সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

স্যাটেলাইটের তথ্যে নাইট্রোজেন সার ২২ শতাংশ কমানোর দাবি জবি গবেষকদের

‘N-FertiSmart’ নামের রিমোট সেন্সিংভিত্তিক প্রযুক্তিতে হেক্টরপ্রতি নাইট্রোজেন ১৭৪ কেজি থেকে ১৩৫ দশমিক ৭০ কেজিতে নামানো সম্ভব বলে দাবি।

নাইট্রোজেন সার ব্যবহারে গড়ে ২২ শতাংশ সাশ্রয়ের প্রযুক্তি উদ্ভাবনের দাবি করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গবেষকরা। ‘N-FertiSmart’ নামের রিমোট সেন্সিংভিত্তিক এ প্রযুক্তি জমির প্রয়োজন অনুযায়ী কোথায় কতটুকু নাইট্রোজেন সার প্রয়োগ করতে হবে, সে বিষয়ে সুপারিশ দেবে।

জবির উদ্ভিদবিজ্ঞান এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের যৌথ উদ্যোগে প্রযুক্তিটি উদ্ভাবন করা হয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগের সহযোগিতায় পরিচালিত প্রকল্পটির প্রোটোটাইপ বর্তমানে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ প্রদর্শিত হচ্ছে।

গবেষকরা জানান, প্রযুক্তিটি স্যাটেলাইট ও রিমোট সেন্সিংয়ের তথ্য বিশ্লেষণ করে কৃষিজমির বিভিন্ন অংশে নাইট্রোজেনের প্রয়োজনীয়তা নির্ধারণ করবে, এরপর স্থান ও প্রয়োজন অনুযায়ী সার প্রয়োগের সুপারিশ দেবে।

প্রকল্পের গবেষণা তথ্য অনুযায়ী, ‘ফার্টিলাইজার রিকমেন্ডেশন গাইড-২০২৪’-এ হেক্টরপ্রতি প্রায় ১৭৪ কেজি নাইট্রোজেন সার প্রয়োগের সুপারিশ রয়েছে। ‘N-FertiSmart’ ব্যবহার করলে তা কমিয়ে প্রায় ১৩৫ দশমিক ৭০ কেজিতে আনা সম্ভব, অর্থাৎ হেক্টরপ্রতি গড়ে প্রায় ২২ শতাংশ সাশ্রয়।

গবেষক দলের সদস্য ও জবি উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ এম এম গোলাম আদম বলেন, প্রয়োজনের তুলনায় বেশি নাইট্রোজেন সার ব্যবহারে কৃষকের বাড়তি খরচ হচ্ছে; একই সঙ্গে অতিরিক্ত নাইট্রোজেন পরিবেশে গিয়ে পানির জীববৈচিত্র্য ও জলজ প্রাণীর ক্ষতি করতে পারে।

তিনি বলেন, প্রচলিত সার সুপারিশ নির্দিষ্ট সময় পরপর হালনাগাদ করা হলেও স্যাটেলাইটভিত্তিক পদ্ধতিতে প্রতিবছর মাটির অবস্থা ও ডিনাইট্রিফিকেশন রেট বিবেচনায় নিয়ে সারের পরিমাণ নির্ধারণ করা যাবে। এতে কৃষকরা অতিরিক্ত সার প্রয়োগ এড়াতে পারবেন এবং দেশের মৌসুমি সার সংকটও কিছুটা কমানো সম্ভব হবে।

প্রকল্পে কাজ করেছেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের ড. মো. আতাউল গনি ও ড. এ এম এম গোলাম আদম, সিএসই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন এবং তরুণ গবেষক হিসেবে সিএসই বিভাগের শিক্ষার্থী বিপ্লব বিশ্বাস ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. নাজিম শরিফ।

সূত্র: সমকাল (জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি)

সমকালসূত্র

এগ্রোটেক

সম্পর্কিত খবর

মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
এগ্রোটেক

শিকড়ের কাছে তরল সার পৌঁছাবে হালকা যন্ত্র, পরের লক্ষ্য সার দেওয়ার রোবট

নেদারল্যান্ডসের এক প্রদর্শনীতে দেখানো হালকা ডিস্ক যন্ত্রটি তরল সার সরাসরি মাটির ভেতরে দেয়। এর উদ্ভাবকেরা একে বিদ্যুৎচালিত এমন রোবটে রূপ দিতে চান, যা নিজেই ডকিং স্টেশনে গিয়ে ট্যাংক ভরে নেবে।

Future Farming১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফসল

২০ নভেম্বরের আগে গম বুনুন: উত্তর প্রদেশে শূন্য চাষ পদ্ধতির প্রশিক্ষণ দিল ইরি ও সিমিট

খড় পোড়ানোর বিকল্প হিসেবে শূন্য চাষে গম বপন ও ফসলের অবশিষ্টাংশ ব্যবস্থাপনায় পূর্ব উত্তর প্রদেশের ৬৩ জন কৃষক, যন্ত্রসেবাদাতা ও সম্প্রসারণকর্মীকে প্রশিক্ষণ দিয়েছে ইরি ও সিমিট।

IRRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)