সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

প্রচণ্ড রোদে বোরোচাষির ‘পোয়াবারো’

দিনাজপুরে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গরমে অতিষ্ঠ হলেও রোদে বোরো ধান শুকাতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ভালো দামের আসায় ধান বিক্রি না করে শুকিয়ে মজুত করছেন তারা।

দিনাজপুরে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গরমে অতিষ্ঠ হলেও রোদে বোরো ধান শুকাতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ভালো দামের আসায় ধান বিক্রি না করে শুকিয়ে মজুত করছেন তারা।

আঞ্চলিক সড়ক, মহাসড়ক ও পকেট সড়কসহ বাড়ির উঠন কিংবা খোলা মাঠে ধান শুকানোর ধুম পড়েছে। অপরদিকে তিন দিন ধরে বাড়তে শুরু করেছে ধানের দাম।

কৃষি অফিস জানায়, চলতি বছর দিনাজপুরে মোট ১ লাখ ৭৩ হাজার ৭৯০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত ৬৯ হাজার ৫১৬ হেক্টর জমির ধান ঘরে তুলতে পেরেছেন কৃষকরা। সে হিসেবে ৪০ শতাংশ জমির ধান ঘরে উঠেছে। বাকি ৬০ শতাংশ ধান এখনও মাঠেই রয়েছে।

বোরো ধান কাটা মাড়াইয়ের ভরা মৌসুমে কৃষকের মধ্যে বোরো ধান বিক্রির প্রবণতা দেখা যাচ্ছে না। প্রখর রোদ থাকায় এবং ঝড় বৃষ্টি না হওয়ায় কৃষকরা ধান কেটে শুকিয়ে বাড়িতে মজুত করছেন। দাম বাড়লে সুবিধা মতো বিক্রি করবেন তারা। যা অন্যবার ঝড়বৃষ্টির কারণে হয়ে উঠতো না। ধান সংরক্ষণ করতে না পারায় ভিজা ধান ব্যবসায়ীরা তাদের ইচ্ছেমতো দাম দিতেন। এতে কৃষক ক্ষতিগ্রস্ত হতো।

ফুলবাড়ী উপজেলার নারায়নপুর এলাকায় সড়কের ওপর ধান শুকাতে দেন মাহাবুর রহমান। তিনি বলেন, অন্যবার ঝড়বৃষ্টির কারণে ধান শুকানো যেত না। ধান কাটার সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাওয়ার ভয়ে কম দামে বিক্রি করে দিতে হত। এবার প্রচুর রোদ, দান খড় সব শুকাতে পারছি। সুবিধা মতো বিক্রি করতে পারবো। আশা করি দাম ভালো পাওয়া যাবে। এছাড়া খড় শুকাতে পারায় গো-খাদ্য ও জ্বালানি সংকটে পড়তে হবে না। তাই আমরা খুব খুশি।

ফুলবাড়ী জামতলী বাজারের কৃষক আনোয়ার হোসেন বলেন, রোদে জ্বলে পুড়ে হলেও এবার বোরো ধান ঘরে তুলতে পারছি। অথচ এ ধান ঘরে রাখা তো দূরের কথা, ধান বিক্রির জন্য ব্যবসায়ীদের কাছে ধরনা দিতে হত। টাকাও নিতে হতো ভেঙে ভেঙে। এবার তারা আমাদের কাছে ধরনা দেবে ধানের জন্য। টাকাও পাবো নগদ। তাই রোদে কষ্ট হলেও আমরা খুশি।'

বারাই-জামতলী রাস্তায় শুকনো ধান বস্তায় ভরছিলেন আকলিমা। তিনি বলেন, 'ধান বিক্রি করি হামারে ঘরত খাবার থাকছল না। এবার ওইদ (রোদ) উঠিছে তইন্নে এনা ধান শুকাই থুবা পারিম। পরে বিকাইলে (বিক্রি) এনা দরও পাম। এইবার আল্লাহ হামাক সুযোগ দিছে, ওইদত (রোদে) হামার কষ্ট হইলেও খুশি।

শুক্রবার সাপ্তাহিক হাট ছিল সদর উপজেলার শশরা ইউনিয়নের পাঁচবাড়ী। খুব একটা ধান উঠেনি। তাই দামও ছিল চড়া। ব্যবসায়ী আব্দুর রশিদ বলেন, যে ধান বিক্রি হচ্ছিল ২২০০ টাকা বস্তা, আজ কিনতে হলো ২৪০০ টাকায়। তিনদিন ধরে ধানের দাম বাড়তির দিকে। রোদ হওয়ায় কৃষক ধান শুকিয়ে রেখে দিচ্ছে। যতটুকু প্রয়োজন ততটুকু বিক্রি করছে।

দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. নূরুজ্জামান জাগো নিউজকে বলেন, এবার আবহাওয়া অনুকূলে থাকায় বোরো ধান ভালো হয়েছে। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। অন্যবার ধানের দাম পাওয়া না পাওয়া নিয়ে কৃষকের অনেক ক্ষোভের কথা সকলের জানা। এবার কৃষকের দাম নিয়ে অন্তত কোনো অভিযোগ কাউকে শুনতে হবে না। আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকরা ধান ও খড় শুকিয়ে রাখতে পারছেন। সুবিধা মত বিক্রি করতে পারবেন।

জাগো নিউজ ২৪সূত্র

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

ফসল

ইংল্যান্ডে যবের ফলন ১৪ বছরে সর্বনিম্ন, গম সামান্য বেশি

যুক্তরাজ্যের কৃষি মন্ত্রণালয় ডেফরার প্রাথমিক হিসাবে ইংল্যান্ডে যব উৎপাদন ১১ শতাংশ কমে ৩৭ লাখ টন হয়েছে, গম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ কোটি ৮ লাখ টন; গমের তুলনায় পশুখাদ্যের যব বিক্রি হচ্ছে অনেক কম দামে।

Farmers Weekly১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

নিজস্ব কারখানা ছেড়ে চুক্তিভিত্তিক ও যৌথ কারখানায় ঝুঁকছে উদ্ভিজ্জ মাংস

চাহিদা অনিশ্চিত থাকায় উদ্ভিজ্জ মাংসের ব্র্যান্ডগুলো নিজস্ব কারখানার বদলে চুক্তিভিত্তিক উৎপাদন, যৌথ অবকাঠামো ও মাংস প্রক্রিয়াকরণের পুরোনো যন্ত্রপাতির দিকে ঝুঁকছে বলে জানিয়েছেন শিল্পসংশ্লিষ্টরা।

FoodNavigator১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

সারের দাম দেখার প্ল্যাটফর্ম ক্লিয়ারকস্টে বিনিয়োগ, সালফার সংকটে কমছে ফসফরাস

কৃষকদের সারের দাম ও চালান দেখার এবং সরবরাহ চুক্তির সুযোগ দেওয়া কানাডার স্টার্টআপ ক্লিয়ারকস্ট সিরিজ এ তহবিল পেয়েছে; ২০২৭ সালের শুরুতে উত্তর আমেরিকাজুড়ে নতুন প্ল্যাটফর্ম চালু করবে তারা।

AgNavigator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)