সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

পুরোনো দিনের রেসিপিতে কই মাছের কালিয়া

বাঙালির রান্নাঘরে কই মাছের কদর আলাদা। বিশেষ করে পুরোনো দিনের রান্নায় মসলার ঘ্রাণ, সরিষার তেলের ঝাঁজ আর ধীরে ধীরে কষিয়ে নেওয়ার ধৈর্য সব মিলিয়ে তৈরি হতো এক অনন্য স্বাদ। আধুনিক ব্যস্ততায় অনেক সময় সেই ঐতিহ্য হারিয়ে গেলেও, পুরোনো দিনের রেসিপিতে কই মাছের কালিয়া এখনো ফিরিয়ে আনতে পারে শৈশবের স্মৃতি আর মায়ের

বাঙালির রান্নাঘরে কই মাছের কদর আলাদা। বিশেষ করে পুরোনো দিনের রান্নায় মসলার ঘ্রাণ, সরিষার তেলের ঝাঁজ আর ধীরে ধীরে কষিয়ে নেওয়ার ধৈর্য সব মিলিয়ে তৈরি হতো এক অনন্য স্বাদ। আধুনিক ব্যস্ততায় অনেক সময় সেই ঐতিহ্য হারিয়ে গেলেও, পুরোনো দিনের রেসিপিতে কই মাছের কালিয়া এখনো ফিরিয়ে আনতে পারে শৈশবের স্মৃতি আর মায়ের হাতের রান্নার উষ্ণতা।

গাঢ় ঝোল, কষানো পেঁয়াজ-মসলা আর সঠিক আঁচে রান্না এই কয়েকটি কৌশলই কালিয়াকে করে তোলে বিশেষ। এক প্লেট ভাতের সঙ্গে কই মাছের কালিয়া মানেই তৃপ্তির পূর্ণতা। চলুন জেনে নেওয়া যাক কীভাবে ঐতিহ্যবাহী পদ্ধতিতে রান্না করবেন পুরোনো দিনের স্বাদের কই মাছের কালিয়া।

প্রথমেই কই মাছ কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর হলুদ ও লবণ দিয়ে মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিন। এবার কড়াইয়ে তেল দিয়ে মাছগুলো হালকা ভেজে নিন। মাছ ভাজা হলে সেগুলো তুলে রাখুন। আর মাছ ভাজার তেলে দিয়ে নিন পেঁয়াজ বাটা। পেঁয়াজ হালকা ভাজা হলে তাতে গরম মসলা ছাড়া বাকি সব মসলা দিয়ে কষিয়ে নিন।

কষানো হয়ে গেলে পরিমাণমতো পানি দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করুন। এরপর তাতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিন। ঝোল শুকিয়ে এলে তাতে গরম মসলা ও ঘি দিয়ে নামিয়ে নিন। ব্যস তৈরি হয়ে গেলো জিভে জল আনা কই মাছের কালিয়া।

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

আট পদের পাঁচটিই শূন্য, তিনজনে চলছে শায়েস্তাগঞ্জের সরকারি মৎস্য বীজ খামার

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ১২টি পুকুরে পোনা উৎপাদন চললেও আট পদের পাঁচটি শূন্য, নৈশপ্রহরী নেই, বরাদ্দ না থাকায় চাষি প্রশিক্ষণও বন্ধ।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)