সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

পশ্চিমবঙ্গে ধরা পড়ছে টনে টনে ইলিশ

মৌসুমের শুরুতেই পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানায় ফের মৎস্যজীবীদের জালে ধরা পড়ছে টনে টনে ইলিশ।

মৌসুমের শুরুতেই পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানায় ফের মৎস্যজীবীদের জালে ধরা পড়ছে টনে টনে ইলিশ।

বুধবার (৩১ জুলাই) সকালে সেখানের জেলেদের ট্রলার প্রায় ১০ টন ইলিশ নিয়ে ঢুকে নামখানা মৎস্য বন্দরে।

চলতি মৌসুমে ডায়মন্ড হাবরার ও দিঘার পর ইলিশ বোঝাই ট্রলার নামখানা মৎস্যবন্দরে প্রবেশ করেছে। আরও ট্রলার গভীর সমুদ্রে মাছ ধরছে। নামখানা মৎস্যবন্দরের জেলেদের আশা সেই সব ট্রলারেও ইলিশ ধরা পড়েছে। চলতি মৌসুমে এত পরিমাণে ইলিশ ধরা পড়ায় হাসি ফুটেছে মৎস্যজীবীদের মুখে।

আরও পড়ুন>

ইলিশ নিয়ে আসা নামখানার মৎস্যজীবীরা জানিয়েছেন, এই মুহূর্তে অনুকূল আবহাওয়া রয়েছে।ফলে আগামীদিনে আরও ইলিশ ধরা পড়বে বলে আমাদের আশা। আর কয়েক দিনের মধ্যে বাকি ট্রলারগুলো ফিরে আসবে আমাদের এই নামখানা মৎস্য বন্দরে। আশা করা হচ্ছে, সেই ট্রলারগুলোও ভরা থাকবে ইলিশ মাছে।

এতো ইলিশ মাছ ধরা পড়ায় এবার পাইকারি ও খুচরা বাজারে ইলিশের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকবে বলে আশা প্রকাশ করেছেন মৎসজীবী সংগঠনগুলো।

কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার প্রায় এক মাস সমুদ্রে মাছ ধরতে নিষেধাজ্ঞা জারি করেছিল। এর মেয়াদ শেষ হয় গত ১৫ জুন।

নামখানা মৎস্যবন্দরে মৎসজীবী সুধীর দাস জানিয়েছেন, ধরা পড়া মাছের সাইজ বেশ ভালো, আশা করা হচ্ছে দামও ভালো পাওয়া যাবে।

মৎস্যজীবী সংগঠন গুলোর দাবি, এই মুহূর্তে যা খবর আসছে তাতে মনে হচ্ছে আগামী কয়েক দিনে প্রচুর পরিমাণে ইলিশ মাছ ধরা পড়বে।

সেখানের মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র জানিয়েছেন, আমাদের কাছে খবর আছে বাকি যে ট্রলার গুলো ফিরছে সেগুলোতেও প্রচুর পরিমাণে ইলিশ রয়েছে। এত ইলিশ ধরা পড়ায় বাজারের যোগান বাড়বে তাই দামও সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে থাকবে।

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

আট পদের পাঁচটিই শূন্য, তিনজনে চলছে শায়েস্তাগঞ্জের সরকারি মৎস্য বীজ খামার

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ১২টি পুকুরে পোনা উৎপাদন চললেও আট পদের পাঁচটি শূন্য, নৈশপ্রহরী নেই, বরাদ্দ না থাকায় চাষি প্রশিক্ষণও বন্ধ।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)