সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

রাতে তরমুজ খাওয়া কি বিপজ্জনক?

ভারতের মুম্বাইয়ে সাম্প্রতিক একটি খাদ্যে বিষক্রিয়ার ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে—রাতে তরমুজ খাওয়া কি নিরাপদ? ওই ঘটনায় একটি পরিবারের চার সদস্য রাতের খাবার শেষে তরমুজ খাওয়ার পর অসুস্থ হয়ে মারা যান। যদিও এখনো নিশ্চিত নয় তরমুজই এর কারণ, তবুও বিষয়টি জনমনে উদ্বেগ তৈরি করেছে।

ভারতের মুম্বাইয়ে সাম্প্রতিক একটি খাদ্যে বিষক্রিয়ার ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে—রাতে তরমুজ খাওয়া কি নিরাপদ? ওই ঘটনায় একটি পরিবারের চার সদস্য রাতের খাবার শেষে তরমুজ খাওয়ার পর অসুস্থ হয়ে মারা যান। যদিও এখনো নিশ্চিত নয় তরমুজই এর কারণ, তবুও বিষয়টি জনমনে উদ্বেগ তৈরি করেছে।

বিশেষজ্ঞরা বলছেন, তরমুজ নিজে কোনো ক্ষতিকর ফল নয়। বরং এটি অত্যন্ত পুষ্টিকর ও শরীরের জন্য উপকারী। দেশটির পুষ্টিবিদ ডা. শিল্পা আরোরা জানান, তরমুজে প্রায় ৯৪ শতাংশ পানি, লাইকোপেন, পটাশিয়াম ও ফাইবার রয়েছে, যা হজমে সহায়ক এবং শরীরকে হাইড্রেট রাখে।

তবে তিনি রাতে তরমুজ খাওয়ার বিষয়ে সতর্ক করেছেন। তার মতে, সন্ধ্যা ৭টার পর তরমুজ বা অন্য ফল খাওয়া ঠিক নয়, কারণ রাতে শরীরের হজম প্রক্রিয়া ধীর হয়ে যায়। এ সময় তরমুজের মতো কিছুটা অ্যাসিডিক ফল হজমে সমস্যা তৈরি করতে পারে।

আয়ুর্বেদ বিশেষজ্ঞ ডা. ধনভ্যানট্রি যোগিও একই ধরনের মত দিয়েছেন। তিনি বলেন, তরমুজে প্রচুর পানি ও প্রাকৃতিক চিনি থাকায় রাতে খেলে অনেকের পেটে অস্বস্তি, গ্যাস বা ভারী লাগার সমস্যা হতে পারে। এমনকি ঘন ঘন প্রস্রাবের কারণে ঘুমের ব্যাঘাতও ঘটতে পারে।

ফলে যাদের হজম শক্তি দুর্বল, আইবিএস রয়েছে, অ্যাসিডিটি বা ফাঁপা ভাবের সমস্যা আছে কিংবা ডায়াবেটিসে ভুগছেন—তাদের রাতে তরমুজ খাওয়ার ক্ষেত্রে আরও সতর্ক হওয়া উচিত। বিশেষ করে ভারী খাবারের পরপরই তরমুজ খাওয়া এড়িয়ে চলা ভালো।

সর্বোপরি, তরমুজ একটি স্বাস্থ্যকর ফল হলেও সঠিক সময়ে খাওয়া গুরুত্বপূর্ণ। দিনের বেলা বা খাবারের মাঝখানে এটি খাওয়াই সবচেয়ে ভালো বলে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

সূত্র: এনডিটিভি

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)