সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ অক্টোবর ২০২৬
ঢাকা৩৪°আংশিক মেঘলাআর্দ্রতা ৪০%বাতাস ৫ কিমি/ঘ

বাড্ডায় জানে আলমের সমৃদ্ধ ছাদকৃষি (ভিডিও)

রাজধানীর বাড্ডা স্বাধীনতা সরণিতে ছয়তলা ভবনের ছাদে ফুল, ফল আর ঔষধী গাছের বাগান গড়ে তুলেছেন জানে আলম জনি। চার বছরে সমৃদ্ধ হয়ে উঠেছে তার ওই ছাদকৃষি।

রাজধানীর বাড্ডা স্বাধীনতা সরণিতে ছয়তলা ভবনের ছাদে ফুল, ফল আর ঔষধী গাছের বাগান গড়ে তুলেছেন জানে আলম জনি। চার বছরে সমৃদ্ধ হয়ে উঠেছে তার ওই ছাদকৃষি।

২০১২ সালে নির্মাণকাজ শেষ হয় ছয়তলা এই ভবনটির। ছয় হাজার বর্গফুটের এই ছাদটি শুরু থেকেই চলে আসছে কৃষি পরিকল্পনায়। একে একে এখানে যোগ হতে থাকে চারা গাছ। যা এখন পরিণত হয়েছে শতাধিক ফুল ফল গাছের এক মায়াবী ক্ষেত্রে।

বাড়ির ছাদে গড়ে তোলা কৃষিক্ষেত্র সম্পর্কে উদ্যোক্তা জানে আলম জনি বলেন,’ ফলের চারাই বেশি। লেবু, কামরাঙা,বরই, আতাফল, আমলকী,পেয়ারা এসব ফলের গাছ আছে এখানে’।

চার বছরে বহু ফুলই ছড়িয়েছে সৌরভ। প্রথম বছর থেকে ফলও আসতে শুরু করেছে বিভিন্ন গাছে।

একসময় প্রবাস জীবনে থেকেই কৃষির প্রতি অনুরক্ত হন জনি। তিনি বলেন, অনুপ্রেরণা ছিল চ্যানেল আই এর হৃদয়ে মাটি ও মানুষ।

জনি বলেন, বিদেশে থাকতেই কৃষির প্রতি অনুরাগী হয়ে ওঠেন তিনি। তখন নিয়মিত দেখতেন হৃদয়ে মাটি ও মানুষ। এভাবেই কৃষিকে ধারণ করে কৃষিভিত্তিক ব্যবসা গড়ছেন এখন।

জনির ছাদকৃষি এখন স্ত্রী ও শিশু সন্তানদের জন্য অনন্য এক বিনোদন ক্ষেত্র। দিনে দিনে কৃষির প্রতি ভালোবাসা বাড়ছে তাদেরও। এই ছাদের এক পাশে শিশুদের খেলাধুলার জন্য আলাদা একটি জায়গা রাখা হয়েছে। জানে আলম জনির শিশু সন্তানেরা এই ছাদকৃষি ক্ষেত্রে এসে প্রতিদিনই কাটায় প্রাণবন্ত সময়। বাবার দেখাদেখি এরাও গাছের যত্ন নেয়া শিখছে।

শাইখ সিরাজকৃষি সাংবাদিক

ছাদকৃষি

সম্পর্কিত খবর

ছাদকৃষি

ইউটিউব দেখে ছাদে আর আঙিনায় ড্রাগন, বছরে লাখ টাকা লাভ মতলবের বিদেশফেরত হানিফের

চাঁদপুরের মতলব দক্ষিণে বাড়ির ১,৪০০ বর্গফুট ছাদে ও সাড়ে ৬ শতক আঙিনায় ২০২৪ সালে ড্রাগন লাগিয়েছিলেন ৬২ বছরের আবু হানিফ; এখন বছরে লাখ টাকার বেশি লাভ করছেন, এবার ইজারা নিয়েছেন আরও ৬০ শতক জমি।

প্রথম আলো১২ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ছাদকৃষি

ছাদের জলাধারে দুই হাজার ঝিনুকে মুক্তা চাষ, অভয়নগরের কলেজছাত্রের উদ্যোগ

যশোরের অভয়নগরের কলেজছাত্র আব্দুর রহমান ২০২১ সালে ফেসবুক দেখে মুক্তা চাষ শুরু করেন; এখন ছাদের কৃত্রিম জলাধারে দুই হাজার আর বোনের বাড়ির পুকুরে সাড়ে তিন হাজার ঝিনুক আছে তাঁর।

কৃষি সময়১২ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ছাদকৃষি

প্রবাস থেকে ফিরে মুন্সিগঞ্জে ছাদকৃষি গড়লেন এক উদ্যোক্তা

প্রবাসজীবন শেষ করে দেশে ফিরে মুন্সিগঞ্জের এক উদ্যোক্তা নিজের ভবনের ছাদে গড়ে তুলেছেন ফল-ফসলের বাগান; তাঁকে নিয়ে শাইখ সিরাজের ভিডিও প্রতিবেদন।

শাইখ সিরাজ৯ অক্টোবর ২০২৬১ মিনিটের ভিডিও

মন্তব্য

(০)