সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

মুরগির সাদা ডায়রিয়া রোগ প্রতিরোধের উপায়

গ্রামের জনজীবনে স্বচ্ছলতা আনতে মুরগি পালনকে গুরুত্ব দেওয়া হয়। এটি অনেকের আয়-রোজগারের অন্যতম মাধ্যম। তবে অনেক সময় খামারির মুরগি অসুস্থ হলে ক্ষতির মুখে পড়তে হয়। বিশেষ করে মুরগির সাদা ডায়রিয়া দেখা দিলে। আজ তাই জেনে নিন সাদা ডায়রিয়া রোগ কীভাবে প্রতিরোধ করা যায়।

গ্রামের জনজীবনে স্বচ্ছলতা আনতে মুরগি পালনকে গুরুত্ব দেওয়া হয়। এটি অনেকের আয়-রোজগারের অন্যতম মাধ্যম। তবে অনেক সময় খামারির মুরগি অসুস্থ হলে ক্ষতির মুখে পড়তে হয়। বিশেষ করে মুরগির সাদা ডায়রিয়া দেখা দিলে। আজ তাই জেনে নিন সাদা ডায়রিয়া রোগ কীভাবে প্রতিরোধ করা যায়।

সাদা ডায়রিয়া প্রধানত মুরগির বাচ্চার হয়। ফলে বেশিরভাগ বাচ্চা মারা যায়। পরে এটি মুরগির মধ্যে ছড়িয়ে পড়ে। এ রোগে আক্রান্ত ডিমের ভ্রূণ মারা যায়। এতে মুরগির মলের রং সম্পূর্ণ সাদা হয়। মলত্যাগের সময় অনেক ব্যথা অনুভব করে। সেই সঙ্গে অনেক সময় অন্ধ বা খোঁড়া হয়ে যায়। মুরগি ও বাচ্চার পেছনের অংশ আঠালো হয়ে যায়।

এ রোগের ওষুধ যে কোনো পশুচিকিৎসা দোকানে পাওয়া যায়। মুরগি ও বাচ্চাকে ডোজ অনুযায়ী ওষুধ দিতে হবে। যদি ৫টি মুরগি বা ২০টি বাচ্চাকে ওষুধ দেন, তাহলে ১ কাপ পানিতে ২ চিমটি ওষুধ গুলে নিন। অসুস্থ বাচ্চাকে ২-২ ফোঁটা এবং একটি সিরিঞ্জের মাধ্যমে ৫-৫ ফোঁটা মুরগিকে পরপর ৩ দিন দিতে হবে।

আরও পড়ুন

দ্রবীভূত ওষুধআপনার মুরগি বা বাচ্চাকে পানিতে গুলে ওষুধ দিতে পারেন। এ পদ্ধতিতে ১ বাটি পানিতে প্রায় ৪ চিমটি ওষুধ গুলে ৪০টি বাচ্চা বা ১০টি মুরগির ঘরে রাখতে হবে। পাত্রে ওষুধটি থাকা পানি টানা ২ দিন রাখতে হবে। এ ছাড়া আক্রান্ত বাচ্চা বা মুরগিকে এ ওষুধ মেশানো পানি খাওয়াতে হবে।

রোগ প্রতিরোধরোগ প্রতিরোধ করতে মুরগির ঘর ও আশেপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি। এ ছাড়া মুরগি এবং ছানাদের ন্যূনতম পরিমাণে টেট্রাসাইক্লিন পাউডার বা লিক্সেন পাউডার বা ফুরাসোল পাউডার খাওয়ালে এ রোগ প্রতিরোধ করা যায়।

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)