সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

ঠাকুরগাঁওয়ে দিন দিন বাড়ছে ভুট্টা চাষ

চাষ ও উৎপাদনের দিক থেকে ঠাকুরগাঁও এখন দেশের সর্বোচ্চ ৩য় ভুট্টা উৎপাদনকারী জেলা। একসময় ধান ও গম চাষে একধাপ এগিয়ে ছিল। গত কয়েক বছর ধরে কম খরচে বেশি লাভ হওয়ায় জেলায় ভুট্টা চাষ দিন দিন বাড়ছে। অন্য ফসল চাষে লাভ কম হওয়ায় বিকল্প হিসেবে ভুট্টা চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

চাষ ও উৎপাদনের দিক থেকে ঠাকুরগাঁও এখন দেশের সর্বোচ্চ ৩য় ভুট্টা উৎপাদনকারী জেলা। একসময় ধান ও গম চাষে একধাপ এগিয়ে ছিল। গত কয়েক বছর ধরে কম খরচে বেশি লাভ হওয়ায় জেলায় ভুট্টা চাষ দিন দিন বাড়ছে। অন্য ফসল চাষে লাভ কম হওয়ায় বিকল্প হিসেবে ভুট্টা চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

উচ্চ ফলনশীল জাত, অত্যাধুনিক পদ্ধতিতে চাষাবাদ এবং আবহাওয়া অনুকূলে থাকায় এ অঞ্চলে ভুট্টার বাম্পার ফলন হয়। গত বছর ৩৮ হাজার ১০ হেক্টর জমিকে ভুট্টা চাষ হয়েছিল। এ বছর প্রায় ৪০ হাজার ৪৯৫ হেক্টর জমিতে চাষ করা হয়েছে। যার সম্ভাব্য উৎপাদন ৪ লাখ ৭৫ হাজার ৮০০ মেট্রিক টন। কয়েক বছরে চাষ বেড়েছে ৫ গুণেরও বেশি।

কৃষি অফিসের তথ্যমতে, ২০২১-২২ অর্থবছরে ২১ হাজার ৫৬৪ হেক্টর ও ২০২২-২৩ অর্থবছরে ৩৩ হাজার ৬০ হেক্টর, ২০২৩-২৪ অর্থবছরে ৩৮ হাজার ১০ হেক্টর জমিতে ভুট্টা চাষ করা হয়েছিল। এদিকে চলতি ২০২৪-২৫ অর্থবছরে জেলায় ৪০ হাজার ৪৯৫ হেক্টর ভুট্টা চাষের কথা জানিয়েছেন কৃষি কর্মকর্তারা।

সেই সঙ্গে ভুট্টা চাষে ভালো ফলনের পাশাপাশি সুনাম কুড়িয়েছে ঠাকুরগাঁও। সারাদেশের মধ্যে ভুট্টা উৎপাদনে শীর্ষদের মধ্যে তৃতীয় স্থান দখল করেছে। কৃষকেরা জানান, আগে যেসব জমিতে গম চাষ হতো; এখন নানা ভোগান্তি ও বিড়ম্বনার কারণে সেসব জমিতে ভুট্টা চাষ বাড়ছে।

আরও পড়ুন

সদর জেলার গড়েয়া ইউনিয়নের কৃষক মো. হাবিব বলেন, 'আমার সাত বিঘা জমি। দুই বছর আগেও এ জমিতে গম আবাদ করতাম। কিন্তু গমের বীজ ও সার নিতে অনেক ভোগান্তিতে পড়তে হয়েছে। সে কারণে পাশের এক ভাইয়ের পরামর্শে ভুট্টা আবাদ শুরু করেছি। গত বছর ভালো ফলন ও দাম পেয়েছি। এবারো ভালো দাম পাবো বলে আশা করছি।'

চিলারং এলাকার কৃষক আ. রহমান বলেন, 'ভুট্টায় কিছু রোগ আছে। এর মধ্যে পাতায় পোকা লেগে পাতা খেয়ে ফেলে। এটি বেশি ক্ষতিকর। এ কারণে ১ মাস বয়সে কীটনাশক দিতে হয়। ক্ষেতে সেচ ও পর্যাপ্ত সার দিলে উৎপাদন ভালো হয়। অন্য ফসলের তুলনায় ভুট্টার আবাদ লাভজনক তাই ভুট্টা চাষ করি।'

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সিরাজুল ইসলাম বলেন, 'দিন দিন বেড়ে চলেছে ভুট্টা চাষ। ফসলটি জেলার কৃষকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। আমাদের পক্ষ থেকেও প্রণোদনাসহ সার্বিক সহযোগিতা করা হচ্ছে।'

তানভীর হাসান তানু/এসইউ/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

ফসল

সম্পর্কিত খবর

ফসল

ইংল্যান্ডে যবের ফলন ১৪ বছরে সর্বনিম্ন, গম সামান্য বেশি

যুক্তরাজ্যের কৃষি মন্ত্রণালয় ডেফরার প্রাথমিক হিসাবে ইংল্যান্ডে যব উৎপাদন ১১ শতাংশ কমে ৩৭ লাখ টন হয়েছে, গম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ কোটি ৮ লাখ টন; গমের তুলনায় পশুখাদ্যের যব বিক্রি হচ্ছে অনেক কম দামে।

Farmers Weekly১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
বিশ্ব

ভালো ফসলের বছরেও আফগানিস্তানে শীতে তীব্র খাদ্যসংকটে পড়বে ১ কোটি ৯২ লাখ মানুষ

অনুকূল বৃষ্টি ও ভালো ফসলের পরও নভেম্বর-এপ্রিলে আফগানিস্তানের ৩৮ শতাংশ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় পড়বে বলে পূর্বাভাস দিয়েছে এফএও ও ডব্লিউএফপি; গত বছর একই সময়ের পূর্বাভাস ছিল ১ কোটি ৭৪ লাখ।

ডব্লিউএফপি১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

জমির সিদ্ধান্তের ভার পেয়ে তুলার ফলন সাত গুণ করলেন মহারাষ্ট্রের সুনীতা

একসময় দিনমজুরি করা, পরিবারের ১২ একর জমি নিয়ে কোনো সিদ্ধান্তের অধিকার না থাকা মহারাষ্ট্রের পাচোদ গ্রামের সুনীতা নেহারে এখন খামার চালান; মাটি ও পানি সংরক্ষণে একরপ্রতি তুলার ফলন প্রায় ১ থেকে বাড়িয়েছেন ৭ দশমিক ১৪ কুইন্টালে।

ডাউন টু আর্থ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)