সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

ক্রেতা সংকটে হাট ছেড়ে ছাগল নিয়ে মহল্লার ঘুরছেন ব্যাপারীরা

আর মাত্র কয়েক ঘণ্টা পরেই উদযাপিত হবে মুসলিমদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ঈদকে সামনে রেখে কোরবানির পশুর হাটে গরুর পাশাপাশি ছাগলের উপস্থিতি থাকলেও এবার রাজধানীর বিভিন্ন এলাকায় ভিন্ন চিত্র দেখা গেছে। হাটে ক্রেতা কম থাকায় অনেক ব্যাপারী ছাগল নিয়ে মহল্লা থেকে মহল্লায় ঘুরছেন।

আর মাত্র কয়েক ঘণ্টা পরেই উদযাপিত হবে মুসলিমদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ঈদকে সামনে রেখে কোরবানির পশুর হাটে গরুর পাশাপাশি ছাগলের উপস্থিতি থাকলেও এবার রাজধানীর বিভিন্ন এলাকায় ভিন্ন চিত্র দেখা গেছে। হাটে ক্রেতা কম থাকায় অনেক ব্যাপারী ছাগল নিয়ে মহল্লা থেকে মহল্লায় ঘুরছেন।

বুধবার (২৭ মে) সকালে রাজধানীর বনশ্রী এলাকায় দড়ি ধরে ছাগল নিয়ে ঘোরাঘুরি করতে দেখা যায় ব্যাপারীদের। কোথাও কোথাও একাধিক ব্যাপারী একসঙ্গে ছাগল নিয়ে মহল্লার ভেতরে ঘুরছেন।

বনশ্রীর এ ব্লকের একটি রাস্তার মোড়ে কুষ্টিয়া থেকে ১৩টি ছাগল নিয়ে আসা ব্যাপারী মো. রাব্বীকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তিনি বলেন, দুই দিন হাটে বসেও বিক্রি ভালো হয়নি। আগামীকাল ঈদ। আজ না বিক্রি করতে পারলে আর বিক্রির সুযোগ থাকবে না। তাই এখন এলাকায় এলাকায় ঘুরে বিক্রি করার চেষ্টা করছি। মানুষ দাম শুনেই চলে যাচ্ছে। খরচ উঠবে কি না, তা নিয়ে দুশ্চিন্তায় আছি।

তিনি বলেন, এবার খাবার ও পরিবহন খরচ অনেক বেড়েছে। যে কারণে ছাগলের দাম একটু বেশি। কিন্তু ক্রেতারা মনে করছেন, আমরা বেশি লাভের আশায় দাম বেশি চাচ্ছি। হাটে যে দাম চাচ্ছিলাম, এখন তার থেকে কম দাম চাচ্ছি। তারপরও বিক্রি হচ্ছে না। লাভের আশা ছেড়ে দিয়েছি। এখন আসল টাকা উঠলেই খুশি।

একই এলাকায় ছাগল নিয়ে ঘুরছিলেন ফরিদপুরের ব্যাপারী সিদ্দিকুর রহমান। তিনি বলেন, গত বছর ঢাকায় ১৫টা ছাগল নিয়ে এসেছিলাম। সবগুলো বিক্রি হয়ে গিয়েছিল, ঈদের আগের দিনই। এবার ১২টা ছাগল নিয়ে এসেছি। হাটে বসে মাত্র একটি বিক্রি করতে পেরেছি। বৃষ্টির কারণে মনে হয় মানুষ হাটে কম যাচ্ছে, তাই হাট থেকে বের হয়ে মহল্লার মধ্যে এসেছি। এখানে এসে ৪টা বিক্রি হয়েছে, তবে দাম সে রকম পাইনি। চারটা ছাগলে ২ হাজার টাকার মতো লাভ হয়েছে। এখন বাকিগুলো কখন বিক্রি হবে আল্লাহ্ জানেন।

তিনি বলেন, হাটে শুধু ছাগল না, এবার গরুর ক্রেতাও কম। অনেক এখন অনলাইন থেকে গরু-ছাগল কিনছে। কেউ কেউ পরিচিত খামার থেকে কিনছেন। এ জন্য আমাদের মতো খুচরা ব্যাপারীরা আগের মতো ক্রেতা পাচ্ছেন না। এমন অবস্থা চললে সামনে ব্যাপারীরা ঢাকায় গরু আনা কমিয়ে দেবেন।

মাদারীপুর থেকে ছাগল নিয়ে আসা আক্কাস আলী ব্যাপারী বলেন, আমি আজ সকালে ঢাকায় ছাগল নিয়ে এসেছি। ঢাকায় এসেই প্রচুর বৃষ্টির মধ্যে পড়েছি। পরিচিত এক ব্যাপারীকে ফোন দিয়েছিলাম, সে বললো হাট খুব নরম (মন্দা)। তাই ছাগল হাটে না নিয়ে মহল্লায় নিয়ে এসেছি। বাসার কাছ থেকে ছাগল কিনতে মানুষের কষ্ট কম হবে। ছাগল দেখতে মানুষ আসছে, কিন্তু দাম কম বলছে। ১০টার মধ্যে ৩টা ছাগল বিক্রি করতে পেরেছি।

বনশ্রীর বাসিন্দা দিদারুল আলম বলেন, গতকাল হাটে ছাগল দেখতে গিয়েছিলাম। দাম অনেক বেশি চাচ্ছিলেন ব্যাপারীরা। ১৩-১৫ কেজি মাংস হবে এমন ছাগলের দাম ২৫-২৭ হাজার টাকা চাওয়া হচ্ছিল। তাই গতকাল ছাগল না কিনেই ফিরে এসেছিলাম। আজ বাসার কাছ থেকে ওই সাইজের দুটি ছাগল ২৬ হাজার টাকা দিয়ে কিনেছি।

আরেক বাসিন্দা তাসলিমা আক্তার বলেন, অনেক পরিবার এবার খরচ কমানোর চেষ্টা করছে। বাজারের অবস্থা এমনিতেই চাপের। তাই ছাগল কিনতে গেলেও মানুষ হিসাব করে কিনছে। আমরা গত পরশুদিন হাটে গিয়েছিলাম ছাগল কিনতে। কিন্তু ব্যাপারীরা দাম অনেক বেশি চাচ্ছিলেন। তাই কিনিনি। আজ মহল্লা থেকে কিনেছি, হাটের তুলনায় অনেক কম দামে পেয়েছি। আল্লাহ্ নাম কোরবানি দেবো, পছন্দমত একটা ছাগল কিনতে পেরেছি এতেই আলহামদুলিল্লাহ।

বনশ্রীর আর এক বাসিন্দা মো. হৃদয় বলেন, এবার হাটের শুরুর দিকে ব্যাপারীরা গরু ও ছাগলের দাম অনেক বেশি চাচ্ছিলেন। যে কারণে বিক্রি কম হয়েছে। এছাড়া বৃষ্টির কারণে অনেকেই হাটে যেতে পারেননি। আমরা আজ হাটে যেতে চেয়েছিলাম। কিন্তু এখন তো মহল্লায় ছাগল চলে এসেছে, তাই আর হাটে যাবো না। এখান থেকেই পছন্দমত একটা ছাগল কিনে নেবো।

এমএএস/এমএএইচ/

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)