সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

গাবতলী পশুহাটে ডিজিটাল লেনদেনের ব্যবস্থা করা হবে

রাজধানীর গাবতলী পশুহাটকে 'ডিজিটাল হাট' করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। বুধবার (৩ আগস্ট) গুলশানে ডিএনসিসির নগর ভবনে 'স্মার্ট বাংলাদেশ, স্মার্ট হার্ট' শীর্ষক এক অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

রাজধানীর গাবতলী পশুহাটকে 'ডিজিটাল হাট' করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। বুধবার (৩ আগস্ট) গুলশানে ডিএনসিসির নগর ভবনে 'স্মার্ট বাংলাদেশ, স্মার্ট হার্ট' শীর্ষক এক অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, গাবতলী ডিএনসিসির একটি স্থায়ী পশুহাট। এখানে সারা বছরই পশু বেচাকেনা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পশু নিয়ে আসেন বেপারীরা। তাই এই হাটটিকে আমরা স্মার্ট করতে চাই। গত ঈদুল আজহার সময় নিরাপদ ও সহজ লেনদেন নিশ্চিত করতে মোহাম্মদপুর (বছিলা), আফতাবনগর, ভাটারা, কাওলা, উত্তরা ১৭ নম্বর সেক্টর ও গাবতলী পশুর হাটে ডিজিটাল পেমেন্ট বুথ বসিয়েছিল ডিএসসিসি।

এই হাটগুলো ক্রেতারা ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে এটিএম মেশিন থেকে টাকা তুলে বিক্রেতাকে পশুর মূল্য পরিশোধ করতে পেরেছেন। এছাড়া বিকাশ ও ইসলামী ব্যাংক এম ক্যাশের মাধ্যমেও মূল্য পরিশোধ করছেন ক্রেতারা। এসব বিষয় নিয়েই আজ ওই অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ডিএনসিসি মেয়র বলেন, স্মার্ট হাট, একটি স্মার্ট মুভমেন্ট। আমরা ক্যাশ টাকামুক্ত সোসাইটি করতে পারলে অনেক বিড়ম্বনা কমবে। উন্নত বিশ্বে এমনটাই হচ্ছে।এবার ওই ছয়টি পশুহাটে ৩৩ কোটি টাকার লেনদেন হয়েছে। ক্রেতা-বিক্রেতা সবাই নিরাপদে টাকা বহন করতে পেরেছেন।

গুলশান-বনানী এলাকায় পরীক্ষামূলক ৫০০ ব্যক্তিগত গাড়ি পার্কিংয়ের জায়গা তৈরি করা হবে জানিয়ে আতিকুল ইসলাম বলেন, ডিএনসিসি এলাকার কোনো রাস্তায় গাড়ি পার্কিংয়ের জন্য ইজারা দেওয়া হয়নি। অনেকেই যেখানে-সেখানে গাড়ি পার্কিং করেন। এতে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এই অবস্থান থেকে পরিত্রাণের জন্য গুলশান-বনানীতে ৫০০টি গাড়ি পার্কিং করা হবে। এটা ইজারাদার পরিচালনা করবে। প্রতিটি গাড়ি থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা নেবে। এটা সফল হলে পরে অন্যান্য এলাকায় পার্কিং করা হবে।

এমএমএ/এমআরএম/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সৌরপ্যানেলের নিচে ভেড়া চরালে বাড়ে মৌমাছি, তবে সংখ্যা রাখতে হবে কম

কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, সৌরখামারে হেক্টরপ্রতি দুটি ভেড়া চরালে ঘাস কাটার তুলনায় উপকারী পোকা ৩৮ শতাংশ বাড়ে। খামারিদের জন্য ভেড়ার পাল পরিকল্পনার একটি সহায়ক টুলও তৈরি করেছেন গবেষকেরা।

Farms.com১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

প্রোটিনের চাহিদায় বদলে গেল কানাডার দুধের বাজার, মাখনের উদ্বৃত্ত শেষ

দুগ্ধজাত প্রোটিনের চাহিদা বাড়ায় পাঁচ বছরের মধ্যে কানাডার দুধের বাজারে মাখনচর্বির কাঠামোগত উদ্বৃত্ত মিটে গেছে, দুধের দাম নির্ধারণেও এসেছে পরিবর্তন।

Manitoba Co-operator১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

সিকি হেক্টরে ওটের বীজ চাষ, ইথিওপিয়ার এক কৃষকের পারিবারিক ব্যবসা

ইথিওপিয়ার এক ক্ষুদ্র কৃষক মাত্র শূন্য দশমিক ২৫ হেক্টর জমিতে বীজের জন্য ওট চাষ করে প্রথম ফসল ৪৫ হাজার বির্রে বিক্রি করেন এবং পরের বছর চাষ বাড়ান। আইএলআরআইয়ের পশুখাদ্যের বীজকে ব্যবসায় রূপ দেওয়ার উদ্যোগের অংশ এটি।

ILRI১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)