সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

সুনামগঞ্জে ঘোড়া দিয়ে জমি চাষ!

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার প্রতিটি হাওরে বোরো আবাদের ধুম পড়েছে

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার প্রতিটি হাওরে বোরো আবাদের ধুম পড়েছে

গরু ও লাঙ্গল দিয়ে চাষাবাদ বিলুপ্ত প্রায়।এখন জনপ্রিয় হয়ে উঠেছে পাওয়ার টিলার ও ট্রাক্টর দিয়ে জমি চাষ। কারণ এতে অল্প সময়ে অধিক জমি চাষাবাদ করা সম্ভব হয়। তবে সুনামগঞ্জের জগন্নাথপুরে ঘোড়া দিয়ে জমির চাষ করে আলোড়ন তুলেছেন এক কৃষক।

ইউএনবি'র একটি খবরে বলা হয়, পৌষের শুরুতে উপজেলার প্রতিটি হাওরে বোরো আবাদের ধুম পড়েছে। গত কয়েকদিন ধরে জমি পরিচর্চা, চাষ ও ধানের চারা রোপন শুরু হয়েছে। প্রচণ্ড শীতকে উপেক্ষা করে জমি আবাদে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষকরা। কোথাও জমির মালিক নিজে কোথাও মালিক শ্রমিকদের দিয়ে জমি আবাদ করাচ্ছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার বলেন, "এবার জগন্নাথপুরে বেশি জমি আবাদ করা হচ্ছে। আমরা কৃষকদের জমি আবাদে উৎসাহিত করছি এবং তাদেরকে সরকারি সহায়তা প্রদান করা হচ্ছে। এতে কৃষকরা আরো উৎসাহিত হয়ে বেশি জমি আবাদ করছেন। আবার শুনেছি ঘোড়া দিয়েও জমি চাষ করাচ্ছেন অনেকে।"

চলতি মৌসুমে জগন্নাথপুরে প্রায় ২০ হাজার হেক্টর জমি আবাদ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, "প্রকৃতি অনুকূলে থাকলে ৭২ হাজার মেট্রিক টন ধান উৎপাদন হবে।"

ঢাকা ট্রিবিউনসূত্র

ফসল

সম্পর্কিত খবর

ফসল

ইংল্যান্ডে যবের ফলন ১৪ বছরে সর্বনিম্ন, গম সামান্য বেশি

যুক্তরাজ্যের কৃষি মন্ত্রণালয় ডেফরার প্রাথমিক হিসাবে ইংল্যান্ডে যব উৎপাদন ১১ শতাংশ কমে ৩৭ লাখ টন হয়েছে, গম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ কোটি ৮ লাখ টন; গমের তুলনায় পশুখাদ্যের যব বিক্রি হচ্ছে অনেক কম দামে।

Farmers Weekly১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
বিশ্ব

ভালো ফসলের বছরেও আফগানিস্তানে শীতে তীব্র খাদ্যসংকটে পড়বে ১ কোটি ৯২ লাখ মানুষ

অনুকূল বৃষ্টি ও ভালো ফসলের পরও নভেম্বর-এপ্রিলে আফগানিস্তানের ৩৮ শতাংশ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় পড়বে বলে পূর্বাভাস দিয়েছে এফএও ও ডব্লিউএফপি; গত বছর একই সময়ের পূর্বাভাস ছিল ১ কোটি ৭৪ লাখ।

ডব্লিউএফপি১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

জমির সিদ্ধান্তের ভার পেয়ে তুলার ফলন সাত গুণ করলেন মহারাষ্ট্রের সুনীতা

একসময় দিনমজুরি করা, পরিবারের ১২ একর জমি নিয়ে কোনো সিদ্ধান্তের অধিকার না থাকা মহারাষ্ট্রের পাচোদ গ্রামের সুনীতা নেহারে এখন খামার চালান; মাটি ও পানি সংরক্ষণে একরপ্রতি তুলার ফলন প্রায় ১ থেকে বাড়িয়েছেন ৭ দশমিক ১৪ কুইন্টালে।

ডাউন টু আর্থ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)