সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

মাছ তো নয় যেন কোলবালিশ!

ভারতের সুন্দরবনের কপূরা নদীতে শুক্রবার (২২ অক্টোবর) মাছ ধরতে গিয়েছিলেন কয়েকজন জেলে। হঠাৎ এক জেলের জালে উঠে আসে বিশালাকৃতির একটি ভোল মাছ! পরে সেটি ঘাড়ে করে দক্ষিণ ২৪ পরগনার

ভারতের সুন্দরবনের কপূরা নদীতে শুক্রবার (২২ অক্টোবর) মাছ ধরতে গিয়েছিলেন কয়েকজন জেলে। হঠাৎ এক জেলের জালে উঠে আসে বিশালাকৃতির একটি ভোল মাছ! পরে সেটি ঘাড়ে করে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পাইকারী মাছ বাজারের আড়তে নিয়ে আসেন জেলেরা।সেটির ওজন নাকি প্রায় ৭৮ কেজি ২শ গ্রাম!

ওই বাজারে দানব আকৃতির মাছটি আনার খবর ছড়িয়ে পড়ে। সেটি কেনার ও দেখার জন্য শুধুমাত্র জেলা নয়, বিভিন্ন এলাকা থেকে ভোজনরসিকরা ভিড় করতে থাকেন ওই বাজারে। মুহূর্তের মধ্যে সেই ভোল মাছের সঙ্গে সেলফি তোলার হিড়িক পড়ে যায়।

শনিবার (২৪ অক্টোবর) এ তথ্য জানিয়েছে জি২৪ ঘণ্টাসহ ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম। শনিবার দিনগত রাত ১১টায় মাছটির দর ওঠে কেজিপ্রতি ৪৯ হাজার ৩শ রুপি! শেষমেশ গোটা মাছটি বিক্রি হয় ৩৬ লাখ ৪৮ হাজার ২শ রুপিতে। ওই মাছটি কিনে নিয়েছেন কলকাতার কেএমপি নামে একটি প্রতিষ্ঠান।মৎস্যজীবী বিকাশ বর্মণ দীর্ঘদিন ধরে ওই নদীতে মাছ ধরেন। প্রতিবছরই তিনি ওই নাদীতে ভোল মাছ ধরতে যান। তবে, এত বড় ভোল মাছ! এর আগে তার জালে কখনও ধরা পড়েনি।

ওই মাছটি এত দাম হওয়ার কারণ, ভোল মাছটির পেটে থাকা পটকা দিয়ে নাকি বিভিন্ন ওষুধ ও অস্ত্রোপচারের পর সেলাইয়ের কাজে ব্যবহার করা হয়। সেজন্যই এ মাছটির এত দাম।

বাংলা নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

আট পদের পাঁচটিই শূন্য, তিনজনে চলছে শায়েস্তাগঞ্জের সরকারি মৎস্য বীজ খামার

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ১২টি পুকুরে পোনা উৎপাদন চললেও আট পদের পাঁচটি শূন্য, নৈশপ্রহরী নেই, বরাদ্দ না থাকায় চাষি প্রশিক্ষণও বন্ধ।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)