সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

আগাম ফুলকপির ভালো দামে খুশি কৃষকরা

লালমনিরহাটে বন্যামুক্ত ও ভারী বর্ষণ না থাকায় চলতি মৌসুমে ফুলকপির বাম্পার ফলন হয়েছে। ফুলকপি জেলার চাহিদা পূরণ করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় রপ্তানি হচ্ছে। এতে ভালো দাম পেয়ে খুশি কৃষকরাও। ফুলকপির পাশাপাশি আগাম জাতের বাঁধাকপি, বেগুন, মুলা, লাল শাক, পালং শাক, ধনেপাতা, টমেটো ও পটল চাষাবাদ করেছেন তারা।

লালমনিরহাটে বন্যামুক্ত ও ভারী বর্ষণ না থাকায় চলতি মৌসুমে ফুলকপির বাম্পার ফলন হয়েছে। ফুলকপি জেলার চাহিদা পূরণ করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় রপ্তানি হচ্ছে। এতে ভালো দাম পেয়ে খুশি কৃষকরাও। ফুলকপির পাশাপাশি আগাম জাতের বাঁধাকপি, বেগুন, মুলা, লাল শাক, পালং শাক, ধনেপাতা, টমেটো ও পটল চাষাবাদ করেছেন তারা।

প্রতি বছর লালমনিরহাটের সদর, আদিতমারী, কালিগঞ্জ ও পাটগ্রাম উপজেলায় ব্যাপকভাবে আগাম সবজি চাষাবাদ হয়।

সরেজমিনে পাটগ্রাম উপজেলার বাউরা হোসনাবাদ গ্রামে দেখা গেছে, ভোর থেকে ফুলকপি বিক্রির ধুম পড়ে যায় গ্রামগুলোতে। পাইকাররা আসেন বিভিন্ন জেলা থেকে। কৃষাণ-কৃষাণী দলবেঁধে জমি থেকে ফুলকপি সংগ্রহ করে তা ওজনের পর বিক্রি হয়।

পাটগ্রাম উপজেলার বাউরা গ্রামের ফাতেমা আক্তার বলেন, চার বিঘা জমি লিজ নিয়ে ফুলকপি চাষাবাদ করেছি। ভালো ফলন হয়েছে। ভালো দাম পাওয়ার জন্য স্বামীর সহযোগিতায় ট্রাকে করে ফুলকপি ঢাকার কারওয়ান বাজারে নিয়ে যাচ্ছি।

কৃষকরা বলছেন, রোগবালাই কম থাকায় আগাম জাতের ফুলকপির বাম্পার ফলন হয়েছে। অন্যান্য বছরের তুলনায় এবার ফুলকপিতে অধিক মুনাফা অর্জন করছি। আগাম ফুলকপি পাওয়ায় ক্রেতাদের কাছে এর চাহিদাও বেড়েছে। বর্তমানে বাজারমূল্য বেশি পাওয়ায় চাষিরাও লাভবান হচ্ছেন। পাইকারি দরে প্রতি কেজি ফুলকপি ৪০-৫০ টাকা ও প্রতি পিস ২০-২৫ টাকায় বিক্রি করছেন কৃষকরা।

লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, বর্ষার পরপরই শীতে আগে আগস্ট মাসে ফুলকপির চারা রোপণ হয়। আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত ফলন পাওয়া যাবে। এবার জেলায় ২২০ হেক্টর জমিতে ফুলকপি চাষাবাদ হয়েছে। কম সময়ে ভালো ফলন হওয়ার পাশাপাশি অধিক মুনাফা পাওয়ায় অনেক চাষি এখন ফুলকপি চাষে ঝুঁকছেন।

ফুলকপি চাষি পাটগ্রাম উপজেলার হোসনাবাদ গ্রামের মহির উদ্দিন বলেন, সাড়ে পাঁচ বিঘা জমিতে ফুলকপি চাষ করেছি। খরচ হয়েছে দেড় লাখ টাকা। আশা করি চার লাখ টাকার ফুলকপি বিক্রি হবে। অন্যান্য বছরের তুলনায় এবছর ভালো ফলন হয়েছে।

সবজি ব্যবসায়ী লিটন বলেন, আমরা প্রতিদিনই ট্রাকভর্তি করে কৃষকদের ফুলকপি দেশের বিভিন্ন জেলায় পাঠিয়ে থাকি। বর্তমানে ফুলকপির চাহিদা ব্যাপক। দাম ভালো। চাষিরা লাভবান হচ্ছেন।

লালমনিরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডা. মো. সাইখুল আরিফিন বলেন, লালমনিরহাট তিস্তা বিধত জেলা হলেও এর অধিকাংশ জমি উঁচু। মাঝারি উঁচু জমি শাকসবজি আবাদের উপযোগী। মোটামুটি আগাম শাকসবজি আবাদ হয়েছে। বর্ষার পরপরই শীতের আগ মুহূর্তেই শাকসবজি তুলনামূলক কম থাকে। এই মুহূর্তে যারা আগাম সবজি আবাদ করবেন, তারা নিঃসন্দেহে বাজারে ভালো দাম পাবেন।

রবিউল হাসান/জেডএইচ/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

ঝিনাইদহে আগাম শীতের সবজিতে ভালো ফলন, উপকরণের দামে চিন্তা

ঝিনাইদহে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রায় ৬ হাজার ৫০ হেক্টরে আগাম শীতের সবজি আবাদ হয়েছে; ফলন ও দাম ভালো, তবে সার, কীটনাশক আর জ্বালানির দামে খরচ বেড়েছে।

এগ্রিকেয়ার২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
শাকসবজি

ঝিনুক মাশরুমে ব্যবসা, পুষ্টি আর সাহস: ঘানার বার্নিস আগবোয়াদার গল্প

অ্যালবিনিজম নিয়ে বেড়ে ওঠা ঘানার বার্নিস ইয়াও আগবোয়াদা মাশরুম জেনারেল প্রতিষ্ঠা করে ঝিনুক মাশরুম চাষ ও প্রক্রিয়াজাত করছেন, এর পুষ্টিগুণ নিয়ে সচেতনতা বাড়াচ্ছেন এবং নারী ও প্রতিবন্ধী মানুষের জন্য কৃষির দরজা খুলছেন।

এজিআরএ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
শাকসবজি

দুই সেট ক্রোমোজোমের আলুতে প্রচলিত জাতের সমান ফলন, কানাডার গবেষণা

কানাডার কৃষি বিভাগের বিজ্ঞানীরা ৭২১টি ডিপ্লয়েড আলুর ক্লোন পরীক্ষা করে দেখেছেন, টেবিল ও চিপসের জাতের ২৯ শতাংশ পর্যন্ত প্রচলিত চার সেট ক্রোমোজোমের আলুর সমান বা বেশি ফলন দিয়েছে, সংরক্ষণেও ভালো।

Farms.com১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)