সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

শেষ মুহূর্তে কমেছে ইলিশের দাম, ক্রেতাদের ভিড়

নিরাপদ প্রজননের লক্ষ্যে শনিবার (১২ অক্টোবর) মধ্যরাত থেকে ইলিশ ধরা ও বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তাই শেষ মুহূর্তে রাজধানীর বাজারে কমেছে ইলিশের দাম। ইলিশ কিনতে ভিড় জমিয়েছেন ক্রেতারা। ১৫০ থেকে ২০০ গ্রাম ওজনের ইলিশ মিলছে ৩৫০ থেকে ৪৫০ টাকায়।

নিরাপদ প্রজননের লক্ষ্যে শনিবার (১২ অক্টোবর) মধ্যরাত থেকে ইলিশ ধরা ও বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তাই শেষ মুহূর্তে রাজধানীর বাজারে কমেছে ইলিশের দাম। ইলিশ কিনতে ভিড় জমিয়েছেন ক্রেতারা। ১৫০ থেকে ২০০ গ্রাম ওজনের ইলিশ মিলছে ৩৫০ থেকে ৪৫০ টাকায়।

শনিবার সন্ধ্যার পর রাজধানীর যাত্রাবাড়ীর মাছের আড়ত ঘুরে এ চিত্র দেখা গেছে।

ইলিশ রক্ষায় প্রধান প্রজনন মৌসুম হিসেবে এবার ১৩ অক্টোবর (শনিবার রাত ১২টার পর থেকে) থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা ও বিক্রি নিষিদ্ধ থাকবে। এ সময় দেশব্যাপী ইলিশ আহরণ, বিপণন, পরিবহন, ক্রয়-বিক্রয়, বিনিময় এবং মজুতও নিষিদ্ধ থাকবে।

শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে যাত্রাবাড়ী মাছের আড়তে গিয়ে দেখা যায়, ইলিশ কিনতে প্রচুর ক্রেতার ভিড়। দামও আগের তুলনায় কিছুটা কমেছে বলে জানিয়েছেন ক্রেতা এবং বিক্রেতারা।

বিক্রেতাদের সঙ্গে কথা বলে ও বাজার ঘুরে দেখা যায়, এক কেজির বেশি ওজনের (১ কেজি ১০০ থেকে ২০০ গ্রাম) ইলিশের কেজি বিক্রি হচ্ছে এক হাজার ৬০০ থেকে এক হাজার ৮০০ টাকা।‌ এক কেজির ওজনের ইলিশ বিক্রি হচ্ছে এক হাজার ৩০০ থেকে এক হাজার ৬০০ টাকা। আগে এ ইলিশের কেজি দুই হাজার টাকার বেশি ছিল।

৮০০ গ্রাম ওজনের ইলিশের কেজি এক হাজার থেকে এক হাজার ২০০ টাকা। চারটিতে (এক একটি ২৫০ গ্রাম) এক কেজি হয় এমন ইলিশ বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৭০০ টাকা। এক একটি ১৫০ গ্রাম থেকে ২০০ গ্রাম ওজনের ইলিশের কেজি বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪৫০ টাকা।

আড়ত ঘুরে দেখা যায়, ব্যাপারীরা হাঁক-ডাক দিচ্ছেন, নিলাম হচ্ছে। অন্যান্য দিনের থেকে ক্রেতা অনেক বেশি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিক্রেতারা বলছেন, আড়তের বেচা-বিক্রি সাধারণত ভোর কেন্দ্রিক। সকাল ৯টা-১০টার মধ্যে বেচাকেনা শেষ হয়ে যায়। কিন্তু আজ রাত থেকে যেহেতু ইলিশ ধরা ও বিক্রি বন্ধ হয়ে যাচ্ছে, তাই সন্ধ্যার পর ইলিশের শেষ বেচা-বিক্রি হচ্ছে। সন্ধ্যার পর ইলিশের দাম সকালের তুলনায়ও কম বলে জানিয়েছেন তারা।

মাতুয়াইলের দক্ষিণপাড়া থেকে ইলিশ কিনতে এসেছেন আল হাসান। তিনি বলেন, ইলিশের দাম অত্যধিক বেশি থাকায় এ বছর খুব একটা ইলিশ কেনা হয়নি। কাল থেকে ইলিশ বিক্রি বন্ধ হয়ে যাচ্ছে, তাই আসলাম শেষ মুহূর্তে কিছুটা সস্তায় পাওয়া যায় কি না। অন্য সময়ের তুলনায় দাম কমেছে এটা ঠিক, কিন্তু খুব বেশি কমেনি। দামদর করছি, মিলে গেলে নিয়ে নেবো।

বিক্রেতা আব্দুর রহিম বলেন, কালকে থেকে আর ইলিশ বিক্রি হইবো না।‌ তাই যার কাছে যা আছে সব বিক্রি করে দিচ্ছে। ‌দাম অনেক কমছে। সকালেও দাম বেশি ছিল।

তিনি বলেন, এবার ইলিশের আসছেই অনেক কম। যেখানে বাজারের বেশিরভাগ অংশ ভরা থাকতো ইংলিশে, সেখানে মাত্র কয়েক ঘরে ইলিশ বিক্রি হইছে। তাই দামও কমেনি।

১৯৫০ সালের মাছ রক্ষা ও সংরক্ষণ আইন (প্রটেকশন অ্যান্ড কনজারভেশন ফিস অ্যাক্ট, ১৯৫০) অনুযায়ী প্রতি বছর ইলিশের প্রধান প্রজনন মৌসুমে একটি নির্দিষ্ট সময় ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

১৯৮৫ সালের মাছ রক্ষা ও সংরক্ষণ বিধি (প্রটেকশন অ্যান্ড কনজারভেশন ফিস রুলস, ১৯৮৫) অনুযায়ী নিষেধাজ্ঞা অমান্য করলে কমপক্ষে এক বছর থেকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড বা ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ড পেতে হবে। দ্বিতীয়বার একই অপরাধ করলে শাস্তি দ্বিগুণ হবে।

নিষেধাজ্ঞা বাস্তবায়নে নানা ধরনের উদ্যোগ নিয়েছে মৎস্য বিভাগসহ স্থানীয় প্রশাসন। নিষিদ্ধ সময়ে সারাদেশের মাছের ঘাট, মৎস্য আড়ত, হাট-বাজারে অভিযান চালানো হবে। প্রশাসন, পুলিশ, র‌্যাব, নৌপুলিশ, নৌবাহিনী, বিমানবাহিনী, কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে বিভিন্ন টিম গঠন করে দেশব্যাপী চলবে তদারকি।

আরএমএম/এমএএইচ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

আট পদের পাঁচটিই শূন্য, তিনজনে চলছে শায়েস্তাগঞ্জের সরকারি মৎস্য বীজ খামার

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ১২টি পুকুরে পোনা উৎপাদন চললেও আট পদের পাঁচটি শূন্য, নৈশপ্রহরী নেই, বরাদ্দ না থাকায় চাষি প্রশিক্ষণও বন্ধ।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)