সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

কী করে বুঝবেন আদা খাঁটি কি না

মাছ-মাংস-তরি-তরকারি যাই রাঁধুন, আদা লাগবেই। রান্নার অত্যন্ত গুরুত্বপূর্ণ মশলা আদা। কেবল মশলা হিসেবেই নয়, এমনিতেও আদার রয়েছে প্রচুর গুণ। গলা ব্যথা হলেও চটজলদি ঘরোয়া টোটকা হিসেবে

মাছ-মাংস-তরি-তরকারি যাই রাঁধুন, আদা লাগবেই। রান্নার অত্যন্ত গুরুত্বপূর্ণ মশলা আদা। কেবল মশলা হিসেবেই নয়, এমনিতেও আদার রয়েছে প্রচুর গুণ। গলা ব্যথা হলেও চটজলদি ঘরোয়া টোটকা হিসেবে মুখে রাখা যায় আদাকুচি। আর আদা চা খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে অনেক উপকারী। কারণ আদার মধ্যে রয়েছে এমন উপাদান, যা শরীরের রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে সাহায্য করে। এই অতি প্রয়োজনীয় জিনিসটি দোকান থেকে কিনতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো? কিনতে গেলেন হয়তো আদা, পেলেন আদার মতো অন্য কিছু! আপনি হয়তো আদা ভেবে নিলেন, কিন্তু আদতে সেটা আদা নয়। হ্যাঁ, পাহাড়ি শিকড় আর আদা এতটাই একরকম দেখতে যে, আদা ভেবে গুলিয়ে ফেলা অসম্ভব ব্যাপার নয়।

আদার কেনার সময় কী কী খেয়াল রাখবেন?

১) আদা আসল কি না বুঝতে নাকের সামনে ধরুন। আদা আসল হলে তাতে তীব্র ঝাঁঝালো গন্ধ থাকবে। কিন্তু আদার বদলে যদি পাহাড়ি শিকড় থাকে, তা হলে তার এই তীব্র গন্ধ থাকে না।

২) আদা কেনার আগে চোখ রাখুন আদার খোসায়। প্রয়োজনে হাত দিয়ে আদার খোসা ছাড়িয়ে দেখে নিন। আদা আসল হলে তার খোসা সহজেই ছাড়ানো যাবে। কিন্তু আদা যদি নকল হয়, তা হলে তার খোসা একটু বেশিই শক্ত হবে। তা হলে সেটা কিনবেন না।

৩) বাজার করার সময় পরিষ্কার পরিচ্ছন্ন দেখে আদা কেনার অভ্যাস? তা হলে কিন্তু এই অভ্যাস এখনই বদলে ফেলুন। বরং মাটি লাগা আদা বা একটু অপরিচ্ছন্ন আদা কেনার চেষ্টা করুন।

ইত্তেফাকসূত্র

দৈনন্দিন

সম্পর্কিত খবর

পরিবেশ

সাতক্ষীরার বস্তিতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত পরিবারের ৭৪.৯ শতাংশ তীব্র খাদ্য নিরাপত্তাহীন

ঘূর্ণিঝড়, বন্যা ও নদীভাঙনে ঘর হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে ওঠা ৩৫৮ পরিবারের ওপর খানি বাংলাদেশ ও প্রানের গবেষণায় দেখা গেছে, ৭৪.৯ শতাংশ তীব্র খাদ্য নিরাপত্তাহীন, সামাজিক সুরক্ষার আওতায় মাত্র ৭.৫ শতাংশ।

চ্যানেল আই অনলাইন১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
দৈনন্দিন

এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, ২৯ অক্টোবর গণশুনানি করবে বিইআরসি

সরকারের কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি আর বিইআরসির সঙ্গে আলোচনার পর ১৫ ও ১৬ অক্টোবর দোকান বন্ধ রাখার কর্মসূচি তুলে নিয়েছেন এলপিজি ব্যবসায়ীরা; তাঁদের দাবি নিয়ে ২৯ অক্টোবর গণশুনানি।

নিউজবাংলা ২৪১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
দৈনন্দিন

ঘাটাইলের চান্দশীতে মাসের পর মাস জলাবদ্ধতা, পানির নিচে আবাদি জমি

টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার চান্দশী গ্রামে ড্রেনেজ না থাকায় শত শত পরিবার পানিবন্দি, আবাদি জমি তলিয়ে চাষ করতে পারছেন না কৃষকেরা; ইউএনও বলছেন, দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা হবে।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)