সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

বরই বাগানে মধু আহরণ

মৌ বাক্স বসিয়ে সরিষা, লিচু, কালিজিরা, মিষ্টিকুমড়া থেকে মধু আহরণ করা গেলেও এবার বরই বাগান থেকে মধু সংগ্রহ করে তাক লাগিয়েছেন মৌ খামারি মোসাদ্দেক হোসেন। ২ হাজার গাছের বরই বাগানে ৬০

মৌ বাক্স বসিয়ে সরিষা, লিচু, কালিজিরা, মিষ্টিকুমড়া থেকে মধু আহরণ করা গেলেও এবার বরই বাগান থেকে মধু সংগ্রহ করে তাক লাগিয়েছেন মৌ খামারি মোসাদ্দেক হোসেন। ২ হাজার গাছের বরই বাগানে ৬০টি মৌ বাক্স থেকে ১০০ কেজি বরই ফুলের মধু আশা করছেন তিনি।

দিনাজপুরের বিভিন্ন এলাকায় ছোট বড় অনেক বরই বাগানে বিভিন্ন জাতের বরই চাষ করছেন চাষিরা। এসব বরই বাগানে সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবর জুড়ে বর্ষাপরবর্তী শরৎ মৌসুমে অসংখ্য ফুল আসে। আধুনিকতার সঙ্গে মৌ চাষেও এসেছে বিজ্ঞানের উৎকর্ষতা। অ্যাপিস ম্যালিফেরা প্রজাতির মৌমাছি বাক্সে পালন করে মৌ চাষ করছেন আধুনিক খামারিরা। তেমনই একজন মৌ পালক মোসাদ্দেক হোসেন। বছরে মধু উৎপাদন করেন প্রায় ৩ টন। সরিষা, লিচু, কালিজিরা, মিষ্টিকুমড়া থেকে মধু আহরণ করলেও এবার তিনি মধু উৎপাদনের জন্য বরই বাগানে বসিয়েছেন মৌ বাক্স। দিনাজপুর সদরের উত্তর শিবপুর ও রানীগঞ্জ হাট এলাকায় চাষি আনিসুর রহমান ২ হাজার গাছের বরই বাগানে মৌ বাক্স বসিয়ে সাফল্য পেয়েছেন। অতীতে মৌ খামারিরা বরই ফুল থেকে মধু সংগ্রহ করতে না পারলেও তিনি বৈজ্ঞানিক পদ্ধতি ও উদ্ভিদতাত্ত্বিক গবেষণার মাধ্যমে বরই ফুলের মধু পেয়েছেন।

বরই ফুল থেকে মৌমাছি মধু আহরণের ফলে ফুলে ফুলে পরাগায়ন হয় এবং শতকরা ২০-৩০ ভাগ বেশি ফলনও হয়। একদিকে মধু সংগ্রহ করে লাভবান অন্যদিকে মৌ মাছির মাধ্যমে ফুলে ফুলে পরাগায়ন ঘটায় বরই বাগানের ভালো ফলনের আশা। তাই বরই বাগানের চাষি ও মৌ চাষি উভয়েই লাভবান হচ্ছেন।

উদ্ভিদবিজ্ঞানে মাস্টার্স শেষ করা মৌ খামারি মোসাদ্দেক হোসেন বলেন, ‘সাধারণত অ্যাপিস ম্যালিফেরা বরই ফুলের নেকটার সংগ্রহ করে না। কিন্তু আমি বরই ফুলের পাতা ও নির্যাস করে তাদের ফিডিং দিয়ে অভ্যাস করিয়েছি। তারা সে ঘ্রাণের প্রতি অভ্যস্ত হওয়ায় মৌ বাক্স স্থাপনের পর মৌমাছিরা ফুল থেকে নেকটার সংগ্রহ করছে।’

তিনি বলেন, ‘বাউ ও আপেল কুল বা কাশ্মীরি বরই ফুলে নেকটার কম থাকায় মৌমাছি খুব বেশি নেকটার পায় না কিন্তু সিডল্যাস বরই জাতে প্রচুর নেকটার থাকায় বাগানটি থেকে প্রায় ৩ মণ মধু হবে আশা করছি।’

মৌ পালন কর্মসূচি বিসিক দিনাজপুরের মৌ পালন কারিগরি কর্মকর্তা রুহুল আমীন বলেন, ‘মোসাদ্দেকের মৌ খামার পরিদর্শন করেছি। তার খামারে প্রচুর বরই মধু সঞ্চয় করেছে। তার খামার বর্ষা-পরবর্তী প্রাকৃতিক খাদ্য পাওয়ায় সমৃদ্ধ হয়ে উঠছে। তিনি বিজ্ঞানের ছাত্র হওয়ায় দ্রুত নতুন নতুন কৌশলে মৌ পালনে সাফল্য অর্জন করেছেন।’

বাংলাদেশ প্রতিদিনসূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)