সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

এখন হাসিল ৫ শতাংশ, সামনে কমিয়ে ৪ করার অনুরোধ

কোরবানির গরুর বাজারে শতকরা হারে ৫ টাকা হাসিল নেওয়া হয়। আগামীতে এটি কমিয়ে ৪ টাকা করার অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা কমিটি।

কোরবানির গরুর বাজারে শতকরা হারে ৫ টাকা হাসিল নেওয়া হয়। আগামীতে এটি কমিয়ে ৪ টাকা করার অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা কমিটি।

সোমবার (১৯ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভা কক্ষে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী একথা বলেন।

তিনি বলেন, গরুর হাটে শৃঙ্খলা রক্ষায় নির্দেশনা দেওয়া হয়েছে। কোন গরুর গাড়ি রাস্তায় গরু নামাবে না, হাটে ঢুকে নামাবে। প্রতিটা হাটে আনসার রাখতে হবে, ৭৫ জনের কমবেশি। পাশাপাশি গরুর চিকিৎসক রাখতে হবে। মানুষের জন্যও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখতে হবে। রাস্তার পাশে কোনো হাট হবে না। গাড়ি রওয়ানা হলে আগে থেকে লিখে রাখবে এটা কোন হাটে যাবে, কেউ জোর করে অন্য হাটে নিলে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, এখন ৫ শতাংশ হাসিল নেওয়া হয়। আগামী বার থেকে কমিয়ে ৪ শতাংশ নেওয়ার জন্য অনুরোধ করেছি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে। যেহেতু এবার টেন্ডার হয়ে গেছে। এটা এবার আর করার সুযোগ নেই।

উপদেষ্টা বলেন, বাল্কহেড ঈদের আগের দিন থেকে ঈদের পরের তিনদিন বন্ধ থাকবে।

তিনি বলেন, গার্মেন্টসে মে মাসের মধ্যে বোনাস, ১-৩ জুনের মধ্যে বেতন দিতে বলা হয়েছে। গার্মেন্টস শ্রমিকদের যৌক্তিক দাবি মালিকদের মানতে হবে। তবে, অযৌক্তিক কোন দাবি নিয়ে রাস্তায় নামলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।

চলমান অনেকগুলো আন্দোলনের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দাবি-দাওয়া তো থাকবেই। এজন্যই তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দাবি-দাওয়া থাকবে, পূরণ হবে। আবার কেউ নতুন দাবি নিয়ে আসবে। আমি বলবো, যাদের যৌক্তিক দাবি, সংশ্লিষ্ট মন্ত্রণালয় যেন নেয়৷ কেউ যেনোঅযৌক্তিক দাবি না করে। আর আমি সবার কাছে অনুরোধ করবো, দাবির আন্দোলন যাতে নিজস্ব কমপ্লেক্সের মধ্যে হয়। রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে সাধারণ জনগণের ভোগান্তি যেন না হয়।

এসইউজে/এসএনআর/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)