সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

খাটুনির শেষ নেই, লবণের দাম নেই

খাটুনির শেষ নেই, লবণের দাম নেই। দেশের লবণ চাষীদের চলছে দুর্দিন। লবণ উৎপাদনের সব উপকরণের দাম বেড়ে গেলেও মাঠ পর্যায়ে লবণের দাম নেই। আর এ কারণেই লবণ চাষের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ৫০ লাখ মানুষ পড়েছেন বিপাকে।

খাটুনির শেষ নেই, লবণের দাম নেই। দেশের লবণ চাষীদের চলছে দুর্দিন। লবণ উৎপাদনের সব উপকরণের দাম বেড়ে গেলেও মাঠ পর্যায়ে লবণের দাম নেই। আর এ কারণেই লবণ চাষের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ৫০ লাখ মানুষ পড়েছেন বিপাকে।

লবণ চাষের অনুকুল অবস্থা ফিরিয়ে আনার জন্য জরুরি ভিত্তিতে সরকারের সুদৃষ্টি চেয়েছেন চাষীরা। কক্সবাজার সদরের চৌফলদন্ডি গ্রামের মাঠ ও বিস্তীর্ণ জমি দেশে লবণ উৎপাদনের অন্যতম এলাকা। এখানে সমুদ্রের পানি সংরক্ষণের মাধ্যমে উৎপাদন করা হয় লবণ।

আপাতদৃষ্টিতে প্রাকৃতিক উপাদান ব্যবহার করে লবণ উৎপাদনের এই বিষয়টি সস্তা ও সহজলভ্য মনে হলেও, মোটেও সহজ নয়। জমি লিজ থেকে শুরু করে বাজারজাত করা পর্যন্ত কানি প্রতি সনাতন পদ্ধতিতে লবণ উপাদনে ব্যয় হয় ৭২ হাজার টাকা। আর আধুনিক বা পলিথিন পদ্ধতিতে ব্যয় হয় ৮০ হাজার টাকা।

অথচ প্রতি কানিতে এবার লবণ বিক্রি হচ্ছে ৬৬ হাজার টাকা। এতে একেবারেই দিশেহারা হয়ে পড়েছেন লবণ চাষীরা।

দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ জায়গা রাখা লবণ শিল্পের বর্তমান বেহাল অবস্থা নিয়ে আলোচনা উঠে আসে গত ২০ মার্চ কক্সবাজারে আয়োজিত আগামীর বাজেট ভাবনা নিয়ে প্রাক-বাজেট আলোচনা কৃষি বাজেট কৃষকের বাজেটেও।

এদিকে ভুক্তভোগীদের অভিযোগ, লবণের বর্তমান পরিস্থিতি নিয়ে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো কার্যকরী উদ্যোগ গ্রহণ করা হয়নি। এ শিল্পকে রক্ষার স্বার্থে প্রয়োজনীয় সরকারি নজর বৃদ্ধি করা হোক, এমন আশা সংশ্লিষ্টদের।

লবণ কক্সবাজার শাইখ সিরাজ চ্যানেল আই বাংলাদেশ channel i shaikh siraj bd news bangladeshi news programme শাইখ সিরাজ Ridoye Mati O Manush bangladesh latest news today bangla news bangla news today 2019 mati o manush bangladesh news today today bangla news

শাইখ সিরাজকৃষি সাংবাদিক

সংবাদ

সম্পর্কিত খবর

সংবাদ

বুতুনী খালে সেতু নেই, ৭-৮ কিলোমিটার ঘুরে হাটে যায় শিবালয়ের কৃষিপণ্য

মানিকগঞ্জের শিবালয়ের বুতুনী মৌজায় বড় বুতুনী বাজারসংলগ্ন খালে সেতু না থাকায় কৃষকেরা কাঁচামাল ও ফসল নিয়ে ঘুরপথে যান, বর্ষায় দুর্ভোগ ও উৎপাদন খরচ বাড়ে; ২০২২-২৩ ও ২০২৫ সালের আবেদনের পর উপজেলা প্রকৌশলী বলছেন ১০ মিটার সেতুর প্রস্তাব পাঠানো হয়েছে, ইউএনও বিষয়টি অবগত নন।

মানবজমিন২১ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া
সংবাদ

হাজার বিঘা জমিতে যেতে মহাসড়ক পার: সরাইলে আন্ডারপাসের দাবিতে কৃষকদের মানববন্ধন

ঢাকা-সিলেট মহাসড়কের চার লেনের কাজ শেষ হওয়ার আগেই দক্ষিণ কুট্টাপাড়ায় আন্ডারপাস চেয়ে সোমবার অর্ধশতাধিক কৃষক ও এলাকাবাসী মানববন্ধন করেছেন; লাঙল, ট্রাক্টর, গবাদিপশু ও ফসল নিয়ে প্রতিদিন ব্যস্ত মহাসড়ক পার হতে হয় তাঁদের।

মানবজমিন২১ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া
এগ্রোটেক

কৃষি ও সামাজিক গবেষণা শক্তিশালী করতে এনএসইউ ও শাইখ সিরাজ ইনিশিয়েটিভের ডেটাব্যাংক উদ্যোগ

মাঠপর্যায়ের কৃষি তথ্য সুশৃঙ্খলভাবে সংগ্রহ, যাচাই, সংরক্ষণ ও বিশ্লেষণ করে গবেষণা, তথ্যভিত্তিক সিদ্ধান্ত ও নীতিনির্ধারণে সহায়তা করতে যৌথ উদ্যোগ নিয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি ও শাইখ সিরাজ ইনিশিয়েটিভ। লক্ষ্য মাঠের বাস্তবতা আর একাডেমিক গবেষণার মধ্যে সেতু তৈরি।

তানিয়া চৌধুরী২০ সেপ্টেম্বর ২০২৬১২ মিনিটের ভিডিও

মন্তব্য

(০)