সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

দাম কমেছে ইলিশের

মৌসুমের শুরুতে চাঁদপুর মাছঘাটে পর্যাপ্ত সরবরাহ না থাকলেও হঠাৎ করেই আড়তে ইলিশের সরবরাহ বেড়েছে কয়েকগুণ। ইলিশের সরবরাহ বাড়ায় কেজিতে দাম কমেছে ২০০-৩০০ টাকা। আগে যেখানে দিনে ৫০-৬০ মণ ইলিশ আসতো ঘাটে, এখন আসছে ৪০০- ৫০০ মণ করে।

মৌসুমের শুরুতে চাঁদপুর মাছঘাটে পর্যাপ্ত সরবরাহ না থাকলেও হঠাৎ করেই আড়তে ইলিশের সরবরাহ বেড়েছে কয়েকগুণ। ইলিশের সরবরাহ বাড়ায় কেজিতে দাম কমেছে ২০০-৩০০ টাকা। আগে যেখানে দিনে ৫০-৬০ মণ ইলিশ আসতো ঘাটে, এখন আসছে ৪০০- ৫০০ মণ করে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত সরগরম ছিল দেশের অন্যতম বড় মৎস্য অবতরণ কেন্দ্র চাঁদপুর বড়স্টেশন মাছঘাট।

সরেজমিনে দেখা যায়, চাঁদপুরে পদ্মা-মেঘনা নদী থেকে আশানুরূপ ইলিশ মিলছে না। তবে দক্ষিণাঞ্চল থেকে আসা ইলিশের সরবরাহ থাকায় হাঁকডাকে মুখর আড়ত। সকাল থেকে নদী ও সড়কপথে প্রচুর পরিমাণ ইলিশ নিয়ে চাঁদপুর মাছঘাটে নিয়ে এসেছেন জেলেরা। যে কারণে দাম কমেছে ইলিশের।

চাঁদপুর মাছঘাটে ইলিশ কিনতে আসা আব্দুল আহাদ জাগো নিউজকে বলেন, ‌'ঘাটে এসে প্রচুর ইলিশ দেখলাম। মাঝেমধ্যে আসি কিন্তু আজই জমজমাট বাজার দেখলাম। কিছুটা দাম কমেছে, তবে আরও কমা দরকার। আশা করি, সামনে ইলিশের সরবরাহ আরও বাড়বে। তখন দাম আমাদের নাগালের মধ্যে থাকবে।'

ইলিশ ব্যবসায়ী কামাল হোসেন জানান, গত দুদিন ধরে ঘাটে কিছু ইলিশ আসতে শুরু করেছে। তবে চাহিদা তুলনায় সরবরাহ অনেক কম। সরবরাহ বাড়লে দাম কমে।

চাঁদপুুরের বাজারে এক কেজি ওজনের ইলিশ ২১০০-২২০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। অথচ গত সপ্তাহেও বিক্রি হয়েছে আড়াই হাজার থেকে দুই হাজার ৭০০ টাকায়। আর ৭০০-৮০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১৯০০-২০০০ টাকায়।

চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার বলেন, হঠাৎ করেই ইলিশের সরবরাহ বেড়েছে, যা দুদিন আগেও ছিল না। গত সপ্তাহের তুলনায় ইলিশের দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে।

তিনি আরও জানান, আজ ৪০০-৫০০ মণ ইলিশ এসেছে। কিন্তু সামনে যদি চলমান সরবরাহ না বাড়ে দাম কমার সম্ভাবনা কম। তবে এই সপ্তাহজুড়ে দাম কম থাকবে।

শরীফুল ইসলাম/এসআর/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

আট পদের পাঁচটিই শূন্য, তিনজনে চলছে শায়েস্তাগঞ্জের সরকারি মৎস্য বীজ খামার

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ১২টি পুকুরে পোনা উৎপাদন চললেও আট পদের পাঁচটি শূন্য, নৈশপ্রহরী নেই, বরাদ্দ না থাকায় চাষি প্রশিক্ষণও বন্ধ।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)