সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

কোলেস্টেরল বেশি থাকলেও ইলিশ খাওয়া যাবে, জানুন সঠিক নিয়ম

ইলিশ শুধু একটি মাছ নয়, বাঙালির আবেগের সঙ্গেও জড়িয়ে থাকা এক নাম। ইলিশের ঘ্রাণে জমে ওঠে বাঙালির রান্নাঘর। ভাজা ইলিশ, সর্ষে ইলিশ কিংবা ইলিশের ঝোল পাতে ইলিশ থাকলে বাড়তি আনন্দ যেন এমনিতেই চলে আসে। তবে স্বাদের পাশাপাশি ইলিশের পুষ্টিগুণ নিয়েও রয়েছে নানা আলোচনা।

ইলিশ শুধু একটি মাছ নয়, বাঙালির আবেগের সঙ্গেও জড়িয়ে থাকা এক নাম। ইলিশের ঘ্রাণে জমে ওঠে বাঙালির রান্নাঘর। ভাজা ইলিশ, সর্ষে ইলিশ কিংবা ইলিশের ঝোল পাতে ইলিশ থাকলে বাড়তি আনন্দ যেন এমনিতেই চলে আসে। তবে স্বাদের পাশাপাশি ইলিশের পুষ্টিগুণ নিয়েও রয়েছে নানা আলোচনা।

বিশেষ করে মাছটির তুলনামূলক বেশি তেল নিয়ে অনেকেরই প্রশ্ন- ইলিশ খেলে কি কোলেস্টেরল বাড়ে? আবার প্রতিদিন ইলিশ খাওয়া কি স্বাস্থ্যকর?

ইলিশকে পুষ্টিকর মাছের তালিকায় রাখা যায়। প্রতি ১০০ গ্রাম ইলিশে আনুমানিক ২০-২২ গ্রাম প্রোটিন থাকতে পারে। শরীরের পেশি গঠন ও ক্ষয়পূরণে প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ইলিশে ফ্যাটের পরিমাণও তুলনামূলক বেশি। তবে সব ফ্যাট শরীরের জন্য ক্ষতিকর নয়। ইলিশে থাকা অসম্পৃক্ত ফ্যাট ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে। এ ছাড়া এতে ভিটামিন এ, ডি, বিভিন্ন খনিজ উপাদানসহ শরীরের প্রয়োজনীয় কিছু পুষ্টি রয়েছে।

ইলিশের অন্যতম গুণ হলো এতে থাকা উচ্চমানের প্রোটিন। নিয়মিত সুষম খাদ্যের অংশ হিসেবে এই মাছ পেশি গঠন ও শরীরের বিভিন্ন কোষের প্রয়োজন মেটাতে সাহায্য করতে পারে।

ইলিশে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড হৃদযন্ত্রের স্বাস্থ্যের জন্যও উপকারী। পর্যাপ্ত ওমেগা-৩ গ্রহণ রক্তের কিছু ক্ষতিকর চর্বি নিয়ন্ত্রণে এবং হৃদস্বাস্থ্যের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

এছাড়া মাছ থেকে পাওয়া ওমেগা-৩ মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ। চোখের স্বাস্থ্য ও ত্বকের স্বাভাবিক গঠন বজায় রাখতেও মাছের বিভিন্ন পুষ্টি ভূমিকা রাখতে পারে।

শুধু ইলিশ নয়, সুস্থ থাকতে খাবারে রাখুন বৈচিত্র্য, ছবি : এআই

ইলিশে তেল বেশি থাকায় হৃদরোগী বা কোলেস্টেরল নিয়ে চিন্তিত অনেকেই মাছটি এড়িয়ে চলেন। কিন্তু ইলিশের ফ্যাটের সবটাই ক্ষতিকর নয়। এতে ওমেগা-৩-এর মতো উপকারী ফ্যাটি অ্যাসিডও রয়েছে।

তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিমাণ ও রান্নার ধরন। অতিরিক্ত তেল দিয়ে ভাজা বা রান্না করা ইলিশের বদলে পরিমিত তেলে মাছ রান্না করা। হৃদ্‌রোগ, উচ্চ কোলেস্টেরল বা অন্য কোনো দীর্ঘস্থায়ী রোগ থাকলে ব্যক্তিগত খাদ্যতালিকা চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী ঠিক করা উচিত।

ইলিশ যতই পছন্দের হোক, প্রতিদিন খাওয়ার প্রয়োজন নেই। সুষম খাদ্যতালিকায় বিভিন্ন ধরনের মাছ, ডিম, ডাল, শাকসবজি ও অন্যান্য পুষ্টিকর খাবার রাখা বেশি গুরুত্বপূর্ণ। সপ্তাহে ২-৩ বার ২-১ পিস মাছ খেলে কোনো ক্ষতি হবে না। মাঝেমধ্যে পরিমিত পরিমাণে ইলিশ খাওয়া সাধারণত স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অংশ হতে পারে। তবে কতটা খাবেন, তা ব্যক্তির বয়স, শারীরিক অবস্থা, মোট খাদ্যাভ্যাস এবং প্রয়োজনের ওপর নির্ভর করে।

গর্ভাবস্থায় মাছ খাওয়ার ক্ষেত্রে প্রজাতিভেদে পারদ বা মারকারি-র মাত্রা বিবেচনা করা গুরুত্বপূর্ণ। এই ধাতুর পরিমাণ শরীরে বেড়ে গেলে সমস্যা হতে পারে। তাই গর্ভবতী নারীদের নারীদের বেশি ইলিশ না খাওয়াই ভালো। খেতে হলে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী পরিমাণ ও বৈচিত্র্য বজায় রেখে মাছ খাওয়া ভালো।

ইলিশকে ভয় পাওয়ারও কারণ নেই, আবার অতিরিক্ত খাওয়ারও প্রয়োজন নেই। পরিমিত পরিমাণে, স্বাস্থ্যকর উপায়ে রান্না করে এবং নিজের শারীরিক অবস্থার কথা মাথায় রেখে খেলে বর্ষার প্রিয় এই মাছ হতে পারে সুস্বাদু ও পুষ্টিকর খাবারের অংশ। সূত্র: আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন, হেলথ সেন্টার, হিন্দুস্তান টাইমস এসএকেওয়াই

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

আট পদের পাঁচটিই শূন্য, তিনজনে চলছে শায়েস্তাগঞ্জের সরকারি মৎস্য বীজ খামার

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ১২টি পুকুরে পোনা উৎপাদন চললেও আট পদের পাঁচটি শূন্য, নৈশপ্রহরী নেই, বরাদ্দ না থাকায় চাষি প্রশিক্ষণও বন্ধ।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)