রিয় আছেন।

সরেজমিনে জানা যায়, সবজির চারা চাষে কৃষকেরা কাজের নানান পর্যায়ে নিযুক্ত আছেন। কেউ হালচাষ করছেন, কেউ সার বা কীটনাশক প্রয়োগ করছেন, কেউ পোকামাকড় নিয়ন্ত্রণে মনোযোগ দিচ্ছেন। আবার কেউ কেউ বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন।

আরও পড়ুন

সাটুরিয়া উপজেলার পারতিল্লির সবজি চাষি আব্দুর রাজ্জাক জানান, এ বছর তিনি ৮ বিঘা জমিতে ফুলকপি-বাঁধাকপিসহ নানা জাতের সবজি আবাদের প্রস্তুতি নিচ্ছেন। এরই মধ্যে ১ বিঘা জমিতে ৮টি বেডের মাধ্যমে চারা উৎপাদন করা হয়েছে। এখন বীজতলা থেকে চারা উত্তোলন করে জমিতে রোপণের কাজ করছেন।

সবজি চাষি তোরাব আলী বলেন, 'এ বছর ১ বিঘা জমিতে করলা, ১৫ শতাংশ জমিতে লাউ ও দেড় বিঘা জমিতে বেগুন চাষ করবো। লাউ গাছের চারা রোপণ করা হয়ে গেছে। এখন করলার জন্য বীজতলা তৈরি করছি। অনেকেই একে মাদার তৈরি করাও বলেন। একটু আগাম চাষ করছি, কারণ সবজির বাজার শীতের শুরুতে একটু বেশি থাকে। তখন সবজি বিক্রি করতে পারলে লাভের মুখ দেখতে পারবো।'

মানিকগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. বরীআহ নূর আহমেদ বলেন, 'আগাম উৎপাদন হলে বাজারে ক্রেতাদের চাহিদা পূরণ হবে। অপরদিকে কৃষকেরা লাভবান হবেন। কৃষি বিভাগের পক্ষ থেকে এ ক্ষেত্রে সবজি চাষিদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে।'

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

কুয়াশায় শিকড় খাওয়ানোর প্রযুক্তিতে রোগমুক্ত আলুবীজ উৎপাদনের পরীক্ষা ইংল্যান্ডে

স্টার্টআপ এয়ারপনিক্স ও ডাইসন ফার্মিং ডেফরার অর্থায়নে দুই বছরের এক পরীক্ষা শুরু করেছে: কুয়াশাভিত্তিক পদ্ধতিতে বর্তমান খরচের অর্ধেকেরও কমে ইংল্যান্ডে রোগমুক্ত প্রথম প্রজন্মের আলুবীজ উৎপাদন সম্ভব কি না।

AgNavigator১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

মাশরুমের গাঁজন প্রযুক্তিতে টফুর বর্জ্য হলো প্রোটিনসমৃদ্ধ সুস্বাদু উপাদান

সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা সয়া দুধ ও টফুর অবশিষ্ট ওকারা ঝিনুক মাশরুমের মাইসেলিয়াম দিয়ে গাঁজন করে এর প্রোটিন প্রায় ২৮ থেকে ৩০ শতাংশে তুলেছেন, বাড়িয়েছেন উমামি স্বাদ।

Green Queen১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
শাকসবজি

মাদারগঞ্জে ৬০ হেক্টরে আগাম শসা, দুই হাজার টন উৎপাদনের আশা

জামালপুরের মাদারগঞ্জে এবার প্রায় ৬০ হেক্টরে আগাম শসার আবাদ হয়েছে, উৎপাদন হতে পারে প্রায় দুই হাজার টন; পাইকারি বাজারে কেজি ৩০-৪০ টাকা, বিঘায় খরচ ১৫-২০ হাজার আর বিক্রি ৩০-৪০ হাজার টাকা।

ডেইলি বাংলাদেশ১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)