সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

কাঁচা মরিচ নাকি শুকনো মরিচ, স্বাস্থ্যের জন্য কোনটি বেশি উপকারী

আমাদের রান্না মরিচ ছাড়া চিন্তাই করা যায় না। ডাল, ভর্তা, তরকারি কিংবা ভাজিতে কাঁচা বা শুকনো মরিচের ব্যবহার দেখা যায়। কেউ কাঁচা মরিচের ঝাঁজ পছন্দ করেন, আবার কেউ রান্নায় শুকনো মরিচের ঘ্রাণ পছন্দ করেন। তবে এই দুই ধরনের মরিচের পুষ্টিগুণ ও শরীরের ওপর প্রভাব এক নয়। পুষ্টিবিদদের মতে, কোন মরিচ কতটা উপকারী, ত

আমাদের রান্না মরিচ ছাড়া চিন্তাই করা যায় না। ডাল, ভর্তা, তরকারি কিংবা ভাজিতে কাঁচা বা শুকনো মরিচের ব্যবহার দেখা যায়। কেউ কাঁচা মরিচের ঝাঁজ পছন্দ করেন, আবার কেউ রান্নায় শুকনো মরিচের ঘ্রাণ পছন্দ করেন। তবে এই দুই ধরনের মরিচের পুষ্টিগুণ ও শরীরের ওপর প্রভাব এক নয়। পুষ্টিবিদদের মতে, কোন মরিচ কতটা উপকারী, তা নির্ভর করে এর ধরন, ব্যবহার এবং পরিমাণের ওপর।

কাঁচা মরিচ শুধু ঝালই বাড়ায় না, এটি ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্টেরও ভালো উৎস। এতে রয়েছে ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন বি৬, পটাশিয়াম ও পরিমাণ আয়রন। রান্নার শেষে বা কাঁচা অবস্থায় খেলে এসব পুষ্টি উপাদানের অনেকটাই অক্ষত থাকে।

কাঁচা মরিচে থাকা ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করে। পাশাপাশি এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট কোষকে ক্ষতিকর ফ্রি র‍্যাডিক্যালের প্রভাব থেকে রক্ষা করে। মৌসুমি সর্দি-কাশি প্রতিরোধেও এটি ভূমিকা রাখতে পারে।

কাঁচা মরিচে রয়েছে ভিটামিন সি, ভিটামিন এ এবং অ্যান্টিঅক্সিডেন্ট

খাবারের সঙ্গে কাঁচা মরিচ খেলে মুখে লালারস নিঃসরণ বাড়ে, যা খাবার সহজে হজম হতে সহায়তা করে। এতে থাকা খাদ্যআঁশ অন্ত্রের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সাহায্য করে এবং পরিপাকতন্ত্রকে সক্রিয় রাখে।

কাঁচা মরিচে থাকা ক্যাপসাইসিন শরীরের বিপাকক্রিয়া কিছুটা বাড়াতে পারে। ফলে ক্যালরি খরচের হার বৃদ্ধি পায় এবং ওজন নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। তাই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের অংশ হিসেবে পরিমিত কাঁচা মরিচ খাওয়া উপকারী।

গবেষণায় দেখা গেছে, ক্যাপসাইসিন রক্তে শর্করার ভারসাম্য বজায় রাখতে কিছুটা ভূমিকা রাখতে পারে। তাই ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের জন্যও পরিমিত কাঁচা মরিচ উপকারী হতে পারে, যদিও এটি কোনো চিকিৎসার বিকল্প নয়।

ঝাল খাবার খাওয়ার সময় শরীরে এন্ডোরফিন নামের হরমোন নিঃসৃত হয়, যা মানসিক চাপ কমাতে এবং ভালো লাগার অনুভূতি তৈরি করতে সাহায্য করতে পারে।

কাঁচা মরিচ শুকিয়ে তৈরি হয় শুকনো মরিচ। শুকানোর সময় এতে থাকা পানির পরিমাণ কমে যায় এবং কিছু পুষ্টি উপাদান নষ্ট হলেও ক্যাপসাইসিনের ঘনত্ব তুলনামূলক বেড়ে যায়। তাই এর ঝাঁজও বেশি অনুভূত হয়।

শুকনো মরিচে থাকা ক্যাপসাইসিন রক্তসঞ্চালন বাড়াতে এবং শরীরে উষ্ণতা তৈরি করতে সাহায্য করতে পারে। রান্নায় এটি শুধু ঝালই নয়, গাঢ় রং ও আলাদা সুবাসও এনে দেয়, যা খাবারকে আরও আকর্ষণীয় করে তোলে।

অনেক রান্নার স্বাদ ও ঘ্রাণের মূল রহস্য হলো শুকনো মরিচ

যদিও শুকনো মরিচের কিছু উপকারিতা রয়েছে, তবে অতিরিক্ত খেলে পাকস্থলীতে জ্বালাপোড়া, অম্বল, গ্যাস্ট্রিকের সমস্যা এমনকি আলসারের ঝুঁকিও বাড়তে পারে। এছাড়া শুকানোর সময় কাঁচা মরিচের ভিটামিন সি প্রায় পুরোপুরি নষ্ট হয়ে যায়। তবে বাজারে পাওয়া অনেক মরিচের গুঁড়ায় কৃত্রিম রং বা ভেজাল উপাদান মেশানো থাকতে পারে, যা দীর্ঘমেয়াদে যকৃত ও কিডনির জন্য ক্ষতিকর হতে পারে।

পুষ্টিবিদদের মতে, প্রতিদিনের খাদ্যতালিকায় পরিমিত কাঁচা মরিচ রাখলে উপকার পাওয়া যায়। এতে পুষ্টিগুণ বেশি থাকে এবং স্বাভাবিকভাবে শরীরের নানা উপকার করে। অন্যদিকে, শুকনো মরিচ রান্নার স্বাদ ও ঘ্রাণ বাড়ানোর জন্য ব্যবহার করা যেতে পারে, তবে অতিরিক্ত খাওয়া উচিত নয়। বিশেষ করে যাদের গ্যাস্ট্রিক, অম্বল বা আলসারের সমস্যা রয়েছে, তাদের শুকনো মরিচ কম খাওয়াই ভালো।

কাঁচা ও শুকনো-দুই ধরনের মরিচেরই নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। তবে স্বাস্থ্যগত দিক বিবেচনায় কাঁচা মরিচ তুলনামূলক বেশি পুষ্টিকর, আর শুকনো মরিচ স্বাদের জন্য পরিমিত ব্যবহার করাই নিরাপদ।

সূত্র: এনডিটিভি, হেলথ লাইন

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

কুয়াশায় শিকড় খাওয়ানোর প্রযুক্তিতে রোগমুক্ত আলুবীজ উৎপাদনের পরীক্ষা ইংল্যান্ডে

স্টার্টআপ এয়ারপনিক্স ও ডাইসন ফার্মিং ডেফরার অর্থায়নে দুই বছরের এক পরীক্ষা শুরু করেছে: কুয়াশাভিত্তিক পদ্ধতিতে বর্তমান খরচের অর্ধেকেরও কমে ইংল্যান্ডে রোগমুক্ত প্রথম প্রজন্মের আলুবীজ উৎপাদন সম্ভব কি না।

AgNavigator১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

মাশরুমের গাঁজন প্রযুক্তিতে টফুর বর্জ্য হলো প্রোটিনসমৃদ্ধ সুস্বাদু উপাদান

সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা সয়া দুধ ও টফুর অবশিষ্ট ওকারা ঝিনুক মাশরুমের মাইসেলিয়াম দিয়ে গাঁজন করে এর প্রোটিন প্রায় ২৮ থেকে ৩০ শতাংশে তুলেছেন, বাড়িয়েছেন উমামি স্বাদ।

Green Queen১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
শাকসবজি

মাদারগঞ্জে ৬০ হেক্টরে আগাম শসা, দুই হাজার টন উৎপাদনের আশা

জামালপুরের মাদারগঞ্জে এবার প্রায় ৬০ হেক্টরে আগাম শসার আবাদ হয়েছে, উৎপাদন হতে পারে প্রায় দুই হাজার টন; পাইকারি বাজারে কেজি ৩০-৪০ টাকা, বিঘায় খরচ ১৫-২০ হাজার আর বিক্রি ৩০-৪০ হাজার টাকা।

ডেইলি বাংলাদেশ১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)