সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৮ অক্টোবর ২০২৬
ঢাকা২৯°মূলত পরিষ্কারআর্দ্রতা ৫৮%বাতাস ৭ কিমি/ঘ

ষড়ঋতুর দেশে কৃষকের স্বপ্নসাধ ধানকে ঘিরে

ষড়ঋতুর বাংলাদেশে ভূমি বৈচিত্র আর প্রকৃতির ভিন্নতা সবসময় মানুষকে স্বপ্ন দেখায় পরিবর্তনের। জলবায়ুর সঙ্গে পাল্টেও যায় জীবনযাত্রা। হতাশার দিন পেরিয়ে স্বপ্ন ঠিকই ধরা দেয় ভূমি আর আকাশের পানে চেয়ে থাকা মানুষগুলোর।

ষড়ঋতুর বাংলাদেশে ভূমি বৈচিত্র আর প্রকৃতির ভিন্নতা সবসময় মানুষকে স্বপ্ন দেখায় পরিবর্তনের। জলবায়ুর সঙ্গে পাল্টেও যায় জীবনযাত্রা। হতাশার দিন পেরিয়ে স্বপ্ন ঠিকই ধরা দেয় ভূমি আর আকাশের পানে চেয়ে থাকা মানুষগুলোর।

বাংলা নববর্ষে রাজশাহীর বরেন্দ্র অঞ্চল থেকে এমন পরিবর্তনের চিত্র দেখা গেছে।

সূর্য ঠিকই উত্তাপ ঢালছে আগের চেয়ে ঢের শক্তি নিয়ে, তেতে উঠছে প্রকৃতি। কিন্তু এর মাঝেও কয়েক বছর আগে এই সময়ে রাজশাহী বরেন্দ্র অঞ্চলে যে রুক্ষতা ছিলো, তা যেনো মিলিয়ে গেছে এখন।

অনুকূল সেচ পেয়ে মাঠের পর মাঠ হয়ে উঠছে সবুজ। এর সাথে সতেজ হয়ে উঠছে প্রান্তিক জন-জীবন। নাগরিক জীবনের উপভোগের ক্ষেত্রগুলো জায়গা করে নিচ্ছে সেখানেও। প্রত্যন্ত গ্রামে পালিত হচ্ছে ছেলে-মেয়েদের জন্মদিন অনুষ্ঠান।

মাটির ঘরের স্থলে জায়গা করে নিচ্ছে ইট-সিমেন্টের ঘর।

অন্য সব এলাকার উদ্যোক্তা কৃষক পরিবারের মতো এখানেও প্রান্তিক কৃষক পরিবারগুলোতে ধরা দিয়েছে সুখ আর শান্তির স্বপ্ন।

খেতে পানি ঢুকলে কৃষকও পানি পায় তার জীবনে। যোগ হয় ফসলি স্বপ্ন। কিন্তু বাঙালি জীবনে শস্যের সূচনায় থাকে ধান। আজকের কৃষক পেতে চায় ধান, ধানের মূল্য।

নববর্ষে কৃষকের চাওয়া ভালো হোক ধান, বাড়ুক এর মূল্য।

শাইখ সিরাজকৃষি সাংবাদিক

ফসল

সম্পর্কিত খবর

ফসল

মসলিনের কাঁচামাল ফুটি কার্পাস তুলার গবেষণায় সর্বোচ্চ সহায়তার আশ্বাস

বাংলাদেশ তাঁত বোর্ডের সেমিনারে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম জানান, ঢাকাই মসলিনের ফুটি কার্পাস তুলার জাত, জিনগত বৈশিষ্ট্য ও আঁশের মান নিয়ে গবেষণায় সরকার সর্বোচ্চ আর্থিক সহায়তা দেবে; পুনরুদ্ধার করা প্রযুক্তি দ্রুত বেসরকারি উদ্যোক্তাদের দিতে চান তিনি।

সারাবাংলা১৮ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফসল

পাটবীজ, আঁশের ফলন ও বহুমুখী পণ্যে চীনের প্রযুক্তি: জেডিপিসি-জিয়াংনান বিশ্ববিদ্যালয় সমঝোতা

জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার ও চীনের জিয়াংনান বিশ্ববিদ্যালয় পাটের উন্নত বীজ, উৎপাদনশীলতা ও বহুমুখী ব্যবহারে যৌথ গবেষণার সমঝোতা স্মারক সই করেছে; পাটমন্ত্রী বলেছেন, অর্থের চেয়ে প্রযুক্তিই বেশি দরকার।

মানবজমিন১৮ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

রবি মৌসুমে উৎপাদন বাড়াতে বগুড়া অঞ্চলের কর্মপরিকল্পনা: মাটি পরীক্ষা, ভেজাল সার শনাক্ত, মসলার জাত

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের আঞ্চলিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভায় রবি ২০২৬-২৭ মৌসুমের লক্ষ্যমাত্রা, বীজের চাহিদা, মাটি পরীক্ষাভিত্তিক সার সুপারিশ ও জৈব সার পরীক্ষাগার স্থাপন নিয়ে সিদ্ধান্ত হয়েছে।

এগ্রিনিউজবিডি১৮ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)