সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

জিআই স্বীকৃতি পেলো কিশোরগঞ্জের পনির ও রাতাবোরো ধান

ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের নিবন্ধন পেয়েছে কিশোরগঞ্জের সুস্বাদু রাতাবোরো ধান ও অষ্টগ্রামের পনির।

ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের নিবন্ধন পেয়েছে কিশোরগঞ্জের সুস্বাদু রাতাবোরো ধান ও অষ্টগ্রামের পনির।

বুধবার (৩০ এপ্রিল) রাজধানী ঢাকার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে 'বিশ্ব মেধাসম্পদ দিবস ২০২৫' উপলক্ষে শিল্প মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে রাতাবোরো ধান ও পনিরের নিবন্ধন সনদ গ্রহণ করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান।

বুধবার রাতে জেলা প্রশাসনের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়।

এতে বলা হয়, ফরেন সার্ভিস অ্যাকাডেমির (রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধা, ২২ বেইলি রোড) মাল্টিপারপাস হলে শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর কর্তৃক 'বিশ্ব মেধাসম্পদ দিবস ২০২৫' উপলক্ষ্যে আলোচনা সভা ও ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের সনদ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে কিশোরগঞ্জের রাতা বোরো ধান ও অষ্টগ্রামের পনিরের ভৌগোলিক নির্দেশক (জিআই) সনদ গ্রহণ করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। এই ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি কিশোরগঞ্জের কৃষি ও খাদ্যশিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন, যা স্থানীয় পণ্যের মান ও খ্যাতি বৃদ্ধিতে সহায়ক হবে।'

অনুষ্ঠানে কিশোরগঞ্জের রাতাবোরো ধান ও অষ্টগ্রামের পনির পণ্যসহ দেশের বিভিন্ন অঞ্চলের ২৪টি পণ্যকে ভৌগোলিক নির্দেশক (জিআই) নিবন্ধন সনদ দেওয়া হয়েছে।

শিল্প সচিব মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, সংগীত পরিচালক আরমিন মুসা, বাংলাদেশ তাঁত বোর্ডের কর্মকর্তা, সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) ও নওগাঁ জেলার বদলগাছি উপজেলার নাকফজলি আমচাষি সমবায় সমিতির লোকজন উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান জানান, কিশোরগঞ্জের রাতাবোরো ধান ও অষ্টগ্রামের পনির পণ্যের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি কিশোরগঞ্জের কৃষি ও খাদ্যশিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন, যা স্থানীয় পণ্যের মান ও খ্যাতি বৃদ্ধিতে সহায়ক হবে।

এসকে রাসেল/এমএন/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

ফসল

সম্পর্কিত খবর

ফসল

ইংল্যান্ডে যবের ফলন ১৪ বছরে সর্বনিম্ন, গম সামান্য বেশি

যুক্তরাজ্যের কৃষি মন্ত্রণালয় ডেফরার প্রাথমিক হিসাবে ইংল্যান্ডে যব উৎপাদন ১১ শতাংশ কমে ৩৭ লাখ টন হয়েছে, গম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ কোটি ৮ লাখ টন; গমের তুলনায় পশুখাদ্যের যব বিক্রি হচ্ছে অনেক কম দামে।

Farmers Weekly১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
বিশ্ব

ভালো ফসলের বছরেও আফগানিস্তানে শীতে তীব্র খাদ্যসংকটে পড়বে ১ কোটি ৯২ লাখ মানুষ

অনুকূল বৃষ্টি ও ভালো ফসলের পরও নভেম্বর-এপ্রিলে আফগানিস্তানের ৩৮ শতাংশ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় পড়বে বলে পূর্বাভাস দিয়েছে এফএও ও ডব্লিউএফপি; গত বছর একই সময়ের পূর্বাভাস ছিল ১ কোটি ৭৪ লাখ।

ডব্লিউএফপি১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

জমির সিদ্ধান্তের ভার পেয়ে তুলার ফলন সাত গুণ করলেন মহারাষ্ট্রের সুনীতা

একসময় দিনমজুরি করা, পরিবারের ১২ একর জমি নিয়ে কোনো সিদ্ধান্তের অধিকার না থাকা মহারাষ্ট্রের পাচোদ গ্রামের সুনীতা নেহারে এখন খামার চালান; মাটি ও পানি সংরক্ষণে একরপ্রতি তুলার ফলন প্রায় ১ থেকে বাড়িয়েছেন ৭ দশমিক ১৪ কুইন্টালে।

ডাউন টু আর্থ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)