সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

মানিকগঞ্জে খেসারি কালাই ঘরে তুলতে ব্যস্ত কৃষক

খেসারি কালাই ঘরে তুলতে মাঠে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। মানিকগঞ্জ জেলার কৃষকেরা কালাই উঠানো, মলন ও পালা দেওয়ার কাজে ব্যস্ত সময় পার করছেন। তাদের আশা সারাবছরের লোকসান পুষিয়ে দেবে খেসারি কালাই।

খেসারি কালাই ঘরে তুলতে মাঠে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। মানিকগঞ্জ জেলার কৃষকেরা কালাই উঠানো, মলন ও পালা দেওয়ার কাজে ব্যস্ত সময় পার করছেন। তাদের আশা সারাবছরের লোকসান পুষিয়ে দেবে খেসারি কালাই।

কৃষকেরা বলছেন, এ বছর ফলন‌ কম হয়েছে। অন্য ফসলেও তেমন লাভ হয়নি। খেসারিতে খরচ কম হলেও দাম ভালো পেলে কিছুটা লাভের আশা করছেন তারা।

মানিকগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গত অর্থবছর জেলায় খেসারি কালাই চাষ হয়েছিল ২ হাজার ১৪ হেক্টর জমিতে। গত বছরের চেয়ে ৭২ হেক্টর কমে এ বছর চাষ হয়েছে ১ হাজার ৯৪২ হেক্টর জমিতে।

উভাজানী গ্রামের কৃষক মানিক দেওয়ান জাগো নিউজকে বলেন, '৮ বিঘা জমিতে কলই চাষ করেছি। গত বছরের চাইতে এ বছর ফলন কম। কৃষকের আয় নাই। কামলা পইরাতের (শ্রমিক) দাম বেশি। এর মধ্যে বৃষ্টিতে জ্বালাইছে। এহনো মলন শেষ হয় নাই।'

কুড়িগ্রাম থেকে কাজ করতে আসা সবির আলী বলেন, 'আমি কুড়িগ্রাম থেকে কলই কাটার কাজ করতে এসেছি। আজ ১০-১২ দিন হয়। আরও কয়েক দিন কাজ করে বাড়ি যাবো। বাড়ি গিয়ে ঈদ করবো। আমাকে প্রতিদিন ৬০০ টাকা করে দেয়।'

পঞ্চম শ্রেণির ছাত্র রাজিব বলে, 'আমি পড়াশোনার পাশাপাশি বাবা-চাচাকে কৃষিকাজে সাহায্য করি। এখন খেসারি কালাইয়ের মলন ভাঙতেছি। কিছুক্ষণ পর মলন দিবো।'

কৃষক রবিউল দেওয়ান বলেন, 'আগে প্রতি বিঘায় ৫ মণ করে খেসারি পেতাম। এ বছর প্রতি বিঘায় ৪ মণ করে আসতে পারে। এ বছর অন্য ফসলের দামটা কম পাওয়ায় ক্ষতিতে আছি। আশা করছি পূর্বের ফসলের জেরটা আমরা যাতে উঠিয়ে আনতে পারি।'

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. রবীআহ নূর আহমেদ জাগো নিউজকে বলেন, 'জেলায় বন্যা না হওয়ায় খেসারি কালাইয়ের আবাদ কমে যাচ্ছে। বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে জমিতে খেসারি ছিটিয়ে দিতে হয়। তাছাড়া ফলন কমে যাওয়ার কারণ বন্যা। আগে বন্যা হলে মাটিতে পলি জমতো। পলি যেখানে বেশি জমবে; সেখানে ফসল ভালো হবে।'

মো. সজল আলী/এসইউ/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

ফসল

সম্পর্কিত খবর

ফসল

ইংল্যান্ডে যবের ফলন ১৪ বছরে সর্বনিম্ন, গম সামান্য বেশি

যুক্তরাজ্যের কৃষি মন্ত্রণালয় ডেফরার প্রাথমিক হিসাবে ইংল্যান্ডে যব উৎপাদন ১১ শতাংশ কমে ৩৭ লাখ টন হয়েছে, গম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ কোটি ৮ লাখ টন; গমের তুলনায় পশুখাদ্যের যব বিক্রি হচ্ছে অনেক কম দামে।

Farmers Weekly১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
বিশ্ব

ভালো ফসলের বছরেও আফগানিস্তানে শীতে তীব্র খাদ্যসংকটে পড়বে ১ কোটি ৯২ লাখ মানুষ

অনুকূল বৃষ্টি ও ভালো ফসলের পরও নভেম্বর-এপ্রিলে আফগানিস্তানের ৩৮ শতাংশ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় পড়বে বলে পূর্বাভাস দিয়েছে এফএও ও ডব্লিউএফপি; গত বছর একই সময়ের পূর্বাভাস ছিল ১ কোটি ৭৪ লাখ।

ডব্লিউএফপি১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

জমির সিদ্ধান্তের ভার পেয়ে তুলার ফলন সাত গুণ করলেন মহারাষ্ট্রের সুনীতা

একসময় দিনমজুরি করা, পরিবারের ১২ একর জমি নিয়ে কোনো সিদ্ধান্তের অধিকার না থাকা মহারাষ্ট্রের পাচোদ গ্রামের সুনীতা নেহারে এখন খামার চালান; মাটি ও পানি সংরক্ষণে একরপ্রতি তুলার ফলন প্রায় ১ থেকে বাড়িয়েছেন ৭ দশমিক ১৪ কুইন্টালে।

ডাউন টু আর্থ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)