সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা৩২°আংশিক মেঘলাআর্দ্রতা ৪৭%বাতাস ৬ কিমি/ঘ

হোক সত্যের জয়

প্রিয় বন্ধুরা,

প্রিয় বন্ধুরা,

দীর্ঘদিন যাবত সোশ্যাল মিডিয়াতে আপনাদের সঙ্গে যুক্ত আছি। পৃথিবীতে সব দেশে কোটি কোটি মানুষের ভালোবাসায় আমি অনুপ্রাণিত, উজ্জীবিত এবং অবশ্যই আনন্দিত। যে বিষয়টি নিয়ে আমি আজ কথা বলতে এসেছি তা হল সামাজিক যোগাযোগমাধ্যমে আমার অথেনটিক বা সত্য প্ল্যাটফর্মগুলোর সাথে পরিচয় করিয়ে দিতে চাই। আমি জানি, আপনারা সকলেই জানেন আমার সোশ্যাল মিডিয়ার ঠিকানাগুলো, তারপরও আরেকবার একটু বলতে চাই। যাতে ফলো, সাবস্ক্রাইব, লাইক করে আমার সোশ্যাল প্ল্যাটফর্মের সঙ্গে আরো বহু বন্ধু যুক্ত হতে পারেন।

ফেসবুক ছাদকৃষি (রুফটপ ফার্মিং) গ্রুপ:

এই প্ল্যাটফর্মগুলো ছাড়া অন্য যে কোনো পেজ, গ্রুপ অথবা প্রোফাইল থেকে আমার ছবি ব্যবহার করে কোনো পোষ্ট করা হলে তার দায়িত্ব নেব না আমি। এর দায়ভার-ও আমার নয় যৌক্তিকভাবেই। বেশ ক’দিন যাবত খেয়াল করছি আমার নিজের প্ল্যাটফর্মগুলো ছাড়া বহু জায়গায় আমার ছবি ব্যবহার করে অনেক ফেসবুক পেজ এবং গ্রুপ তৈরি করা হয়েছে। আমাকে কিংবা আমার কাজকে ভালোবেসে যারা এগুলো করেছেন তাদের আগ্রহের প্রতি সম্মান দেখিয়েই বলছি, এইসব সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আপনারা রিমুভ করে দেবেন। ওগুলোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। রিমুভ করা বিষয়ে আমি আপনাদের বিশেষভাবে অনুরোধ করছি এবং অবশ্যই নিরুৎসাহিত করছি। আমার ব্যক্তিগত ছবি ব্যবহার করে যারা বিভিন্ন জায়গায় পোস্ট করছেন তার কোনো দায়িত্ব আমার নয়। আবারো বলছি, আমার নয়।

যারা আমাকে এবং আমার কাজকে ভালোবাসেন তাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে আমার অথেনটিক প্ল্যাটফর্মগুলোতে যুক্ত থাকার জন্য। আমার সকল কথা এবং কাজ আমি আমার আসল প্ল্যাটফর্মলো ছাড়া কোথাও পোষ্ট করি না। ভবিষ্যতেও করব না। সবাইকে আন্তরিক ধন্যবাদ দিয়ে বলতে চাই, সত্য সূর্যের মতো। যদিও সূর্য কিছু সময়ের জন্য অস্ত যায়, কিন্তু ঠিকই আবার সময়মতো উদিত হয়। অর্থাৎ সত্যের কাছে মিথ্যার কোনো মূল্য নেই। আমার যে সব প্ল্যাটফর্মগুলো সত্য, সেগুলোর সাথেই থাকুন। আর মিথ্যা ও বানোয়াট প্ল্যাটফর্মগুলো বর্জন করুন। সবাই ভাল থাকবেন। নিরাপদে থাকবেন। বিজয়ের ৫০ বছরে সবাইকে আবারো শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।

শাইখ সিরাজকৃষি সাংবাদিক

ভিডিও

সম্পর্কিত খবর

শাকসবজি

মুন্সিগঞ্জে শীতের সবজি চারার মৌসুম, জলবায়ু আর খরচ নিয়ে দুশ্চিন্তায় চাষিরা

রবি মৌসুমের আগে মুন্সিগঞ্জ সদরের বীজতলা থেকে বছরে ১৫ থেকে ২০ কোটি টাকার শীতকালীন সবজির চারা বিক্রি হয়; জলবায়ু পরিবর্তন আর বাড়তি উৎপাদন খরচে চাষিদের দুশ্চিন্তা নিয়ে শাইখ সিরাজের ভিডিও প্রতিবেদন।

শাইখ সিরাজ১০ অক্টোবর ২০২৬১ মিনিটের ভিডিও
ছাদকৃষি

প্রবাস থেকে ফিরে মুন্সিগঞ্জে ছাদকৃষি গড়লেন এক উদ্যোক্তা

প্রবাসজীবন শেষ করে দেশে ফিরে মুন্সিগঞ্জের এক উদ্যোক্তা নিজের ভবনের ছাদে গড়ে তুলেছেন ফল-ফসলের বাগান; তাঁকে নিয়ে শাইখ সিরাজের ভিডিও প্রতিবেদন।

শাইখ সিরাজ৯ অক্টোবর ২০২৬১ মিনিটের ভিডিও

মন্তব্য

(০)