সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ অক্টোবর ২০২৬
ঢাকা৩২°আংশিক মেঘলাআর্দ্রতা ৪৭%বাতাস ৬ কিমি/ঘ

গরম ভাতের সঙ্গে খান ইলিশের লটপটি

এখনই প্রাণ ভরে ইলিশ মাছ খাওয়ার মৌসুম। বর্ষায় সবার ঘরেই কমবেশি ইলিশের পদ তৈরি হয়। ইলিশ ভাপা, পাতুরি কিংবা পাতলা ঝোল তো প্রায়ই খান, এবার না হয় ইলিশের লটপটি খেয়ে প্রাণ জুড়ান।

এখনই প্রাণ ভরে ইলিশ মাছ খাওয়ার মৌসুম। বর্ষায় সবার ঘরেই কমবেশি ইলিশের পদ তৈরি হয়। ইলিশ ভাপা, পাতুরি কিংবা পাতলা ঝোল তো প্রায়ই খান, এবার না হয় ইলিশের লটপটি খেয়ে প্রাণ জুড়ান।

চেনা ইলিশের অচেনা স্বাদ নিতে বানিয়ে ফেলুন ইলিশ মাছের লটপটি। সামান্য কিছু মসলা দিয়েই রাঁধতে পারবেন ইলিশের এই পদ। রইলো রেসিপি-

উপকরণ

১. ইলিশ মাছ ৬ টুকরো ২. নারকেল কোরানো ১ কাপ ৩. হলুদ গুঁড়া ২ টেবিল চামচ ৪. মরিচের গুঁড়া ১ চা চামচ৫. সরিষার তেল পরিমাণমতো ৬. লবণ ও চিনি স্বাদমতো ৭. কাঁচা মরিচ ৫-৬টি৮. লেবুর রস ১ টেবিল চামচ

আরও পড়ুন

পদ্ধতি

কাটা-ধোয়া ইলিশ মাছে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া মেখে আধা ঘণ্টা রেখে দিন। এবার কোরানো নারকেল, কাঁচা মরিচ, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, সরিষার তেল, চিনি ও অল্প পানি ব্লেন্ড করে নিন।

প্যান গরম করে ইলিশ মাছগুলো হালকা ভেজে নিয়ে নারকেল ও মসলার মিশ্রণটি মাছের গায়ে ভালো করে মেখে নিন। এবার সামান্য পানি দিন।

তারপর কাটা কাঁচা মরিচ ছড়িয়ে মাছগুলো ঢেকে রান্না করে নিন ৫ মিনিট। তারপর ঢাকনা খুলে মাছের উপর লেবুর রস ছড়িয়ে দিন। ব্যাস তৈরি ইলিশের লটপটি। এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ইলিশের এই দুর্দান্ত পদ।

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

চিংড়ি রপ্তানি বাড়াতে ডিজিটাল ট্রেসেবিলিটির তাগিদ বাণিজ্যমন্ত্রীর

ভারতের চেয়ে প্রায় ৪২ শতাংশ বেশি চিংড়ি চাষের জমি থাকলেও রপ্তানিতে পিছিয়ে বাংলাদেশ; উৎপাদন থেকে রপ্তানি পর্যন্ত ডিজিটাল ট্রেসেবিলিটি ও শ্রম অধিকার নিশ্চিতের আহ্বান বাণিজ্যমন্ত্রীর।

বাংলা নিউজ ২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

নেত্রকোনার হাওরে দেশি মাছ কমছে, ২৯ প্রজাতি হারিয়ে গেছে

বারসিকের তথ্যে, নেত্রকোনার হাওরে ছয় দশক আগে অন্তত ১১৫ প্রজাতির দেশি মাছ ছিল; এখন দেখা মেলে ৬১ প্রজাতির, ২৯টি পুরোপুরি হারিয়ে গেছে।

কৃষি সময়১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

কম্বোডিয়ার টনলে সাপে মাছের অভয়াশ্রম রক্ষায় স্থানীয় নেতৃত্বের প্রশিক্ষণ

কম্পং থম প্রদেশের বোয়েং রিম কমিউনিটি মাছের অভয়াশ্রমের ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নে জেলা ও কমিউন কর্মকর্তা, গ্রামপ্রধান ও কমিউনিটি সংগঠনের ২৩ জনকে প্রশিক্ষণ দিয়েছে ওয়ার্ল্ডফিশ ও আইডব্লিউএমআই।

WorldFish১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)