Skip to content
দা এগ্রো নিউজদা এগ্রো নিউজকৃষি ও কৃষকের সংবাদ
সাবস্ক্রাইব

জেনে নিন সহজ উপায়ে জুঁই ফুলের চাষ পদ্ধতি

মন মাতানো সুগন্ধি এবং বাঙালিদের অত্যন্ত জনপ্রিয় জুঁই ফুল চাষ খুব সহজেই করা যায়। ইদানিং আমাদের দেশে এই ফুল বাণিজ্যিকভাবে চাষাবাদ হচ্ছে।

নিজস্ব প্রতিনিধি৮ মার্চ ২০২৫ · ২ মিনিটের পড়া
ফুল

মন মাতানো সুগন্ধি এবং বাঙালিদের অত্যন্ত জনপ্রিয় জুঁই ফুল চাষ খুব সহজেই করা যায়। ইদানিং আমাদের দেশে এই ফুল বাণিজ্যিকভাবে চাষাবাদ হচ্ছে।

শুধু সৌন্দর্য বর্ধনই নয়, ‘জুঁই’ এখন অর্থকরী ফুল।

মালা তৈরির জন্য, ফুল সজ্জায় এবং উপাসনার ডালা সাজানোর জন্য ব্যবহৃত জুঁই ফুলের চাহিদা থাকায় আর্থিক ভাবে লাভ হচ্ছে চাষিরা।

আজ আমরা এই নিবন্ধে সহজ উপায়ে কিভাবে জুঁই ফুলের চাষ করবেন তা নিয়ে আলোচনা করব।

খুব সহজেই স্বল্প পরিশ্রমে সুগন্ধি জুঁই ফুলের চাষ সম্ভব। জুঁই একটি অত্যন্ত জনপ্রিয় ফুল। এই ফুলের অনেকগুলো প্রজাতি পাওয়া যায় ইউরোপ ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। এই গাছগুলির উচ্চতা ১০-১৫ ফুট পর্যন্ত হয়। এর পাতা চিরসবুজ যা কিনা আড়াই ইঞ্চি লম্বা, সবুজ ও সরু কান্ডযুক্ত এবং এটি সাদা বর্ণের ফুল ধারণ করে। ফুলগুলি মূলত মার্চ থেকে জুন মাসে ফোটে। এটি মূলত মালা তৈরির জন্য, ফুল সজ্জায় এবং উপাসনার ডালা সাজানোর জন্য ব্যবহৃত হয়। এর দৃঢ় এবং সুগন্ধযুক্ত সুবাসের কারণে এটি আতর তৈরিতে এবং সাবান, ক্রিম, তেল, শ্যাম্পু এবং ওয়াশিং ডিটারজেন্টগুলিতে সুগন্ধ যোগ করতে ব্যবহৃত হয়। সারাবছর এই ফুলের চাহিদা থাকায় এই ফুল বেচে প্রচুর লক্ষ্মীলাভও হয় কৃষকদের৷

যেকোনও মাটিতে জুঁই গাছের চাষ করা সম্ভব৷ তবে কাঁকরযুক্ত মাটি না হওয়াই শ্রেয়৷ জল সুনিষ্কাশিত জৈব পদার্থ সমৃদ্ধ মাটি থেকে শুরু করে বেলে দোআঁশ মাটিতে ভালভাবে জন্মাতে পারে। তবে এটি ভাল ফলাফল দেয় যখন সমৃদ্ধ বেলে দোআঁশযুক্ত মাটিতে জল সুনিষ্কাশন ব্যবস্থা থাকে। সর্বোত্তম ফলাফলের জন্য মাটিতে গোবর সার পর্যাপ্ত পরিমাণে মিশ্রিত করে নিতে হবে। গাছ লাগানোর জন্য, মাটির পিএইচ 6.5 এর বেশি হওয়া উচিত নয়।

জুঁই ফুল গাছের উচ্চতা ১০ থেকে ১৫ ফুট পর্যন্ত হয়ে থাকে। মূলত সাদা রঙের এই ফুল মার্চ-জুন পর্যন্ত সময়ের মধ্যে ফোটে।

প্রায় সব ধরনের মাটিতে জুঁই ফুলের চাষ করা গেলেও, জৈব পদার্থ সমৃদ্ধ সুনিষ্কাশিত বেলে দোআঁশ মাটিতে জুঁই ফুল গাছ ভালো জন্মে।

ভাল চাষ উপযোগী করার জন্য প্রথমে চারা রোপণের জমিটিকে আগাছামুক্ত করতে হবে। ক্ষেতের আগাছা মুক্ত করার জন্য এক-দু’টি প্রাথমিক চাষ প্রয়োজন। লাঙল করার পরে গর্তগুলি রোপণের এক মাস আগে ৩০ ঘনসেমি আকারে প্রস্তুত করা হয় এবং সূর্যের আলোর নিচে রেখে দিতে হবে। জমি তৈরির সময় ১০ কেজি গোবর সার মাটির সাথে মিশ্রিত করতে হয়।

সাধারণত, জুন থেকে নভেম্বর মাসে বপণ করা হয় | বিভিন্ন ব্যবধানে বিভিন্ন জাতের গাছ লাগানো হয়। সাধারণত গড়ে ১.৮*১.৮ মিটার ব্যবধান প্রয়োজন।

ট্যাগ#ফুল#ফুল বাগান#জুঁই ফুল চাষ#জুঁই ফুল#ফুল চাষ
নিজস্ব প্রতিনিধিদা এগ্রো নিউজ

সম্পর্কিত খবর

মন্তব্য

()