সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৯°পরিষ্কার আকাশআর্দ্রতা ৫৮%বাতাস ৬ কিমি/ঘ

ভালো ফলন, তবুও হতাশ পান চাষিরা!

কয়েকমাস ধরে প্রচুর বৃষ্টিপাতে উপকূলীয় জনপদ বরগুনার বেতাগীতে পানের ভালো ফলন হয়েছে। তবুও হাসি নেই চাষিদের মুখে। কারণ, ফলন ভালো হলেও সঠিক দাম পাচ্ছে না কৃষকরা। ঋণ করে পান পান চাষ ক

কয়েকমাস ধরে প্রচুর বৃষ্টিপাতে উপকূলীয় জনপদ বরগুনার বেতাগীতে পানের ভালো ফলন হয়েছে। তবুও হাসি নেই চাষিদের মুখে। কারণ, ফলন ভালো হলেও সঠিক দাম পাচ্ছে না কৃষকরা। ঋণ করে পান পান চাষ করলেও এখন পান বিক্রি করে ঋণ পরিশোধ করতে পারছেন না।

উপজেলা কৃষি অফিস থেকে জানা গেছে, বেতাগী পৌরসভাসহ সাতটি ইউনিয়নে ৭০ হেক্টর জমিতে এ বছর পান চাষ করেছেন চাষিরা। এ পেশার সঙ্গে সাড়ে ৬০০ পরিবার সম্পৃক্ত রয়েছে। পাইকারি ও খুচরাসহ ছোট বড় সব মিলিয়ে ৩১টি পানের বাজার রয়েছে।

চাষিরা জানান, শ্রমিকের মজুরি বৃদ্ধি, অতিরিক্ত দামে খৈল, পাটকাঠী ও বাঁশের শলা ক্রয়সহ প্রয়োজনীয় উপকরণের বাজার ঊর্ধ্বমুখী হওয়া সত্ত্বেও স্থানীয় হাট-বাজারগুলোতে কম দামে পান বিক্রি করতে হচ্ছে। বর্তমানে এক হাজার টাকা এক পাই (২৪ চল্লি) মূল্যের পান এখন ১০০ টাকায় বিক্রি করতে হচ্ছে।

প্রান্তিক কৃষকরা জানায়, করোনায় পরিবহন সংকটের সুযোগে সিন্ডিকেট করে পাইকাররা পানের দাম কমিয়ে দিয়েছেন। আর পাইকাররা বলছেন- বর্তমানে বাজারে পানের চাহিদা আগের তুলনায় অনেক কম।

পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের কৃষ্ণ কান্ত ঘরামী জানান, ধার-দেনা ও এনজিও থেকে ঋণ নিয়ে পান চাষ করেছি। শ্রমিমের মজুরি ও উপকরণের দাম বৃদ্ধি যাওয়া খরচ মিটাতে ন্যায্য দাম পাচ্ছি না।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, 'কৃষকরা যাতে ন্যায্য মূল্য পান এজন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।'

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীন বলেন, 'পানের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে। মধ্যসত্ত্বভোগীরা যাতে সুবিধ না নিতে পারে অতি শিকগিরই এব্যাপারে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।'

কালের কণ্ঠসূত্র

ফসল

সম্পর্কিত খবর

ফসল

ইংল্যান্ডে যবের ফলন ১৪ বছরে সর্বনিম্ন, গম সামান্য বেশি

যুক্তরাজ্যের কৃষি মন্ত্রণালয় ডেফরার প্রাথমিক হিসাবে ইংল্যান্ডে যব উৎপাদন ১১ শতাংশ কমে ৩৭ লাখ টন হয়েছে, গম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ কোটি ৮ লাখ টন; গমের তুলনায় পশুখাদ্যের যব বিক্রি হচ্ছে অনেক কম দামে।

Farmers Weekly১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
বিশ্ব

ভালো ফসলের বছরেও আফগানিস্তানে শীতে তীব্র খাদ্যসংকটে পড়বে ১ কোটি ৯২ লাখ মানুষ

অনুকূল বৃষ্টি ও ভালো ফসলের পরও নভেম্বর-এপ্রিলে আফগানিস্তানের ৩৮ শতাংশ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় পড়বে বলে পূর্বাভাস দিয়েছে এফএও ও ডব্লিউএফপি; গত বছর একই সময়ের পূর্বাভাস ছিল ১ কোটি ৭৪ লাখ।

ডব্লিউএফপি১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

জমির সিদ্ধান্তের ভার পেয়ে তুলার ফলন সাত গুণ করলেন মহারাষ্ট্রের সুনীতা

একসময় দিনমজুরি করা, পরিবারের ১২ একর জমি নিয়ে কোনো সিদ্ধান্তের অধিকার না থাকা মহারাষ্ট্রের পাচোদ গ্রামের সুনীতা নেহারে এখন খামার চালান; মাটি ও পানি সংরক্ষণে একরপ্রতি তুলার ফলন প্রায় ১ থেকে বাড়িয়েছেন ৭ দশমিক ১৪ কুইন্টালে।

ডাউন টু আর্থ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)