সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

ফলে কাজ করে না ফরমালিন, বেশি করে ফল খাওয়ার পরামর্শ

ফরমালিন অতি উদ্বায়ী পদার্থ। এ কারণে ফলমূল সংরক্ষণে ও পাকানোর ক্ষেত্রে ফরমালিনের কোনো ভূমিকা নাই।

ফরমালিন অতি উদ্বায়ী পদার্থ। এ কারণে ফলমূল সংরক্ষণে ও পাকানোর ক্ষেত্রে ফরমালিনের কোনো ভূমিকা নাই।

বৃহস্পতিবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) উদ্যোগে 'নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে পুষ্টি ও পারিবারিক উত্তম অনুশীলনের ভূমিকা' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

বক্তারা বলেন, ফরমালিন প্রোটিনজাতীয় খাবারের সঙ্গে বিক্রিয়া করে। তাই সবাইকে নিয়মিতভাবে ফলমূল খাওয়ার উচিত।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) জাকারিয়া।

তিনি বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিতে দরকার আন্তঃসংস্থা সমন্বয়। খাদ্য ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সরকারের অনেকগুলো সংস্থা কোনো না কোনোভাবে জড়িত। সবগুলো সংস্থাকে এক টেবিলে বসিয়ে কোনো বিষয়ে রাজি করানো খুব জটিল ও সময়সাপেক্ষ। তাই ধীরে ধীরে সবার সহযোগিতার মাধ্যমে দেশে নিরাপদ খাদ্যের পরিবেশ নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য ড. মোহাম্মদ মোস্তফার স্বাগত বক্তব্যে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. খালেদা ইসলাম।

সেমিনারে আলোচক ছিলেন রাজধানীর মনোয়ারা হাসপাতালের পুষ্টিবিদ ও পরামর্শক ডা. উম্মে সালমা মুন্নী।

সেমিনারে বিএফএসএ সদস্য (অতিরিক্ত সচিব) আবু নূর মো. শামসুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, নিরাপদ খাদ্যের কর্মকর্তাবৃন্দ, খাদ্য ব্যবসায়ী, রেস্তোরাঁ মালিক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন খাদ্যপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীসহ অনেকে।

এনএইচ/এমএইচআর/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)