সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

যেভাবে তৈরি করবেন অপরাজিতা চা

প্রাকৃতিক উপায়ে শরীর ও ত্বকের যত্ন নিতে চাইলে অপরাজিতা চা হতে পারে সহজ ও কার্যকর একটি অভ্যাস। অ্যান্টি-অক্সিডেন্টসমৃদ্ধ এই ভেষজ চা যেমন শরীরকে ভেতর থেকে সুস্থ রাখে, তেমনি ত্বকের সৌন্দর্য ধরে রাখতেও সহায়তা করে।

প্রাকৃতিক উপায়ে শরীর ও ত্বকের যত্ন নিতে চাইলে অপরাজিতা চা হতে পারে সহজ ও কার্যকর একটি অভ্যাস। অ্যান্টি-অক্সিডেন্টসমৃদ্ধ এই ভেষজ চা যেমন শরীরকে ভেতর থেকে সুস্থ রাখে, তেমনি ত্বকের সৌন্দর্য ধরে রাখতেও সহায়তা করে।

সবচেয়ে ভালো দিক হলো এই চা তৈরি করা মোটেও জটিল নয়। ঘরে থাকা কয়েকটি সাধারণ উপকরণ আর অল্প সময়েই তৈরি করা যায় অপরাজিতা চা। সঠিক নিয়মে বানালে এর গুণাগুণ বজায় থাকে এবং স্বাদও হয় উপভোগ্য। চলুন জেনে নেওয়া যাক, কীভাবে সহজেই তৈরি করবেন অপরাজিতা চা।

প্রথমেই পানি ফুটিয়ে নিন। এরপর ফুটন্ত পানিতে অপরাজিতা ফুল দিয়ে ৫–৭ মিনিট ঢেকে রাখুন। পানি নীলচে রঙ ধারণ করলে ছেঁকে নিন। স্বাদমতো মধু বা কয়েক ফোঁটা লেবুর রস যোগ করতে পারেন।

সকালে খালি পেটে বা রাতে ঘুমানোর আগে অপরাজিতা চা পান করা সবচেয়ে উপকারী। তবে দিনে এক কাপই যথেষ্ট। অতিরিক্ত পান না করাই ভালো। যদিও অপরাজিতা চা প্রাকৃতিক, তবুও পান করার আগে সর্তক থাকবেন গর্ভবতী নারী, নিয়মিত ওষুধ গ্রহণকারীরা, দীর্ঘমেয়াদি কোনো রোগে আক্রান্ত ব্যক্তিরা। আর এইচা পান শুরু করার আগে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।

জাগো নিউজ ২৪সূত্র

রান্নাবান্না

সম্পর্কিত খবর

রান্নাবান্না

ঘরেই ক্যাফে-স্টাইলের ক্রিমি প্রন পাস্তা: উপকরণ আর রান্নার ধাপ

২৫০ গ্রাম পাস্তা, এক কাপ চিংড়ি, ১০০ গ্রাম চিজ, মেয়োনিজ আর দুধে তৈরি ঘন ক্রিমি সসে প্রন পাস্তা; সেদ্ধ থেকে পরিবেশন পর্যন্ত সময় লাগে অল্পই।

সারাবাংলা১৪ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
স্বাস্থ্য

প্রোটিন শেক কি খাবারের বিকল্প? কার কতটা প্রোটিন লাগে

প্রাপ্তবয়স্কের দৈনিক প্রতি কেজি ওজনে ০.৮ গ্রাম প্রোটিন লাগে, ৭০ কেজির মানুষের ৫৬ গ্রাম, যা সুষম খাবার থেকেই মেলে; প্রোটিন শেক দরকার কেবল যাঁদের চাহিদা খাবারে পূরণ হয় না।

প্রথম আলো১৪ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
রান্নাবান্না

মৌসুমি তালের পিউরিতে নরম কেক, ঘরে বানানোর সহজ রেসিপি

আধা কাপ তালের পিউরি, এক কাপ ময়দা, দুটি ডিম আর এক-তৃতীয়াংশ কাপ গুঁড়া দুধ ও তেলে ওভেনে ১৩০ ডিগ্রি সেলসিয়াসে ৩৫-৪০ মিনিটে তৈরি হয় তুলতুলে তালের কেক।

এগ্রিকেয়ার২৪১৪ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)