সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

সকালে উঠেই গরম পানিতে মধু, ক্ষতি ডেকে আনছেন না তো!

আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত গরম পানিতে মধু মেশালে তা আস্তে আস্তে একধরনের বিষে পরিণত হয়

আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত গরম পানিতে মধু মেশালে তা আস্তে আস্তে একধরনের বিষে পরিণত হয়

সকালে ঘুম থেকে উঠে অনেকেই এক গ্লাস গরম পানির সঙ্গে মধু মিশিয়ে খেয়ে থাকেন, আবার অনেকে সঙ্গে একটু লেবুও দেন। মধু স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। মধুতে বিদ্যমান অ্যান্টি-অক্সিড্যান্ট আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়৷ এছাড়াও, নিয়মিত মধু খেলে সর্দি-কাশির সমস্যাও কমে যায়। তবে, গরম পানিতে মধু খেলে তা বিপদের কারণ হয়ে উঠতে পারে। চলুন, জেনে নেওয়া যাক কেন অতিরিক্ত গরম পানিতে মধু খেতে না করেন আয়ুর্বেদ বিশেষজ্ঞরা?

কেন গরম পানিতে মধু খাওয়া উচিত নয়?

আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত গরম পানিতে মধু মেশালে তা আস্তে আস্তে একধরনের বিষে পরিণত হয়। যার ফলে আমাদের শরীরে নানা রোগ হতে পারে। এর সুদূরপ্রসারী ফল মোটেই শরীরের জন্য ভালো নয়। এছাড়াও গরম পানিতে মধু খেলে তা হজমেও সমস্যা তৈরি করে। তাই স্বাভাবিক পানিতে মধু খাওয়া উচিত। এমনকি, শুধু গরম পানিতেই নয়, যেকোনও গরম পানীয় চা বা কফি কোনওটির সঙ্গেই মধু মেশানো উচিত নয়।

পুষ্টিবিদরা কিন্তু সাধারণত কুসুম গরম পানিতে মধু মিশিয়ে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। তাদের মতে, হালকা কুসুম গরম পানিতে মধু মিশিয়ে খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে। কিন্তু বেশি তাপমাত্রায় মধুর গুণাগুণ নষ্ট হয়ে যায়। কিন্তু তাতে অন্য কোনও ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না।

ঢাকা ট্রিবিউনসূত্র

দৈনন্দিন

সম্পর্কিত খবর

পরিবেশ

সাতক্ষীরার বস্তিতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত পরিবারের ৭৪.৯ শতাংশ তীব্র খাদ্য নিরাপত্তাহীন

ঘূর্ণিঝড়, বন্যা ও নদীভাঙনে ঘর হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে ওঠা ৩৫৮ পরিবারের ওপর খানি বাংলাদেশ ও প্রানের গবেষণায় দেখা গেছে, ৭৪.৯ শতাংশ তীব্র খাদ্য নিরাপত্তাহীন, সামাজিক সুরক্ষার আওতায় মাত্র ৭.৫ শতাংশ।

চ্যানেল আই অনলাইন১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
দৈনন্দিন

এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, ২৯ অক্টোবর গণশুনানি করবে বিইআরসি

সরকারের কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি আর বিইআরসির সঙ্গে আলোচনার পর ১৫ ও ১৬ অক্টোবর দোকান বন্ধ রাখার কর্মসূচি তুলে নিয়েছেন এলপিজি ব্যবসায়ীরা; তাঁদের দাবি নিয়ে ২৯ অক্টোবর গণশুনানি।

নিউজবাংলা ২৪১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
দৈনন্দিন

ঘাটাইলের চান্দশীতে মাসের পর মাস জলাবদ্ধতা, পানির নিচে আবাদি জমি

টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার চান্দশী গ্রামে ড্রেনেজ না থাকায় শত শত পরিবার পানিবন্দি, আবাদি জমি তলিয়ে চাষ করতে পারছেন না কৃষকেরা; ইউএনও বলছেন, দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা হবে।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)