সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

চারা পেয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা হাওরাঞ্চলের কৃষকদের

সুনামগঞ্জে পলি হাউজ পদ্ধতিতে উচ্চ ফলনশীল সবজির চারা উৎপাদন শুরু হয়েছে। এরই মধ্যে সবজি চাষিরা এ হাউজ থেকে আধুনিক জাতের চারা নিয়ে শীতকালীন সবজির চাষ শুরু করেছেন। এতে বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া কৃষকেরা কম দামে চারা পেয়ে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন।

সুনামগঞ্জে পলি হাউজ পদ্ধতিতে উচ্চ ফলনশীল সবজির চারা উৎপাদন শুরু হয়েছে। এরই মধ্যে সবজি চাষিরা এ হাউজ থেকে আধুনিক জাতের চারা নিয়ে শীতকালীন সবজির চাষ শুরু করেছেন। এতে বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া কৃষকেরা কম দামে চারা পেয়ে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন।

খোঁজ নিয়ে জানা যায়, সুনামঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের কৃষক শাহ আলম। ১ একর জমিতে করেছেন পলি হাউজ নামে একটি প্রতিষ্ঠান। আধুনিক এ পলি হাউজে প্লাস্টিক ট্রেপে মাটির পরিবর্তে নারকেলের ছোবড়ায় তৈরি কোকোপিট প্রক্রিয়াজাত ও জীবাণুমুখী করে বীজ রোপণ করা হচ্ছে। সেই সাথে ওপরে সেডনি দিয়ে তাপ নিয়ন্ত্রণ করা হচ্ছে কৃত্রিম উপায়ে।

এখানে উৎপাদিত চারা ২০ দিন পর রোপণযোগ্য হয়। বিশেষ করে এ হাউজের আধুনিক পদ্ধতিতে তৈরি হওয়া টমেটো, ফুলকপি ও মিষ্টি কুমড়াসহ নানা জাতের চারা এরই মধ্যে জেলার বিভিন্ন উপজেলা থেকে এসে কৃষকেরা কিনে নিয়ে যাচ্ছেন। ৩ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৩০ টাকায় প্রতিটি চারা বিক্রি হচ্ছে।

পলি হাউজের মালিক ও কৃষক শাহ আলম জাগো নিউজকে বলেন, 'অতিবৃষ্টি ও অকাল বন্যায় চারা রাখতে পারছেন না চাষিরা। এ কারণে এই বিকল্প চিন্তা। এরই মধ্যে টমেটো, ফুলকপিসহ প্রায় ৪ লাখ টাকার চারা কৃষকদের কাছে বিক্রি করেছি।'

এদিকে চলতি মৌসুমে প্রায় ২ লাখ কৃষক সুনামগঞ্জের ১২ উপজেলায় শীতকালীন সবজি চাষ শুরু করেছেন। তবে অন্য বছর থেকে এই বছর সহজেই সবজির চারা পাওয়ায় একদিকে যেমন খুশি; অন্যদিকে এ পলি হাউজে প্রায় ৪৫ জনের কর্মসংস্থান হয়েছে।

হাওরের কৃষক সোনাই মিয়া জাগো নিউজকে বলেন, 'আধুনিক পদ্ধতির সবজির চারা কৃষকদের অনেক কাজে লাগছে। এরই মধ্যে জেলার অধিকাংশ কৃষক এ চারা দিয়ে শীতকালীন সবজির চাষ করছেন।'

সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম জাগো নিউজকে বলেন, 'আধুনিক পক্রিয়ায় তৈরি হওয়া এসব চারা উৎপাদনের মাধ্যমে জেলার ১২ হাজার হেক্টর জমিতে সবজি চাষের লক্ষ্যমাত্রা পূরণ হবে। সেই সঙ্গে ভাটির জেলায় আর কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে প্রায় হাজার কোটি টাকার সবজি উৎপাদিত হবে।'

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

কুয়াশায় শিকড় খাওয়ানোর প্রযুক্তিতে রোগমুক্ত আলুবীজ উৎপাদনের পরীক্ষা ইংল্যান্ডে

স্টার্টআপ এয়ারপনিক্স ও ডাইসন ফার্মিং ডেফরার অর্থায়নে দুই বছরের এক পরীক্ষা শুরু করেছে: কুয়াশাভিত্তিক পদ্ধতিতে বর্তমান খরচের অর্ধেকেরও কমে ইংল্যান্ডে রোগমুক্ত প্রথম প্রজন্মের আলুবীজ উৎপাদন সম্ভব কি না।

AgNavigator১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

মাশরুমের গাঁজন প্রযুক্তিতে টফুর বর্জ্য হলো প্রোটিনসমৃদ্ধ সুস্বাদু উপাদান

সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা সয়া দুধ ও টফুর অবশিষ্ট ওকারা ঝিনুক মাশরুমের মাইসেলিয়াম দিয়ে গাঁজন করে এর প্রোটিন প্রায় ২৮ থেকে ৩০ শতাংশে তুলেছেন, বাড়িয়েছেন উমামি স্বাদ।

Green Queen১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
শাকসবজি

মাদারগঞ্জে ৬০ হেক্টরে আগাম শসা, দুই হাজার টন উৎপাদনের আশা

জামালপুরের মাদারগঞ্জে এবার প্রায় ৬০ হেক্টরে আগাম শসার আবাদ হয়েছে, উৎপাদন হতে পারে প্রায় দুই হাজার টন; পাইকারি বাজারে কেজি ৩০-৪০ টাকা, বিঘায় খরচ ১৫-২০ হাজার আর বিক্রি ৩০-৪০ হাজার টাকা।

ডেইলি বাংলাদেশ১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)