সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

রাজধানীতে কোরবানির পশুর হাট পরিদর্শনে প্রাণিসম্পদ সচিব

রাজধানীতে কোরবানির পশুর হাট পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ।

রাজধানীতে কোরবানির পশুর হাট পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ।

মঙ্গলবার (২৭ জুন) বিকেলে রাজধানীর আফতাবনগরে কোরবানির পশুর হাট পরিদর্শন করেন তিনি।

এসময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহিনা ফেরদৌসী, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. এমদাদুল হক তালুকদার এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল সোমবার বিকেলে রাজধানীর গাবতলীতে কোরবানির পশুর হাট পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে প্রাণিসম্পদ সচিব কোরবানির পশুর হাটে প্রাণিসম্পদ অধিদপ্তর পরিচালিত ভেটেরিনারি মেডিকেল টিমের কার্যক্রম তদারকি করেন ও অসুস্থ বা রোগাক্রান্ত পশু যেন হাটে আসতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে ভেটেরিনারি মেডিকেল টিমের সদস্যদের নির্দেশনা দেন। তিনি হাট ঘুরে দেখেন এবং বেশ কয়েকজন খামারি ও ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলেন।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. নাহিদ রশীদ বলেন, রাজধানী ঢাকায় এবার ১৯টি কোরবানির পশুর হাট আছে। এসব হাটে এরই মধ্যে কোরবানির পশু কেনাবেচার ভিড় শুরু হয়ে গেছে। প্রতিটি হাটে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করছে। কোরবানির পশুর হাটে অসুস্থ বা রোগাক্রান্ত পশু যেন না থাকে, সেটা নিশ্চিত করার চেষ্টা করছি আমরা। সেজন্য সারাদেশের কোরবানির পশুর হাটগুলোতে ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন কোরবানির পশুর হাটে ভেটেরিনারি মেডিকেল সেবা প্রদান কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন প্রাণিসম্পদ অধিদপ্তরের একটি কেন্দ্রীয় সমন্বয় টিম, পাঁচটি মনিটরিং টিম, ২২টি ভেটেরিনারি মেডিকেল টিম ও ২টি বিশেষজ্ঞ ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করছে।

অন্যদিকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ৯ জন উপসচিব ঢাকার কোরবানির পশুর নির্ধারিত হাটে ভেটেরিনারি মেডিকেল টিমের কার্যক্রমসহ অন্য কার্যক্রমসমূহ তদারকির দায়িত্ব পালন করছেন।

আইএইচআর/এমকেআর/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

আট পদের পাঁচটিই শূন্য, তিনজনে চলছে শায়েস্তাগঞ্জের সরকারি মৎস্য বীজ খামার

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ১২টি পুকুরে পোনা উৎপাদন চললেও আট পদের পাঁচটি শূন্য, নৈশপ্রহরী নেই, বরাদ্দ না থাকায় চাষি প্রশিক্ষণও বন্ধ।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)