সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল ডুবে বিপাকে খামারিরা

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চলে পানি প্রবেশ করায় সুনামগঞ্জের ২০ লাখেরও বেশি মানুষের মনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এতে যেমন সীমান্তের তিন লাখেরও বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়ার শঙ্কায় পড়েছেন তেমনি চরম বিপাকে পড়েছেন জেলার গবাদিপশু লালনপালন করা খামারিরা।

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চলে পানি প্রবেশ করায় সুনামগঞ্জের ২০ লাখেরও বেশি মানুষের মনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এতে যেমন সীমান্তের তিন লাখেরও বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়ার শঙ্কায় পড়েছেন তেমনি চরম বিপাকে পড়েছেন জেলার গবাদিপশু লালনপালন করা খামারিরা।

জানা যায়, ঈদুল আজহা কেন্দ্র করে সুনামগঞ্জের তিন হাজারের বেশি খামারি স্বপ্ন বুনেছিলেন। তাদের আশা ছিল, কোরবানি উপলক্ষে গৃহপালিত পশু বিক্রি করে এবছর লাভের মুখ দেখবেন। কিন্তু টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নদ-নদীর পানি বাড়ায় সেই স্বপ্নে এখন ভাটা পড়েছে।

তাদের মধ্যে একজন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার নিম্নাঞ্চলের বাসিন্দা কাউছার আহমেদ। চলতি বছরের ঈদুল আজহা উপলক্ষে ২০টি গরু লালনপালন করেছেন। আশা ছিল, গরুগুলো ভালো দামে বিক্রি করে লাভবান হবেন। কিন্তু তার সেই স্বপ্নে গুড়েবালি। উজানের পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় তিনি এই গবাদিপশু নিয়ে চরম বেকায়দায় পড়েছেন।

কাউছার বলেন, গত বছরের ভয়ানক বন্যায় খামারের ৯টি গরু মাত্র তিন লাখ টাকা বিক্রি করতে হয়েছে। এই বছরও গরু নিয়ে বিপাকে পড়েছি।

চলতি বছরে সুনামগঞ্জে স্থায়ী-অস্থায়ী মিলিয়ে ৫০ টিরও বেশি গরু-ছাগলের হাট বসার কথা রয়েছে। কিন্তু এরইমধ্যে শতাধিক হাওরে ঢলের পানিতে টইটুম্বুর হয়ে যাওয়ায় গো খাদ্যের সংকট দেখা দিয়েছে।

খামারি আরশ মিয়া বলেন, খুব চিন্তায় আছি। নদীর পানি যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে গবাদিপশু কীভাবে হাটে তুলবো সেই চিন্তায় আছি।

সুনামগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আসাদুজ্জামান বলেন, সুনামগঞ্জে নদ-নদীর পানি বাড়ায় এবং বন্যার শঙ্কা থাকায় এরইমধ্যে সব উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।

তিনি জানান, এবছর সুনামগঞ্জের বিভিন্ন হাটে গরু-ছাগলসহ মোট ৪০ হাজার গবাদিপশু উঠবে। যার বাজার মূল্য ৪০০ কোটি টাকা।

লিপসন আহমেদ/এমআরআর/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)