সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

‘মনে হয় না সব গরু বিক্রি করে বাড়ি ফিরতে পারবো’

ঈদুল আজহা সামনে রেখে রাজধানীর পশুর হাটগুলোতে জমতে শুরু করেছে বেচাকেনা। তবে বিক্রেতাদের দাবি, হাটে পর্যাপ্ত পশু থাকলেও সে তুলনায় ক্রেতা কম। আর যারা আসছেন, তাদের বেশিরভাগই কম দাম বলছেন। ফলে লোকসানের শঙ্কায় রয়েছেন অনেক খামারি ও ব্যবসায়ী।

ঈদুল আজহা সামনে রেখে রাজধানীর পশুর হাটগুলোতে জমতে শুরু করেছে বেচাকেনা। তবে বিক্রেতাদের দাবি, হাটে পর্যাপ্ত পশু থাকলেও সে তুলনায় ক্রেতা কম। আর যারা আসছেন, তাদের বেশিরভাগই কম দাম বলছেন। ফলে লোকসানের শঙ্কায় রয়েছেন অনেক খামারি ও ব্যবসায়ী।

সোমবার (২৫ মে) সকালে রাজধানীর মিরপুরের কালশী পশুর হাট ঘুরে এমন চিত্র দেখা গেছে। সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হওয়ায় হাটজুড়ে কাদার সৃষ্টি হয়। বিক্রেতাদের কেউ কাদা পরিষ্কার করেছেন, কেউ বৃষ্টির হাত থেকে বাঁচাতে গরু সরিয়ে নিয়েছেন। আবার অনেককে গরুকে হাতে তুলে খাবার খাওয়াতে দেখা যায়।

রাজবাড়ীর কালুখালী থেকে পাঁচটি গরু নিয়ে হাটে এসেছেন সাইফুল শেখ। প্রতিটি গরুর দাম হাঁকছেন ২ লাখ ৩০ হাজার থেকে ২ লাখ ৪০ হাজার টাকা। তবে কাঙ্ক্ষিত ক্রেতা পাচ্ছেন না বলে জানান তিনি।

মিরপুরের কালশী পশুর হাটে ক্রেতাদের অপেক্ষায় বিক্রেতারা, ছবি: জাগো নিউজ

সাইফুল শেখ বলেন, 'হাটের অবস্থা দেখে মনে হয় না সব গরু বিক্রি করে বাড়ি ফিরতে পারবো। দাম চাইলেই ক্রেতা বলে বাজেট নাই। দাম শুনে ক্রেতা হাঁটা দেয়। অথচ গোখাদ্যের দাম অনেক বেশি। এখন ক্রেতারা গরুপ্রতি ২০ থেকে ৩০ হাজার টাকা কম বলছে।'

একই জেলার আরেক বিক্রেতা আবদুল গফুর নয়টি গরু নিয়ে এসেছেন কালশী হাটে। এর মধ্যে দুটি গরু ৩ লাখ ৬০ হাজার টাকায় বিক্রি করেছেন। বাকি গরুগুলোর দাম দেড় লাখ টাকা চাইলেও ক্রেতারা এক লাখ টাকার বেশি বলছেন না বলে অভিযোগ তার।

মিরপুরের কালশী পশুর হাট, ছবি: জাগো নিউজ

আবদুল গফুর বলেন, 'হাতে আর দুই দিন আছে, কিন্তু হাটে ক্রেতা কম। এখন গরু না কিনলে মানুষ আর কবে কিনবে?'

অন্যদিকে ক্রেতাদের অভিযোগ, বিক্রেতারা অতিরিক্ত দাম হাকছেন। চাকরিজীবী শিবলী আহমেদ ১ লাখ ৬৩ হাজার টাকায় একটি গরু কিনেছেন। তিনি বলেন, 'হাট এখনো জমেনি। বিক্রেতারা কিছুটা বেশি দাম বলছেন। তবে আমি খুব বেশি দরদাম করিনি।'

মিরপুরের কালশী পশুর হাট, ছবি: জাগো নিউজ

হাটে বড় গরুর প্রতি দর্শনার্থীদের আগ্রহ বেশি দেখা গেছে। টাঙ্গাইল থেকে ১২টি গরু এনেছেন শাহাদাত হোসেন। এর মধ্যে একটি গরুর দাম চাইছেন ৮ লাখ টাকা।

তিনি বলেন, 'শখ করে সাত বছর ধরে গরুটি লালন-পালন করেছি। প্রায় ২৬ থেকে ২৭ মণ মাংস হবে। সবাই গরুটা দেখছে, ছবি তুলছে। কিন্তু দাম বলছে কম। পাঁচ লাখ পর্যন্ত বলেছে। সাড়ে ছয় লাখ হলে বিক্রি করবো।'

সাভারের হেমায়েতপুর থেকে আসা বিক্রেতা আমির হোসেনও একই অভিজ্ঞতার কথা জানান। তিনি ছয়টি বড় গরু এনেছেন, প্রতিটির দাম চাইছেন প্রায় আট লাখ টাকা।

আমির হোসেন বলেন, 'মানুষ গরু দেখছে, ছবি তুলছে, কিন্তু দাম বলছে না।'

মিরপুরের কালশী পশুর হাটে ঘুরে ঘুরে গরু দেখছেন ক্রেতারা, ছবি: জাগো নিউজ

এদিকে রাজধানীর মাটিকাটা এলাকার বাসিন্দা কামরুল হাসান ছেলে ও সহকর্মীদের নিয়ে গরু কিনতে এসেছিলেন কালশী হাটে। তিনি জানান, তাদের বাজেট দুই থেকে আড়াই লাখ টাকা। কিন্তু সেই বাজেটের মধ্যে পছন্দমতো গরু পাচ্ছেন না।

তিনি বলেন, 'যেগুলো পছন্দ হচ্ছে, সেগুলোর দাম সাড়ে তিন লাখ থেকে চার লাখ টাকা চাচ্ছে। তাই এখন গাবতলীর হাটে যাচ্ছি।'

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)