সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

আমের ট্রেনে ঢাকায় এলো ৮১ গরু-ছাগল

চাঁপাইনবাবগঞ্জ থেকে ম্যাংগো স্পেশাল ট্রেনে কোরবানির পশু পরিবহন শুরু হয়েছে। বুধবার (১২ জুন) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনে চতুর্থবারের মতো পশু পরিবহন কার্যক্রম শুরু হয়।

চাঁপাইনবাবগঞ্জ থেকে ম্যাংগো স্পেশাল ট্রেনে কোরবানির পশু পরিবহন শুরু হয়েছে। বুধবার (১২ জুন) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনে চতুর্থবারের মতো পশু পরিবহন কার্যক্রম শুরু হয়।

এই স্টেশন থেকে থেকে ৪টি ওয়াগনে ৮১টি কোরবানির পশু ঢাকায় পাঠানো হয়। এরমধ্যে ৭১টি গরু বাকি ১০টি ছাগল। ফলে রেলওয়ের আয় হয় ৬১ হাজার ৮৮০ টাকা। বিশেষায়িত এ ট্রেন একটানা তিন দিন অর্থাৎ ১৪ জুন পর্যন্ত চালু থাকবে বলে জানিয়েছেন রেলওয়ের কর্মকর্তারা।

যমুনা সেতুর পরিবর্তে পদ্মা সেতুর ওপর দিয়ে এবার এই ট্রেনে গরু পরিবহন করা হচ্ছে। কম খরচে ঢাকায় পশু নিতে পেরে খুশি খামারিরাও।

শরিফুল নামে এক খামারি বলেন, কম খরচে ট্রেনে ঢাকায় গরু পরিবহন করতে পেরে আমি খুব খুশি। লাখ টাকা দিয়ে ট্রাক ভাড়া করে ২০-২২ ঘণ্টা পর গরু পৌঁছাবে ঢাকায়। এতে সময়ও লাগছে বেশি, টাকাও গুণতে হচ্ছে বেশি। অন্যদিকে ট্রেনে গাদাগাদি ছাড়া ঢাকায় গরু পরিবহন করা যায়। এতে গরুর কষ্ট হয় না, শারীরিকভাবে জখম হওয়ার সুযোগও নেই।

চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনের মাস্টার ওবাইদুল্লাহ জানান, জেলার রহনপুর রেলওয়ে স্টেশন থেকে প্রতিদিন বিকেল ৪টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে এই ট্রেন। যাত্রাপথে রহনপুর স্টেশন থেকে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, আব্দুলপুর, ঈশ্বরদী, পোড়াদহ, রাজবাড়ী, ফরিদপুর ও ভাঙ্গা স্টেশনসহ মোট ১৫টি স্টেশনে যাত্রাবিরতি নেবে বিশেষ এই ট্রেন। আম ও পশু পরিবহনকারী ট্রেনটি ঢাকায় পৌঁছাবে রাত ২ট ৩০ মিনিটে।

চাঁপাইনবাবগঞ্জ থেকে ২০২১ সালের ১৭ জুলাই ক্যাটল স্পেশাল ট্রেন চালু হয়। খামারিদের ভোগান্তি কমাতে স্বল্প খরচে পশুবাহী ক্যাটল স্পেশাল ট্রেনটিতে প্রতিটি গরু পরিবহনে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭৭৩ টাকা ৫০ পয়সা। প্রতিটি ওয়াগনে ২০টি করে গরু পরিবহন করা যাবে। আর প্রতিটি ওয়াগনের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার ৪৭০ টাকা। যা গত বছর ছিল ১১ হাজার ৮৩০ টাকা।

ট্রেনটি অন্যান্য বছর যমুনা সেতু দিয়ে পারাপার হতো। কিন্তু এবার পদ্মা সেতু দিয়ে ঢাকায় পৌঁছাবে এ ট্রেন। যেহেতু পদ্মা সেতু দিয়ে কিছুটা দূরে, তাই এই ট্রেনের ভাড়া ৩ হাজার ৬৪০ টাকা বাড়ানো হয়েছে।

সোহান মাহমুদ/এফএ/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)