সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

হাতপাখা দিয়ে বানান মজাদার পিঠা, রইল সহজ রেসিপি

বাঙালির আতিথেয়তা আর পিঠাপুলির ঐতিহ্য যেন একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। অতিথির সামনে সাজানো নানা রকম পিঠাবাঙালির খাবারের সংস্কৃতিতে এর আবেদন বরাবরই আলাদা। আর নকশি পিঠা হলে তো কথাই নেই! স্বাদের পাশাপাশি এর সৌন্দর্যও মন কেড়ে নেয়।

বাঙালির আতিথেয়তা আর পিঠাপুলির ঐতিহ্য যেন একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। অতিথির সামনে সাজানো নানা রকম পিঠাবাঙালির খাবারের সংস্কৃতিতে এর আবেদন বরাবরই আলাদা। আর নকশি পিঠা হলে তো কথাই নেই! স্বাদের পাশাপাশি এর সৌন্দর্যও মন কেড়ে নেয়।

নকশি পিঠার মূল আকর্ষণ এর সুসংহত আকৃতি, সূক্ষ্ম নকশা ও শৈল্পিক কারুকাজে। সাধারণত পিঠায় নকশা তোলার জন্য খেজুরের কাঁটা, টুথপিক, কাঠি কিংবা বিশেষ ছাঁচ ব্যবহার করা হয়। তবে একটু সৃজনশীল হলেই ঘরে থাকা সাধারণ হাতপাখা ব্যবহার করেও তৈরি করতে পারবেন চোখধাঁধানো ও আকর্ষণীয় 'পাখা পিঠা'।

আসুন জেনে নেওয়া যাক কীভাবে বাড়িতে পাখা পিঠা তৈরি করতে পারবেন-

একটি পাত্রে দুধ ফুটিয়ে নিন। দুধ ফুটে উঠলে তাতে সামান্য তেল বা ঘি এবং পরিমাণমতো লবণ যোগ করুন। এবার ময়দা দিয়ে ভালো করে নেড়েচেড়ে সিদ্ধ কাই বা ডো তৈরি করে পাত্রটি ঢেকে রাখুন। কাই বা ডো কিছুটা ঠান্ডা হয়ে এলে ডিম ভেঙে দিয়ে খুব ভালোভাবে মথে মসৃণ ও নরম খামির বানিয়ে নিন।

মথে নেওয়া খামির থেকে ছোট ছোট লেচি কেটে নিন। লেচিগুলো হাতের তালুতে নিয়ে গোল প্যারা বানিয়ে একটু চ্যাপ্টা করে নিন। এবার একটি পরিষ্কার হাতপাখার ওপর চ্যাপ্টা খামিরটি রেখে আলতো চেপে দিন, যাতে পাখার খাঁজকাটা সুন্দর দাগগুলো পিঠার গায়ে স্পষ্টভাবে বসে যায়। এরপর চ্যাপ্টা দিক থেকে শুরু করে চিকন দিকের দিকে রোলের মতো ঘুরিয়ে পেঁচিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আকর্ষণীয় রোলড-পাখা ডিজাইন।

অন্য একটি পাত্রে চিনি ও পানি ফুটিয়ে ঘন সিরা তৈরি করে হালকা গরম অবস্থায় রেখে দিন। এবার কড়াইতে তেল গরম করে তৈরি করা পিঠাগুলো ছেড়ে দিন। মাঝারি আঁচে উল্টে-পাল্টে সোনালি কালার করে ভেজে তুলে নিন। গরম গরম ভাজা পিঠাগুলো চিনির সিরায় ডুবিয়ে ৫-১০ মিনিট রাখুন, যাতে ভেতরের রস ঢুকে পিঠা রসালো হয়ে ওঠে। সিরা থেকে তুলে প্লেটে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের 'পাখা পিঠা'।

জাগো নিউজ ২৪সূত্র

রান্নাবান্না

সম্পর্কিত খবর

রান্নাবান্না

ঘরেই ক্যাফে-স্টাইলের ক্রিমি প্রন পাস্তা: উপকরণ আর রান্নার ধাপ

২৫০ গ্রাম পাস্তা, এক কাপ চিংড়ি, ১০০ গ্রাম চিজ, মেয়োনিজ আর দুধে তৈরি ঘন ক্রিমি সসে প্রন পাস্তা; সেদ্ধ থেকে পরিবেশন পর্যন্ত সময় লাগে অল্পই।

সারাবাংলা১৪ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
স্বাস্থ্য

প্রোটিন শেক কি খাবারের বিকল্প? কার কতটা প্রোটিন লাগে

প্রাপ্তবয়স্কের দৈনিক প্রতি কেজি ওজনে ০.৮ গ্রাম প্রোটিন লাগে, ৭০ কেজির মানুষের ৫৬ গ্রাম, যা সুষম খাবার থেকেই মেলে; প্রোটিন শেক দরকার কেবল যাঁদের চাহিদা খাবারে পূরণ হয় না।

প্রথম আলো১৪ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
রান্নাবান্না

মৌসুমি তালের পিউরিতে নরম কেক, ঘরে বানানোর সহজ রেসিপি

আধা কাপ তালের পিউরি, এক কাপ ময়দা, দুটি ডিম আর এক-তৃতীয়াংশ কাপ গুঁড়া দুধ ও তেলে ওভেনে ১৩০ ডিগ্রি সেলসিয়াসে ৩৫-৪০ মিনিটে তৈরি হয় তুলতুলে তালের কেক।

এগ্রিকেয়ার২৪১৪ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)