সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

বনভূমি দখল করে মাল্টা-আনারস চাষ, উদ্ধার ৫ একর ভূমি

মৌলভীবাজারের কমলগঞ্জে সংরক্ষিত বন অঞ্চলে অভিযান চালিয়ে স্থানীয় প্রভাবশালীদের দখলে থাকা প্রায় ৫ একর বনভূমি উদ্ধার করেছে বন বিভাগ। অভিযানে অবৈধভাবে গড়ে তোলা মাল্টা, আনারস, লেবু ও সুপারির বাগান উচ্ছেদ করা হয়।

মৌলভীবাজারের কমলগঞ্জে সংরক্ষিত বন অঞ্চলে অভিযান চালিয়ে স্থানীয় প্রভাবশালীদের দখলে থাকা প্রায় ৫ একর বনভূমি উদ্ধার করেছে বন বিভাগ। অভিযানে অবৈধভাবে গড়ে তোলা মাল্টা, আনারস, লেবু ও সুপারির বাগান উচ্ছেদ করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে রাজকান্দি রেঞ্জের আদমপুর বিটের কালিঞ্জি বসতি নাসক এলাকায় এ অভিযান চালানো হয়।বন বিভাগ, উপজেলা প্রশাসন ও কমলগঞ্জ থানা পুলিশের সমন্বয়ে যৌথভাবে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

বনবিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মহল দীর্ঘদিন ধরে বনের এ বিশাল জায়গা অবৈধভাবে দখল করে মাল্টা, আনারস, লেবু ও সুপারি চাষ করে আসছিল। অভিযান চালিয়ে চাষাবাদকৃত এসব জমি উচ্ছেদ করে পুনরায় বন বিভাগের নিয়ন্ত্রণে নেওয়া হয়।

উচ্ছেদ অভিযান চলাকালীন বনের ভেতরে অবৈধভাবে তৈরি করা ২টি বাঁশ ও পলিথিন দিয়ে তৈরি করা শেড গুঁড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়। এছাড়া, সংরক্ষিত বনের ভেতরের জলাশয়ে বাঁধ দিয়ে কৃত্রিমভাবে তৈরি করা একটি অবৈধ পুকুরের পাড় কেটে দেওয়া হয়, যাতে জলাশয়টির স্বাভাবিক পানি প্রবাহ আবার পুনঃস্থাপিত হতে পারে।

এ বিষয়ে সহকারী বন সংরক্ষক ও রাজকান্দি রেঞ্জার প্রিতম বড়ুয়া জানান, সংরক্ষিত রাজকান্দি রেঞ্জের আদমপুর বিটের কালিঞ্জি বসতি নাসক এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে ৫ একর ভূমি উদ্ধার করা হয়েছে।

কমলগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ মাহমুদ অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, ৫ একর বনভূমি উদ্ধার করা হয়েছে।

মাহিদুল ইসলাম/কেএইচকে/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)