সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

শিবচরে ইলিশ রক্ষা অভিযানে গিয়ে জেলেদের তোপের মুখে প্রশাসন

মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে অভিযানে গিয়ে তোপের মুখে পিছু হটতে বাধ্য হয়েছেন উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তারা।

মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে অভিযানে গিয়ে তোপের মুখে পিছু হটতে বাধ্য হয়েছেন উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তারা।

এ সময় জেলে ও স্থানীয়রা হামলা করার জন্য এগিয়ে এলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে মৎস্য অফিসের টিম।

শুক্রবার (১ নভেম্বর) বিকেল ৫টার দিকে পদ্মা নদীর শিবচরের চরজানাজাত এলাকার হীরাখাঁর বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মা ইলিশ রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার বিকেলে পদ্মা নদীর শিবচরের চরজানাজাত এলাকায় অভিযানে যায় উপজেলা মৎস্য অফিস।

এ সময় অভিযানে মৎস্য অধিদপ্তরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্যাহ ও তার সঙ্গে মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। মৎস্য অফিসের টিম হীরাখাঁর বাজার এলাকায় নদীর পাড়ে এলে জেলেসহ স্থানীয়রা হামলা করতে এগিয়ে আসেন। অবস্থা বেগতিক দেখে দ্রুত ঘটনাস্থল থেকে সরে যান মৎস্য কর্মকর্তাসহ টিমের সদস্যরা।

এ বিষয়ে শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম বলেন, পদ্মায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে শিবচরের হীরাখাঁর বাজার এলাকায় গেলে হামলা চালাতে এগিয়ে আসেন জেলেসহ স্থানীয়রা। এ সময় দ্রুত নিরাপদ স্থানে চলে আসি। বর্তমানে নদীতে কোস্টগার্ড ও নৌপুলিশের দুটি টিম আছে।

আয়শা সিদ্দিকা আকাশী/ইএ

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

কেরালার উপকূলীয় নারীদের ৮৪টি মাছের ব্যবসা, পারিবারিক আয় বেড়েছে ৩০-৩৫ শতাংশ

আইসিএআর-সিএমএফআরআইয়ের এক কর্মসূচির সহায়তায় ২০২২ থেকে ২০২৬ সালে কেরালার আট জেলায় ৮৪টি মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ গড়ে উঠেছে; সরাসরি উপকৃত ৪৬৯ জন, যাঁদের বেশির ভাগ তফসিলি জাতিভুক্ত।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

সৌরশক্তির রিসার্কুলেটিং ট্যাংকে পাহাড়ে ট্রাউট চাষ, পানি লাগবে ৮০ শতাংশ কম

ভারতের উত্তরাখণ্ডের এক খামারে সৌরশক্তিচালিত হাইব্রিড রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম চালু করেছে আইসিএআর-সিআইসিএফআর; প্রতিষ্ঠানটির দাবি, এতে পানি প্রায় ৮০ শতাংশ কম লাগে এবং একজন ট্রাউটচাষি বছরে ৪ থেকে ৫ লাখ রুপি উদ্বৃত্ত পেতে পারেন।

আইসিএআর১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

আট পদের পাঁচটিই শূন্য, তিনজনে চলছে শায়েস্তাগঞ্জের সরকারি মৎস্য বীজ খামার

১৯৬২ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে ১২টি পুকুরে পোনা উৎপাদন চললেও আট পদের পাঁচটি শূন্য, নৈশপ্রহরী নেই, বরাদ্দ না থাকায় চাষি প্রশিক্ষণও বন্ধ।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)