সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো কি জায়েজ?

ইসলামি ডেস্ক: প্রশ্ন: পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো কি নাজায়েজ?

ইসলামি ডেস্ক: প্রশ্ন: পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো কি নাজায়েজ?

উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ: পশ্চিম বা উত্তর দিকে পা দিয়ে ঘুমানো নিষেধ, এমনটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। এটি হারাম অথবা মাকরুহ অথবা অপছন্দনীয়, এমন কোনো বক্তব্য রাসূল (সা.)-এর হাদিসের মাধ্যমে অথবা ফিকর ওলামায়ে কেরামদের বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়নি।

সুতরাং যদি কেউ বলেন যে এটি গুনাহের কাজ, তাহলে ভুল কথা বলেছেন। পূর্ব-পশ্চিম সবটাই আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি এবং আল্লাহর বান্দা যেকোনো দিকেই পা দিয়ে ঘুমাতে পারেন। এটি জায়েজ রয়েছে।

আমাদের যেহেতু কেবলামুখী হয়ে সালাত আদায়ের কথা বলা হয়েছে; আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ‘তোমরা তোমাদের চেহারাগুলোকে মসজিদুল হারামের দিকে ফিরিয়ে নাও।’

এই যে কেবলামুখী হতে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে, এটি কেবলার সম্মান করার জন্য। কোনোভাবেই ইমানদার ব্যক্তিদের জন্য জায়েজ নেই, কোনো আচরণের মাধ্যমে কেবলার অসম্মান ঘটাবে। যে কাজগুলো কেবলার অসম্মান ঘটায়, সে কাজগুলো করা হারাম, জায়েজ নেই। যেমন : কেবলার দিকে থুতু ফেলা, এটি রাসূল (সা.) নিষেধ করেছেন। এর মাধ্যমে অসম্মান হয়ে থাকে। কিন্তু পা দেওয়াটা অসম্মানের বিষয় নয়। কারণ, শুতে হলে কোনো দিকে তো পা দিতে হবে। প্রয়োজনে যেকোনো দিকে পা দেওয়া যাবে। কেবলার অসম্মানের সঙ্গে এটি জড়িত নয়।

আমাদেরসময়.কমসূত্র

ইসলাম

সম্পর্কিত খবর

ইসলাম

বাগেরহাটে ৩১তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা

হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে বাগেরহাট সদরের জামিয়া সিদ্দিকিয়া কওমিয়া মাদ্রাসায় ৩১তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বাসস১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ইসলাম

বাংলাদেশে বছরে ২০ লাখ ডলার দেয় জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা, সহায়তা বাড়ানোর পরিকল্পনা

ঢাকা সফরে জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার গ্লোবাল প্রেসিডেন্ট হালিল দেমির জানিয়েছেন, এতিম পৃষ্ঠপোষকতা, স্বাস্থ্য ও শিক্ষার পাশাপাশি একক মায়েদের ক্ষুদ্র ব্যবসা ও বস্তির তরুণদের দক্ষতা প্রশিক্ষণে বিনিয়োগের কথা ভাবছে সংস্থাটি।

দেশ রূপান্তর১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ইসলাম

সরকারি হজযাত্রীদের সেবায় আবারও সৌদি আল-বাইত গেস্টসের সঙ্গে চুক্তি

২০২৭ সালের হজে সরকারি ব্যবস্থাপনার বাংলাদেশি হজযাত্রীদের আবাসন, খাবার, পরিবহন আর মিনা-আরাফাত-মুজদালিফার সেবার জন্য সৌদি প্রতিষ্ঠান আল-বাইত গেস্টসের সঙ্গে চুক্তি করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

দেশ রূপান্তর১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)