সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

আচারি আলুর দম রান্না করবেন যেভাবে

বাজারে চলে এসেছে নতুন আলু। আর এই আলু দিয়ে ছুটির দিনে একটা ভিন্ন কোনো পদ রান্না না করলে কি জমে!

বাজারে চলে এসেছে নতুন আলু। আর এই আলু দিয়ে ছুটির দিনে একটা ভিন্ন কোনো পদ রান্না না করলে কি জমে!

আলুর দম তো কতই খাওয়া হয়, কিন্তু আচারি আলুর দম ট্রাই করে দেখেছেন কি কখনো? না করে থাকলে আজই করে ফেলুন।

উপকরণ

১. নতুন আলু ১২-১৪টি

২. টক দই ১/৪ কাপ

৩. তেলসহ আচার দেড় টেবিল চামচ

৪. আদাবাটা ১ টেবিল চামচ

৫. কাশ্মীরি মরিচ ১ টেবিল চামচ

৬. কাঁচা মরিচ চিরে নেওয়া ৪-৫টি

৭. হলুদ আধ চা-চামচ

৮. ধনিয়া গুঁড়া ১ টেবিল চামচ

৯. ধনিয়া পাতা কুচি ২ টেবিল চামচ

১০. চিনি আধা চাচামচ

ফোড়নের জন্য

১. তেজপাতা ১টি

২. জিরা আধ চা চামচ

৩. মৌরি ১/৪ চামচ

৪. সরিষা আধা চা চামচ

৫. শুকনা মরিচ ২টা

প্রস্তুত প্রণালী

প্রথমে আলু লবণ দিয়ে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। এবার কড়াইয়ে সরিষার তেল দিয়ে হালকা করে আলুগুলো ভেজে তুলে রাখুন।

একটি পাত্রে টক দই, তেলসহ পছন্দের আচার, কাশ্মীরি মরিচের গুঁড়া, হলুদ ও ধনিয়া গুঁড়া নিয়ে ভাল করে মিশিয়ে নিন।

এবার কড়াইয়ে সরিষার তেল দিয়ে শুকনা মরিচ, গোটা সরিষা, জিরা, মেথি ও মৌরি ফোড়ন দিন। তারপর যোগ করুন আদাবাটা। তারপর ফেটানো টক দইয়ের মিশ্রণটি দিয়ে আঁচ কমিয়ে রান্না করতে থাকুন। দই যাতে ফেটে না যায়, সে জন্য এক চা-চামচ শুকনা খোলায় নেড়ে নেওয়া বেসন মিশিয়ে দিতে পারেন।

পাঁচ মিনিট মতো রান্না করার পর তাতে আলু দিয়ে দিন। আঁচ কমিয়ে খুব ভাল করে সমস্ত উপকরণ কষাতে হবে। তারপর দিয়ে দিন চিনি এবং ডাঁটাসহ ধনিয়া পাতা ও কাঁচা মরিচ। প্রয়োজন হলে অল্প গরম পানিও দিতে পারেন।

তেল ছেড়ে দিয়ে মশলাগুলো যখন মাখোমাখো হয়ে আসবে, তখন কড়াই নামিয়ে নিন। নামানোর আগে সামান্য আচারের তেল ছড়িয়ে দিতে পারেন।

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

কুয়াশায় শিকড় খাওয়ানোর প্রযুক্তিতে রোগমুক্ত আলুবীজ উৎপাদনের পরীক্ষা ইংল্যান্ডে

স্টার্টআপ এয়ারপনিক্স ও ডাইসন ফার্মিং ডেফরার অর্থায়নে দুই বছরের এক পরীক্ষা শুরু করেছে: কুয়াশাভিত্তিক পদ্ধতিতে বর্তমান খরচের অর্ধেকেরও কমে ইংল্যান্ডে রোগমুক্ত প্রথম প্রজন্মের আলুবীজ উৎপাদন সম্ভব কি না।

AgNavigator১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

মাশরুমের গাঁজন প্রযুক্তিতে টফুর বর্জ্য হলো প্রোটিনসমৃদ্ধ সুস্বাদু উপাদান

সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা সয়া দুধ ও টফুর অবশিষ্ট ওকারা ঝিনুক মাশরুমের মাইসেলিয়াম দিয়ে গাঁজন করে এর প্রোটিন প্রায় ২৮ থেকে ৩০ শতাংশে তুলেছেন, বাড়িয়েছেন উমামি স্বাদ।

Green Queen১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
শাকসবজি

মাদারগঞ্জে ৬০ হেক্টরে আগাম শসা, দুই হাজার টন উৎপাদনের আশা

জামালপুরের মাদারগঞ্জে এবার প্রায় ৬০ হেক্টরে আগাম শসার আবাদ হয়েছে, উৎপাদন হতে পারে প্রায় দুই হাজার টন; পাইকারি বাজারে কেজি ৩০-৪০ টাকা, বিঘায় খরচ ১৫-২০ হাজার আর বিক্রি ৩০-৪০ হাজার টাকা।

ডেইলি বাংলাদেশ১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)